female
বায়োডাটা নাম্বার
AH-121557
পাত্রী
জন্ম তারিখ(আসল) 1999-10-05
জাতীয়তা বাংলাদেশী
44 মোট ভিউ
প্রাথমিক তথ্য
আমি খুঁজছি পাত্রের বায়োডাটা
জন্ম তারিখ(আসল) 1999-10-05
জাতীয়তা বাংলাদেশী
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? হ্যা
আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: Alim Course
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা ডিভোর্সড
জন্মসন (আসল) ১৯৯৯
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা
উচ্চতা ৫'৩''
ওজন ৪৯ কেজি
রক্তের গ্রুপ B+
পেশা ছাত্র/ছাত্রী
বর্তমান দেশ বাংলাদেশ
বর্তমান বিভাগ ঢাকা বিভাগ
বর্তমান জেলা ঢাকা
বর্তমান থানা/উপজেলা ভাটারা
স্থায়ী দেশ বাংলাদেশ
স্থায়ী বিভাগ ঢাকা বিভাগ
স্থায়ী জেলা কিশোরগঞ্জ
স্থায়ী থানা/উপজেলা করিমগঞ্জ
ঠিকানা
স্থায়ী ঠিকানা করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা
বর্তমান ঠিকানা নতুন বাজার, ভাটারা, ঢাকা।
কোথায় বড় হয়েছেন? (Required) গ্রামে
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল A+
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১৬
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ বিজ্ঞান বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০১৮
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা B.SC in Islamic History And Culture
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম University of Chittagong
পাসের সন 2024
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা B.SC
পারিবারিক তথ্য
পিতার পেশা ২০১১ সাল পর্যন্ত তিনি ঢাকাতেই ব্যবসা করতেন। এরপর থেকে তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে যাওয়ার কারণে ব্যবসা চলমান রাখেন নি। আপাতত বাবার হাত ও হাটুর হাড় ক্ষয়জনিত কারণে কোনো ভারী কাজ করতে পারেন না। তবে আলহামদুলিল্লাহ চলতে ফিরতে পারেন।
মাতার পেশা গৃহিণী
বোন কয়জন? ২জন
ভাই কয়জন? ১জন
বোনদের সম্পর্কে তথ্য ১/বড় বোন ডিগ্রি পাশ (বিবাহিত, গৃহিণী)। ২ ছেলে, এক মেয়ে
স্বামীঃ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক
২/ ছোট বোন মাস্টার্স কমপ্লিট (বিবাহিত), ১ ছেলে।
স্বামীঃ প্রবাসী [সিঙ্গাপুর, Trainer, THT Academy pte Itd (tat hong training centre)
ভাইদের সম্পর্কে তথ্য IT Diploma Graduate, MBA
Senior Software Engineer
Recom Consulting Limited, J Block, Baridhara, Gulshan
বিবাহিত [১ ছেলে ও ১ মেয়ে টুইন]
বি.দ্র.: ভাই-বোনদের মধ্যে ভাইয়াই সবার বড়।
চাচা মামাদের পেশা আপাতত জানাতে চাচ্ছি না।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা একমাত্র ভাইয়ের হালাল উপার্জনে আমাদের পরিবারকে আল্লাহ সম্মানের সহিত জীবন পরিচালনা করার তাওফিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ। যেখানে কোনো অভাব নেই আবার বিলাসিতাও নেই আলহামদুলিল্লাহ।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ণনা করুন ) (Required) পরিবারে দ্বীনের অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই। বাবা ছাড়া বাকি সবাই খুব গভীরভাবেই পালনের চেষ্টা করেন। বাবা ৫ ওয়াক্ত সালাত আদায় করেন, দাড়িও রেখেছেন অনেক আগেই আলহামদুলিল্লাহ। আমার বড় বোন ব্যতিত বাকি সবাই পরিপূর্ণ পর্দা করেন। তবে বাবার পরিপূর্ণ সাপোর্ট না থাকায় আম্মাকে এখনো অনেক নন মাহরামের সামনে মুখটা খোলা রেখেই যেতে হয়, আপ্যায়ন করতে হয়। আমি চাচাতো, খালাতো, মামাতো ভাই- দুলাভাই কারোর সামনেই যাই না ফর্মালিটির জন্যও না। আমাদের আত্মীয়-স্বজনের মধ্যে সকল নন-মাহরামদের সামনে আমার ভাবিও যান না, ইভেন ফর্মালিটির জন্যও যান না। এ বিষয়ে পরিবারের কারোর থেকে কোনো চাপ নেই আলহামদুলিল্লাহ। আমরা জয়েন ফ্যামিলিতে বড় হওয়ায় কাজিনদের মধ্যে বন্ডিং আপন ভাই-বোনদের মতই ছিলো। আল্লাহ দ্বীনের বুঝ দেওয়ার পর ভাইদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা সবাই মানতে পারেনি। দ্বীনে ফেরার শুরুর দিকটা খুব ই বিষাদময় ছিলো। তখন বাবাও আমাদের সাপোর্টে ছিলো না। আমার বড় ভাইকে আমাদের পর্দা, নামাজ ইত্যাদি নিয়েও অনেক কটু কথা শুনতে হয়েছে। করোনার সময় একটানা গ্রামের বাড়িতে থাকাটা ছিলো চ্যালেঞ্জিং। বাড়িতে পরিপূর্ণ পর্দার পরিবেশ এখনো নেই। তাই গ্রামের বাড়ি সবাই এক/দুবার গেলেও অনেএএএএকদিন যাবত আমার যাওয়া হয়না। রিসেন্ট ইদ গুলো অবশ্য পুরো পরিবার ঢাকাতেই করা হয়েছে। গ্রামের বাড়িতে পর্দার পরিবেশ না হওয়া পর্যন্ত যাওয়ার ইচ্ছে আমার নেই। তবে আলহামদুলিল্লাহ এখন আমাদের পর্দায় পরিবারের সর্বোচ্চ সাপোর্ট পাই আলহামদুলিল্লাহ। এবং পরিবারের সবাই যথাসাধ্য সালাত, পর্দা, হালাল-হারাম মেইনটেইন করেন।
পিতা কি জীবিত? হ্যাঁ
মাতা কি জীবিত? হ্যাঁ
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জ্বী, আলহামদুলিল্লাহ।
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) ২০১৯ সালের অক্টোবর থেকে
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? জ্বী আলহামদুলিল্লাহ
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী আলহামদুলিল্লাহ।
ঘরের বাহিরে সাধারণত কী ধরনের পোশাক পরেন? কালো বোরকা, হিজাব, নিকাব, হাত ও পা মোজা
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) নেই
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? না আলহামদুলিল্লাহ।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) নাহ আলহামদুলিল্লাহ।
দ্বীনের কোনো বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) নাহ।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) নাহ
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কী? (Required) এই বিষয় টা আমার একদম ই পছন্দের না।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) ধূলিমলিন উপহার রমাদান, খুশু-খুযু, মুমিন নারীর সারাদিন।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) আব্দুল্লাহ জাহাঙ্গীর, শায়েখ আহমাদুল্লাহ, শায়েখ আব্দুল কাইয়ুম
নিজের সম্পর্কে কিছু লিখুন ~ পরিবারের সবার ছোট হওয়ায় স্বভাবটা একটু মিশুক ও প্রাণবন্ত আর সবার আদরেরও আলহামদুলিল্লাহ । সহজ-সরল, বিলাসিতাহীন জীবনযাপন পছন্দ করি; তবে নিজের কিছু শখ-আহ্লাদ আছে। মানুষের সঙ্গে সহজে মিশতে পারি। হাতের কাজ, ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা আমার পছন্দের বিষয়।

~ দ্বীনের পথে আসার পর ইসলামিক বই পড়ার প্রতি গভীর আগ্রহ তৈরি হয়েছিল। আলহামদুলিল্লাহ, অনেক বই পড়ার সুযোগ হয়েছে, যা আমার দ্বীনি উপলব্ধিকে সমৃদ্ধ করেছে। এখন এক্সট্রাই বই পড়া হয় না তেমন। বর্তমানে মূলত কুরআন ও আলিম কোর্সের পড়াশোনাতেই সময় দিই। ভবিষ্যতে নিজের একটি ছোট ইসলামিক লাইব্রেরি করার ইচ্ছা আছে।

~ মাযহাবের বিষয়ে মধ্যমপন্থা পছন্দ করি। বিতর্ক, বিশৃঙ্খলা ও পরস্পরের প্রতি কাঁদা ছুঁড়াছুঁড়ি অপছন্দ করি। কোনো বিষয়ে জেনে-শুনে সহীহ হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করি। জীবনের প্রতিটি অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় ও তাঁর ওপর তাওয়াক্কুল রাখাকে খুব গুরুত্ব দিই।

~ নন-মাহরামের সঙ্গে অপ্রয়োজনীয় আলাপচারিতা এবং মিউজিকযুক্ত কনটেন্ট পছন্দ করি না। মজার ছলেও মিথ্যা বা গালি দেয়া আমার খুব অপছন্দ; রাগের সময়ও এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করি। বিশেষ করে স্বামী-স্ত্রীর সম্পর্কে গালি, তুই-তুকারি বা অসম্মানজনক আচরণ একেবারেই পছন্দ নয়।

~ নিজের কষ্ট, চাওয়া-পাওয়া ও দুশ্চিন্তা মানুষের চেয়ে আল্লাহর কাছেই বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। দোয়া, তাওয়াক্কুল ও আল্লাহর ওপর ভরসা আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। মানসিকভাবে আমি খুব বেশি স্ট্রং না। তবে আল্লাহর উপর ভরসাটা আমাকে অনেক কঠিন সময়কেও সহজভাবে মেনে নিতে সাহায্য করে আলহামদুলিল্লাহ।

~ ঘুরতে ও প্রকৃতি দেখতে ভালোবাসি। মাহরামের অভাবে খুব বেশি ঘুরা হয়নি। ইন শা আল্লাহ, ভবিষ্যতে একান্ত মাহরামের সঙ্গে এই ইচ্ছেটা পূরণ করতে চাই।

~ দোয়া শেখা ও অন্যকে শেখানো, সাদাকাহ করা এবং সামর্থ্য অনুযায়ী অন্যদের কিছু হাদিয়া দেওয়া পছন্দ করি, যা দুনিয়ার আনন্দের পাশাপাশি দ্বীনের উপকারেও আসে।

~ বায়তুল্লাহ সফরের প্রতি গভীর টান অনুভব করি। আল্লাহর কাছে আমার ও পরিবারের জন্য এই সফর দ্রুত কবুল হওয়ার দোয়া করি।

~ ভবিষ্যতে এমন একটি দ্বীনি পরিবার গড়ার স্বপ্ন দেখি, যেখানে স্বামী-স্ত্রী পরস্পরকে দ্বীনি ইলম অর্জনে সহযোগিতা করবেন এবং সন্তানদের দ্বীনি শিক্ষায় নিজেরাই ভূমিকা রাখবেন।
নিজেও সারাজীবন ইলম অর্জনে থাকতে চাই এবং এমন জীবনসঙ্গী চাই, যিনি এ পথে সহযোগী হবেন এবং নিজেও দ্বীনি ইলম অর্জন ও আমলে উদ্যোমী হবেন ইন শা আল্লাহ। জীবনের ছোট-বড় বিষয়েও ইসলামি শরিয়াহকে গুরুত্ব দিয়ে চলা আমার পছন্দ।
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) চেষ্টা করি
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? কুরআন কে আত্মস্থ করা, যতটুকু আল্লাহ তাওফিক দেন।
অবসর সময় কিভাবে কাটান? (Required) কিছু হাতের কাজ ও পরিবারের পিচ্চিদের সাথে।
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) স্পেসিফিক নেই। যখন যা প্রয়োজন হয়, যে যেমন করতে বলে। তবে পরিবারের সবচেয়ে ছোট হওয়ায় তেমন কোনো গুরুদায়িত্ব আমার উপর পড়ে না।
নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) কথাটা আমি মানিনা। নারী নারীর জায়গা থেকে অধিকার পাবে যা আমাদের শরীয়তে সুস্পষ্ট।
তবে আমার মনে হয়, অনেক নারী ইসলাম প্রদত্ত তাদের প্রাপ্য সম্মান, অধিকারটুকু না পেয়ে এমন ফিতনাময় বিশ্বাসের দিকে চলে যায়
বিয়ে সংক্রান্ত তথ্য
আপনার ডিভোর্সের সময়কাল ও কারণ বিবাহ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ (অনলাইন)
বিচ্ছেদ: ১৭ জুন ২০২৬ (অনলাইন, দুজনের দেখা-সাক্ষাৎ হওয়ার পূর্বেই)

অর্ধেকদ্বীন ওয়েবসাইটের মাধ্যমে পরিচয় ও কথাবার্তার পর দুই পরিবারের সম্মতিতে আমাদের অনলাইনেই বিবাহ হয়। পাত্র তখন প্রবাসে ছিলেন। আমাকে উনার মা ও বোন সরাসরি, এবং উনি ভিডিও কলের মাধ্যমে দেখেই বিয়ে ঠিক হয়েছিল। শুরুতে কথা ছিল তিনি দেশে এসে সরাসরি বিবাহ করবেন; কিন্তু পরবর্তীতে একাধিকবার সময় দেওয়ার পরও কথা রাখেননি। অনেক ঝামেলার পর শেষ পর্যন্ত দুই পরিবারের উপস্থিতিতে অনলাইনেই বিবাহ সম্পন্ন হয়।

বিয়ের পর থেকেই স্ত্রী হিসেবে আমার প্রাপ্য ভালোবাসা, সময়, গুরুত্ব ও মানসিক নিরাপত্তার অভাব অনুভব করেছি। সম্পর্কটি সুন্দরভাবে ধরে রাখার জন্য আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি এবং তাকে দেশে ফিরে সংসার শুরু করার অনুরোধ করেছি। কিন্তু অর্থনৈতিক লক্ষ্য পূরণকে তিনি সংসারের চেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন এবং দেশে ফেরার বিষয়ে একাধিকবার প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেননি। এমনকি রাগের সময় এমন কথাও বলেছেন—“বউ গেলে যাবে, তাও আসবো না এখন।”
তিনি বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং তার আশেপাশের মানুষের কাছে নিজের ইমেজ ঠিক রাখতে স্ত্রীয়ের থেকে তাদের প্রাধান্য দিতেই বেশি পছন্দ করতেন, উনার আচরণ দ্বারা আমিই এটাই বুঝতাম।
আমাদের নয় মাসের ভার্চুয়াল দাম্পত্য সম্পর্কে প্রায় এক মাস সম্পূর্ণ যোগাযোগহীন ছিলাম। মতবিরোধ হলেই তিনি যোগাযোগ বন্ধ করে দিতেন। স্বাভাবিকভাবেও উনি আমাকে খুব কম ই সময় দিতেন উনার কাজ, ঘুমের জন্য। বিভিন্ন সময় ছোট কথা থেকেই উনি প্রচন্ড রেগে যেতেন এবং একাধিকবার আমার কাছে খোলা তালাকও চেয়েছেন, আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন যার অনেকগুলো ছিলো মিথ্যা।
আমার বড় ভাইয়ের সাথেও রাগ ও জেদসহিত কথা বলে বলেছেন“আপনার বোনকে আপনার কাছে রেখে দেন”। সর্বশেষ, দেশে ফেরার মাত্র ১৫ দিন আগে একটি ছোট বিষয়কে কেন্দ্র করে, আমি বলবো শরিয়তসম্মত কোনো কারণ ছাড়াই চরম রাগের অবস্থায় ভয়েস মেসেজের মাধ্যমে আমাকে তালাক দেন। পূর্বে দেওয়া একাধিক প্রতিশ্রুতি ভঙ্গ এবং এসব আচরণের জন্য তার পক্ষ থেকে কোনো অনুশোচনা বা দায়িত্বশীলতার প্রকাশও আমি বা আমার অভিভাবক কখনই দেখিনি।

আমি এটাও স্বীকার করি, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমারও কিছু ভুল ছিল। বিশেষ করে স্বামীর ভুল ধরিয়ে দিতে গিয়ে কুরআন-হাদিসের দলিল দিয়ে বোঝানোর প্রবণতা আমার ছিল, বার বার আমার হকটুকু আমি চাইতাম যা সবসময় উনার পছন্দ ছিল না। তবে বিয়ের আগে তিনি নিজেই দ্বীনকে দুনিয়ার ওপর প্রাধান্য দেওয়ার কথা বলেছিলেন। তাই আমি তার কাছে মূলত একজন স্ত্রীর স্বাভাবিক অধিকার, ভালোবাসা, সম্মান, সময়, গুরুত্ব ও দায়িত্বশীলতা চেয়েছিলাম।

অল্প কথায় পুরো ঘটনার অন্যায়গুলো তুলে ধরা সম্ভব নয়। তবে এটুকু স্পষ্টভাবে বলতে চাই—আমি সম্পর্কটি রক্ষা করার যথাসাধ্য চেষ্টা করেছিলাম কিন্তু শেষপর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগেছি আমি, ভবিষ্যৎ নিয়ে একরকম আতঙ্কে থাকতাম।
উনার আম্মার সাথে আমার খুব সুন্দর সম্পর্ক ছিলো (তিনি আমাকে প্রায়ই বুঝাতেন একসাথে থাকলে ঠিক হয়ে যাবে সব), আমি দোয়া করতাম, কান্না করতাম আর আশায় থাকতাম একসাথে থাকলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বিপরীতে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ, যোগাযোগ বিচ্ছিন্ন করা, অসম্মানজনক আচরণ এবং শেষ পর্যন্ত রাগের বশে তালাক দেওয়ার মাধ্যমে আমার প্রতি ইনসাফ করা হয়নি।
পপরবর্তীতে অভিভাবকদের মাধ্যমে আরো বিস্তারিত জানানো হবে ইন শা আল্লাহ।

তবুও আমি এই বিবাহকে জীবনের ভুল সিদ্ধান্ত মনে করি না। আমি ইস্তিখারা করেই বিবাহে সম্মতি দিয়েছিলাম এবং অনলাইন বিবাহের আগেও পুনরায় ইস্তিখারা করেছিলাম। যা ঘটে গিয়েচছে, তা আল্লাহর পক্ষ থেকে আমার তাকদীর ও আল্লাহর হিকমাহর অংশ হিসেবেই দেখি। তিনি সব দেখেছেন ও জানেন কে কতটুকু হক ছিলো। তাই আমি বিশ্বাস করি, এই বিচ্ছেদের মধ্যেও আল্লাহ আমার জন্য কল্যাণ রেখেছেন, ইন শা আল্লাহ।
আপনার সন্তান আছে কিনা? নেই।
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহর দেয়া বিশেষ নেয়ামত যার মাধ্যমে দ্বীনের অর্ধেক পূর্ণ হয়। প্রত্যেক মুমিন বান্দার উচিত নিজের আখলাক ও সরল পথ থেকে বিচ্যুত হওয়ার আশংকায় সামর্থবান হলে বিয়ে করে নেয়া। প্রথমত আল্লাহ'র সন্তুষ্টি ও রাসূল (স:) এর সুন্নত অনুসরণ এর উদ্দেশ্য এবং এই ফিতনার জগতে নিজেকে ফিতনামুক্ত রাখার সর্বোত্তম মাধ্যম "বিয়ে" তথা একজন দ্বীনদার জীবনসঙ্গী/বন্ধু পাওয়া যিনি আমার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হবে বি'ইযনিল্লাহ।

সর্বোপরি আল্লাহর ইচ্ছায় দ্বীনকে পরিপূর্ণ করতে চাই।দুনিয়াতে আমার একান্ত একটা মাহরাম চাই।
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? নাহ
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) অন্তত অনলাইনে হলেও দ্বীনি বিষয়ের ইলম অর্জনে লেগে থাকতে চাই।
বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে) নাহ
বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে
আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? স্বামীর আনুগত্য করা, তার সকল হক আদায় করা, তার সম্পদের হেফাজত করা ইত্যাদি। আল্লাহ আমাকে স্বামীর সকল হক আদায়ের তাওফিক দিন।
বিয়ের পর কোথায় থাকতে চান? স্বামীর বাড়ি
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) নেই।
বিশেষ কিছু যদি জানাতে চান আমার কেবল নাম মাত্র বিয়েটা হয়েছে। না কোনো ভালোবাসা, সম্মান, অধিকার পেয়েছি দূর থেকে। না পেয়েছি একটা সংসার। মানুষটা শুধুই আমাকে ভার্চুয়ালে বিয়ে করে আমার নামের আগে একটা কলঙ্ক দিয়ে গেলো। সংসারের কোন স্বাদ ই আমি পাইনি। তাই কখনো সংসার করেনি এমন একজন জীবনসঙ্গীই মন থেকে আমি চাই। যে না পাওয়াটুকু আমার ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছে, সে সে বিষয়গুলো আমি চাই (বিস্তারিত পরে জানানো হবে)।
তবে আল্লাহর সিদ্ধান্ত আমি সর্বাবস্থায় মেনে নিতে রাজি ইন শা আল্লাহ।
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ৩০-৩৯ বছর
গাত্রবর্ণ শ্যামলা, উজ্জ্বল শ্যামলা
নূন্যতম উচ্চতা ৫ফুট ৫ ইঞ্চি
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক
বৈবাহিক অবস্থা অবিবাহিত। আল্লাহ যদি কল্যাণ রাখেন ডিভোর্সডও
জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) দাড়ি নিশ্চয়ই ছেড়ে দিবেন। আর ইনকাম হতে হবে সম্পূর্ণ হালাল। ফ্রি-মিক্সিং কর্মক্ষেত্রে নয়, নজরের হেফাজত করা যায় না এমন কর্মক্ষেত্রেও নয়, যে চাকরি বা ব্যবসা নিয়মিত সালাত জামায়াতের সাথে পড়তে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তেমন কাজ ও নয়।
পেশা (Required) সম্মানজনক হালাল পেশা
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
পারিবারিক অবস্থা (Required) যে পরিবার আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলে এবং অপরকে মান্য করতে সাহায্য করে।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন ~তাকওয়াবান একটা মানুষ চাই যিনি দ্বীনের সকল বিষয়ে আপোসহীন হবে।
~ ৫ ওয়াক্ত সালাত জামায়াতে আদায়, সুন্নতি দাড়ি, টাখনুর উপরে পোষাক পরিধান, হালাল ইনকাম, মিথ্যা বলা (হোক তা মজার ছলে) সুদ, ঘুষ, শিরক, বিদায়াত, যিনা-ব্যভিচার, ওয়াদার খেলাফ না করা, স্বাভাবিক অবস্থায় বা রাগের বসে গালিগালাজ (আমার চরম ঘৃণার একটা কাজ) না করা, নজরের হেফাজত (ফিতনা থেকে বেঁচে থাকার অন্যতম ওষুধ), সোশ্যাল মিডিয়ায় পরনারী বা বেপর্দা নারীর ছবি বা ভিডিও দেখা বা তাতে রিয়েক্ট দেওয়া বা শেয়ার দেওয়া, মিউজিক শোনা বা মিউজিক আছে এমন ভিডিও মিউজিকসহ শোনা, গায়রে মাহরাম আত্মীয়দের সাথে যোগাযোগ বা দেখা-সাক্ষাতের ব্যপারে ইসলামের বিধান মানা ইত্যাদি বিষয়ে কঠোর হতে হবে অবশ্যই অবশ্যই অবশ্যই।
~ দুনিয়ার প্রত্যেকটি বিষয়ে ইসলামকে স্মরণ রাখবে ও মানার চেষ্টা করবে। অর্থাৎ সব বিষয়ে ধর্ম (ইসলাম) টেনে আনবে এমন মানুষ ই দরকার। কারণ ইসলাম শুধু ধর্ম নয়, একটা জীবনব্যবস্থা।

~পরিবারের প্রত্যেক মহিলার পর্দার বিষয়ে সজাগ হবে ও সহনশীল হবে।পরিবারের নারী সদস্যের পর্দা ঠিক রাখতে সংসারের কিছু কাজে সাহায্য করারও মানসিকতা থাকতে হবে। নিজের বা স্ত্রী এর পরিবার ও আত্মীয়স্বজন এর প্রতি সদয় হবে। নফল ইবাদতে মনোযোগী হবে [যেমনঃ নফল রোজা, নামাজ, দান সাদাকা ইত্যাদি]।
~ আমি একজন গাইরতওয়ালা পুরুষ চাই, যিনি এখনকার এই ভয়ংকর ফিতনাময় সময়ে নিজের স্ত্রীকে এবং নিজেকে আগলে রাখবে শুধু আল্লাহর জন্য। স্ত্রীয়ের হক আদায়ের ব্যাপারে মনোযোগী হতে হবে কেননা দুইটা মানুষের মধ্যে শুধু যদি একটা মানুষ চায় আমি অপরপক্ষে পরিপূর্ণ হক আদায় করবো আল্লাহর সন্তুষ্টির জন্য তখন সেটা খুব ই কঠিন। কিন্তু যখন ই উভয়ের মাঝে একে অপরের হক আদায়ের তাগিদ থাকবে তখন তা সহজ হয়ে যাবে ইন শা আল্লাহ। শুধু স্ত্রী নয়, পরিবারের প্রত্যেকের হক সম্পর্কে আলাদাভাবে জ্ঞান রাখা খুব ই জরুরি।।
~আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে স্ত্রীকে ভালোবাসা, সম্মান, গুরুত্ব, যত্ন, অধিকার টুকু দেওয়ার মতো মন মানসিকতা অবশ্যই থাকতে হবে। আল্লাহ যেমন স্ত্রীকে স্বামীর পোশাকস্বরুপ বলেছেন। ঠিক সেইটা মানা। কারণ আমি অলরেডি এ বিষয়ে ভয়ংকর একটা ধাক্কা খেয়েছি।
~পান, সিগারেট বা কোনো ধরনের নেশা, ডিভাইসে খেলা দেখা বা তার দিকে মনোযোগী হওয়া, অতিরিক্ত বন্ধুপ্রেমী হওয়া বা বন্ধুদের সাথে আড্ডাবাজ হওয়া ইত্যাদি থাকলে যোগাযোগ করবেন না।
~সকল মাঝহাবের প্রতি শ্রদ্ধাশীল হবে। ইখতেলাফপূর্ণ বিষয়ে মধ্যমপন্থা অবলম্বন করবে।
~কখনো যদি স্ত্রী কুরআন-হাদিস দেখিয়ে নম্র ভাষায় ভুল ধরিয়ে দেয়। তা অবশ্যই শোধরানোর চেষ্টা করা এবং একই আচরণ আমিও আমার সঙ্গী থেকে চাই। কারণ আমি আমার দুনিয়ার এই সঙ্গী নিয়েই জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি৷
~স্বভাব নম্র হবে, রাগী বা জেদি একদম ই না (কারণ একবার আমি এর ভুক্তভোগী), মিশুক হবে (কারণ আমিও খুব মিশুক)। পরিবারের দায়িত্ব পালনে স্ত্রীকে পরামর্শ দেওয়ার ও পরামর্শ নেওয়ার মন মানসিকতা থাকতে হবে।
~বিয়ের পর শত কষ্ট হলেও এই ফিতনাময় সময়ে নিজের চরিত্র হেফাজতের জন্য অবশ্যই স্ত্রীকে সাথে নিয়ে থাকতে হবে।
~জীবনের কোনো এক সময় আল্লাহ সামর্থ্য দিলে স্ত্রীকে নিয়ে হজ্ব করার ইচ্ছে থাকলে ভালো হয়। অন্তত উমরাহ এর ইচ্ছাটা যেন থাকে [কেননা মক্কা মদীনার প্রতি, ওই কাবা ঘরের প্রতি আমার বড্ড টান অনুভব হয়]।
~পরিবারকে নিয়ে মাঝেমাঝে ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলে ভালো হয়। নিজের ছেলে মেয়েদের ছোটবেলা থেকে পর্দা, নামাজ, উত্তম আচরণ ও দ্বীনি ইলম অর্জনে তাগিদ দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। নিজেরো দ্বীনি ইলম অর্জনের ইচ্ছে থাকতে হবে এবং স্ত্রীকেও সেই বিষয়ে তাগিদ দিবে। দ্বীনের প্রত্যেকটি বিষয়ে স্ত্রীয়ের সহযোগী হতে হবে, ইন শা আল্লাহ আমিও হবো।
~প্রাথমিক অবস্থায় আমি একজনের প্রথম স্ত্রীই হতে চাই। এটা অনেকের কাছে আমার অতিরিক্ত চাওয়া মনে হলেও, আল্লাহর কাছে চাইতে সমস্যা নেই। যেহেতু, আমি নিজেও নামেমাত্র পূর্বে বিবাহিত ও ডিভোর্সি হলেও বিবাহিত জীবনের কোনো স্বাদ আমি গ্রহণ করিনি। তাও যদি ডিভোর্সড কারোর সাথেই আমার বিয়ে হয় তা নিয়ে আমি মনোক্ষুণ্ণ হবো না, কারণ আমি আল্লাহর কাছে চাওয়ার পরেও আল্লাহ আমাকে যা দিবেন তাতেই আল্লাহ আমার জন্য কল্যাণ রেখেছেন ভেবেই সন্তুষ্ট থাকবো ইন শা আল্লাহ।

~বিয়ের সময় যৌতুককে বিভিন্ন নাম দিয়ে গ্রহণ করাতে অবশ্যই অসম্মতি থাকতে হবে + মেয়ে পক্ষ থেকে সামান্য কিছু দিতে চাইলেও তা যেকোনোভাবে না নেওয়ার ব্যবস্থা করতে হবে অবশ্যই অবশ্যই অবশ্যই, ইসলামে কন্যার বাবার খরচ নেই" এটা মেনে বিয়ে সম্পন্ন করায় দায়িত্বশীল হতে হবে।

মোটকথা, আমি তাকওয়াবান, গায়রতওয়ালা, ভালোবাসাময়, নম্র স্বভাবের একটা মানুষ চাই যিনি আমার ভুল হলেও সাথে সাথে আগ্রাসী না হয়ে যত্ন দিয়েই বুঝাবেন ভুল ধরিয়ে দিবেন। আমি এক্ষেত্রে একজন বন্ধু চাই যিনি দ্বীন ও দুনিয়ার সংসারের খুঁটিনাটি বিষয়েও আমার সহযোগী হবে ইন শা আল্লাহ।

বি.দ্র: কয়েক বছরের সংসার ছিলো বা সন্তান আছে এমন কেউ যোগাযোগ করবেন না প্লিজ। ডিভোর্সড হলেও শর্ট ডিভোর্স প্রেফার করি ইন শা আল্লাহ
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) ঢাকা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী, গাজীপুর। তবে বর্তমান ঠিকানা ঢাকা চাচ্ছি। জীবনে একটা ধাক্কার পর নিজ পরিবার থেকে খুব দূরে যেতে ভয় করে
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 44 ভিউস