This biodata is hidden. You can still view the biodata information, but no one can unlock the contact details until it is visible again.
female
বায়োডাটা নাম্বার
AH-121547
পাত্রী HIDDEN
জন্ম তারিখ(আসল) 2005-01-08
জাতীয়তা বাংলাদেশী
45 মোট ভিউ
প্রাথমিক তথ্য
আমি খুঁজছি পাত্রের বায়োডাটা
জন্ম তারিখ(আসল) 2005-01-08
জাতীয়তা বাংলাদেশী
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? না
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্মসন (আসল) ২০০৫
গাত্রবর্ণ শ্যামলা
উচ্চতা ৫'০''
ওজন ৫০ কেজি
রক্তের গ্রুপ A+
পেশা ছাত্র/ছাত্রী
মাসিক আয় 2000
বর্তমান দেশ বাংলাদেশ
বর্তমান বিভাগ ঢাকা বিভাগ
বর্তমান জেলা ঢাকা
বর্তমান থানা/উপজেলা সাভার
স্থায়ী দেশ বাংলাদেশ
স্থায়ী বিভাগ ঢাকা বিভাগ
স্থায়ী জেলা ঢাকা
স্থায়ী থানা/উপজেলা সাভার
ঠিকানা
স্থায়ী ঠিকানা কাইচাবাড়ি বাটানটেক, আশুলিয়া - সাভার
বর্তমান ঠিকানা কাইচাবাড়ি বাটানটেক (বাইপাইল)
কোথায় বড় হয়েছেন? (Required) ঢাকায়
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল A
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০২১
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ মানবিক বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল C
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০২৩
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি - (BBS)
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম সরকারি সাভার কলেজ
পাসের সন দ্বিতীয় বর্ষ
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ। এখন ডিগ্রি পড়ছি আলহামদুলিল্লাহ
পারিবারিক তথ্য
পিতার পেশা অটোরিকশা চালান মাঝেমধ্যে।
মাতার পেশা চাকরিজিবি
বোন কয়জন? ১জন
ভাই কয়জন? ভাই নেই
বোনদের সম্পর্কে তথ্য আপুর পড়াশোনা শেষ। ডিভোর্সড। আমাদের সাথেই থাকেন। আপুও জব করেন। পাশাপাশি জাপানিজ ভাষা শিখছেন আর বেকারি আইটেম রান্নার কোর্স করছেন আলহামদুলিল্লাহ
চাচা মামাদের পেশা চাচা নেই। মামা চাকরি করতেন। চাকরি ছেড়ে এখন নিজের বাড়িতেই খামারি কাজ করেন আলহামদুলিল্লাহ।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা মধ্যবিত্ত আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ণনা করুন ) (Required) সবাই পর্দা মেইনটেইন করার চেষ্টা করে আলহামদুলিল্লাহ। যাকাতও দেওয়া হয় আলহামদুলিল্লাহ।
পিতা কি জীবিত? হ্যাঁ
মাতা কি জীবিত? হ্যাঁ
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? সর্বোচ্চ চেষ্টা করি আলহামদুলিল্লাহ। কখনো কখনো ফজর টা মিস যায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) নিয়মিত বলতে গেলে 2021থেকেই 5 ওয়াক্ত পরার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তবে সপ্তাহে 1/2 ওয়াক্ত মিস যায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? জ্বি আলহামদুলিল্লাহ
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? এখনো শিখছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
ঘরের বাহিরে সাধারণত কী ধরনের পোশাক পরেন? বোরকা, হাত মোজাসহ নিকাব আলহামদুলিল্লাহ। যেহেতু কেস জুতা পড়ি তাই পা দেখার চান্স নেই আলহামদুলিল্লাহ।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) ব্যক্তিগতভাবে পছন্দ করি না, কোথাও আলোচনা হলে সেখানে বসি না আলহামদুলিল্লাহ
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? নাটক/সিনেমা মাঝেমধ্যেই দেখা হয়, চেষ্টা করছি এ থেকে বের হতে, আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। ওয়া মা তাওফিকী ইল্লা বিল্লাহ
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) না আলহামদুলিল্লাহ।
দ্বীনের কোনো বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) ফারজে আইন-5 কাফেলায় আছি বর্তমানে আলহামদুলিল্লাহ
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না। আমি একমাত্র আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর অনুসারী আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কী? (Required) তাদের কাছে চাওয়া, মানত করা, জবেহ করা শিরকে আকবার। উদ্দেশ্য করে সফর করা যাবে না। আমি যা চাইবো তা একমাত্র আমার মহান রব্বুল আলামিনের কাছে চাইবো, তার কাছে অসম্ভব বলতে কিচ্ছু নেই। একটা মাজারের মৃত মানুষ কি তা দিতে পারবে।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) ফেরা, সালাত, বায়তুল্লাহর মুসাফির
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) ড. মিজানুর আজহারি, শায়েখ আমাতুল্লাহ, ড. নোমান আলি
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) নিজ পরিবার, বান্ধবীদের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার পিছনে মেহনত করা হয় বিভিন্ন বই দিয়ে, বুঝিয়ে বলায় আলহামদুলিল্লাহ।
নিজের সম্পর্কে কিছু লিখুন ~ রব্বে কারীমের এক অতি নগণ্য গুনাহগার বান্দি। রহমানের অশেষ রহমত ও দয়ায় তিনি আমাকে হিদায়েতের একটুকরো নূর দান করেছিলেন 2022 সালে। জানিনা কতটুকু ধারণ করতে পেরেছি। তবে আমৃত্যু হিদায়েতের পথে টিকে থাকার তৌফিক চাই রবের কাছে। সর্বোপরি, যেভাবে জীবন অতিবাহিত করলে রব্ব আমার উপর সন্তুষ্ট থাকবেন সেভাবে সারাটা জীবন কাটিয়ে একটি পবিত্র আত্মা নিয়ে রবের কাছে ফিরে যেতে চাই ইন শা আল্লহ।
.
আমি চাই পরিপূর্ণ ভাবে দ্বীন মেনে চলতে যদিও আমরা নিজেরা নিজেদের নফসের কাছেই সবচেয়ে বেশি প্রতারিত। দ্বীন মেনে চলতেই অনেক বেশি ভালো লাগে, নিজের নফস আর শয়তানের সাথে যুদ্ধ করে যতটুকু সম্ভব দ্বীন প্র্যাক্টিস করে চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। অল্প জানলেও মানার ক্ষেত্রে চেষ্টা করি কঠোর ভাবে মানার। হারাম হালাল/মাহরাম নন মাহরাম এমনকি পর্দা সম্পর্কেও বিস্তারিত ভাবে জানার পর থেকে আলহামদুলিল্লাহ চেষ্টা থাকে খুব কঠোর ভাবেই মেনে চলার। তবে ভুলের উর্ধ্বে নই। মেহনত চলমান।
.
আমি সাধারণ, মিশুক, নরম মনের, সৌখিন স্বভাবের, সবসময় হাসিখুশি থাকতে পছন্দ করি, কাছের মানুষদের সাথে গল্প করতে ভালো লাগে। ঘুরতে যেতে পছন্দ করি কিন্তু আপাতত সঙ্গীর অভাবে যেতে পারিনা। তবে খুব ভালো লাগে প্রকৃতির কাছে যেতে। আমি ফুল, পাখি, প্রকৃতি, পাহাড় খুব ভালোবাসি আর বেশি ভালোবাসি বই পড়তে।

উমমম, আমি সেনসেটিভ ও কোমল হৃদয়ের অধিকারীনি তাই অল্পতে কষ্ট পাই। অহংকারী, দাম্ভিক, বদরাগী, গায়রতহীন এবং হায়া ছাড়া মানুষদের ভীষণ অপছন্দ করি। সুন্দর শব্দচয়ন ব্যবহার করে কথা বলতে পছন্দ করি। তাই ঝগড়া-বিবাদ অপছন্দ করি, রাগচোটে, একগুঁয়ে স্বভাব পছন্দ করিনা। অল্পে তুষ্ট থাকতে পছন্দ করি আলহামদুলিল্লাহ। আমার কোনো ভুল হলে আমি তা শুধরে নিয়ে সঠিক জানতে ও শিখতে আগ্রহী ইন শা আল্লহু তায়া’লা।
.
পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। দ্বীন শিখতে ও পালন করতে পছন্দ করি। প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হওয়া হয় না। কোলাহলপূর্ণ জায়গা এড়িয়ে চলি। বাসায় থাকতেই বেশি পছন্দ করিইইই।রান্না করতে, রান্না করে খাওয়াতে ভালো লাগেএএ। ইউটিউব দেখে নতুন নতুন রেসিপি ট্রায় করাটাও এক প্রকার পছন্দের কাজ। আলহামদুলিল্লাহ, মোটামোটি অনেককিছুই রান্না করতে পারি।
.
আমার ইচ্ছে কুরআন নিয়ে পড়াশোনা করবো ইন শা আল্লহ। অর্থসহকারে বুঝে কুরআন পড়া, কুরআন নিয়ে চিন্তা ভাবনা করা এগুলো প্রতিনিয়ত আমাদের ঈমানকে তাজা করে রাখে। সঠিক দ্বীন মেনে চলার জন্য কুরআনুল কারিম ভালো করে জানতে চাই। ইলম অর্জন ও ইলম অনুযায়ী আমল করতে চাই ইন শা আল্লহ। কুরআন-সুন্নাহ মোতাবেক চলতে চাই। ওয়া মা তাওফিকী ইল্লা বিল্লাহ। নবী করিম (সা.) এর সুন্নাহ সমূহতে অভ্যস্ত হতে চাই। শিক্ষিত-দ্বীনি মা হতে চাই ইন শা আল্লহু তায়া’লা। ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ার অনেক ইচ্ছে। আরও ইচ্ছে আছে আলিমা হওয়ার, আল্লহ তায়া’লা আফিয়াতের সহিত কবুল করুন।
.
আলহামদুলিল্লাহ, সুন্নত ও নফল আমল ইবাদত গুলো করার চেষ্টা করা হয়। সুন্নত ও নফল রোযা রাখা হয়। যেমন, সোমবার ও বৃহস্পতিবারের সুন্নাত রোজা (সপ্তাহে এই দুইদিন রোজা রাখা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর আমল। আর এই দুই দিন আল্লাহ রব্বুল' আলামীনের নিকট বান্দার আমল পেশ করা হয়), আইয়ামে বীজের রোজা (প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ তিনটি রোজা), মহররম মাসের আশুরার রোজা, জিলহজ মাসের সুন্নত রোজা গুলো, রমাদানের পর শাওয়াল মাসের ছয়টি রোজা।
.
আমি চাই আমার জীবনসঙ্গীর আনুগত্যশীল চক্ষু-শীতলকারী স্ত্রী হতে, ইসলামিক তারবিয়াতে পরিবার গঠন করতে। আমি মনে করি একজন ভালো দ্বীনি-শিক্ষিত মা তার সন্তানকে সঠিক দ্বীনি শিক্ষা দিতে পারে। তাই নিজেকে সর্বদা শুধরে নিতে চাই এবং এই চেষ্টাই করে যাচ্ছি। চাইই ভবিষ্যতে আমার সন্তানরা দ্বীন-ইসলামের অধিক ইলম অর্জন করবে এবং সে অনুযায়ী আমল করবে, মানুষের প্রতি বিনয়ী থাকবে। দুনিয়াতে এমন আওলাদ রেখে যেতে চাই, যারা দ্বীন ইসলামের জন্য কাজ করবে, মুসলিম উম্মাহর উপকারে আসবে, বাবা-মার জন্য সাদকায়ে জারিয়া হবে ইন শা আল্লহু আজিজ।
.
চাই, আমার সন্তানদের একজন ভালো বাবা দিতে (ওমর রা. বলেছিলেন, আমার বাবার শাসন আমাকে ভালো মানুষ বানিয়েছে), যিনি ইলমধারী হবেন, মুসলিম উম্মাহর জন্য কাজ করবে। আমি মনে করি, বাবা-মা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হলে সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারবে ইন শা আল্লহ।
.
সবসময় দুআ করি যিনি আমার জীবনসঙ্গী হবে তিনি যেনো ইসলামিক তরবিয়তে পরিবার গঠনে আমাকে সাহায্য করে, দুনিয়াবি ফিতনা গুলো থেকে বেঁচে থাকতে সাহায্য করে, ইলম অর্জনে সাহায্য করে, জান্নাতুল ফেরদাউস লাভের প্রস্তুতি গ্রহণের এই জার্নিতে আমাকে সাহায্য করবে। চাই, আমার জীবনসঙ্গী নবী করিম (স.) এর সুন্নাহ মোতাবেক চলবে, তার সকল কিছুতে নবী করিম (স.) এর সুন্নাত থাকবে; চুল-দাড়ি, লেবাসে, কাজেকর্মে, চলতে-ফিরতে, উঠতে-বসতে, কথায়...। অধিক ইলমধারি হবে যাতে করে আমি তার থেকে শিখতে পারি ইন শা আল্লহ এবং কুরআনের যথেষ্ট জ্ঞান থাকবে। আমি আমার জীবনসঙ্গী থেকে শিখতে চাই ও একসাথে আমল করতে চাই। একে অপরের পরিপূরক হয়ে থাকতে চাই ও আখিরাতের প্রস্তুতি নিতে চাই আমার জীবনসঙ্গীর হাত ধরে ইন শা আল্লহু তায়া’লা। আমার ইচ্ছে এমন একজন জীবনসঙ্গীর যে আমাকে, আল্লহকে বেশি বেশি স্বরণ করাবে এবং কুরআন, সুন্নাহ মেনে চলতে উদ্বুদ্ধ করবে এবং সে নিজেও মেনে চলবেএএএ। দুনিয়ায় একা চলার পথে রব্বে কারিম এমন একজন জীবনসঙ্গীই আফিয়াতের সহিত মিলিয়ে দিক।

চূড়ান্ত স্বপ্ন/লক্ষ্য/ইচ্ছে, পুরো পরিবার একসাথে জান্নাতে থাকবো ইন শা আল্লহু তায়া’লা।
.
আমি মোহরানা হিসেবে একটা উমরাহ হজ্জ চাই ইন শা আল্লহু তায়া’লা। দ্বীনের বুঝ আশার পর থেকে উমরাহ হজ্জ করার জন্য আমার মন সারাক্ষণ বেচেইন হয়ে থাকেএএএ। আল্লহ সুবহানাহু ওয়াতাআ'লা আমার মতোন গুনাহগার বান্দিকে স্বপ্নে কাবার সামনে নামাজরত অবস্থায় দ্বার করিয়েছিলেন সুবহানআল্লাহ! আল্লহু আকবার! এরপর থেকে মনের মধ্যে একদম গেঁথে নিয়েছি, আমি মোহরানা হিসেবে উমরাহ হজ্জ ই চাইি ইন শা আল্লহ। বিয়ের সময় দিতে না পারলেও বিয়ের পর পরই যেন এই মোহরানা দেওয়া হয় এটাই আমার ইচ্ছে। বাকি সব ইচ্ছে এই ইচ্ছের কাছে তুচ্ছ! আল্লহু আলম।
.

একদম অপরিচিত একটা মানুষকে শুধুমাত্র বায়োডাটা পড়ে কতোটুকুই বা জানা যাবে! তাই চেষ্টা করেছি যতোটা সম্ভব নিজেকে নিয়ে বলার; নিজেকে জাহির করার জন্য না আল্লহু আলম...। একটাই কারণ, অপর পাশের মানুষটা যেনো আমি কেমন, তা সম্পর্কে ধারণা পেতে পারে। বাকিটা সামনাসামনি দেখা-সাক্ষাতৎ করে জানতে পারবে ইন শা আল্লহু তায়া’লা।

(এই লিখায় যা ভালো তা একমাত্র আল্লহর পক্ষ থেকে। আর যা ক্ষতিকর তা একান্তই আমার নফস এবং আমার পক্ষ থেকে। আল্লহ মাফ করুন)
আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন প্রযোজ্য নয়
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) হ্যা
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? রবের প্রিয় হওয়া। উমরাহ হজ্জ করা, রব্ব কবুল করলে। জান্নাতের বাসিন্দা হওয়ার চেষ্টা করা। ফরজ পরিমাণ ইলম অর্জন করা, সাহায্য চাওয়া, আমলের শক্তি চাওয়া আল্লাহর কাছে। কুরআন হিফজ করতে চাই ও অনলাইনে ইসলামিক বিভিন্ন কোর্স করতে চাই ইন শা আল্লহ। উম্মতে মুহাম্মাদির নেককার সন্তান এবং জান্নাতি পরিবার গঠন করা ইন শা আল্লহ। আর একটা এতিমখানা তৈরি করার ইচ্ছে ইন শা আল্লহু তায়া’লা। ওয়া মা তাওফিকী ইল্লা বিল্লাহ।
অবসর সময় কিভাবে কাটান? (Required) বই পড়ে, ঘুমিয়ে, ঘরের কাজ করে আলহামদুলিল্লাহ।
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) নিজের কাজগুলো করা হয়, টুকটুকি ঘরের কাজের সাহায্য করি। তবে রান্নাবান্না আম্মুই করেন। সে তার কোনো কাজ অন্যকে করতে দেন না। তাই বেশি কিছু করতে হয়না আলহামদুলিল্লাহ
নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) ইসলামে নারী-পুরুষ মর্যাদায় সমান, তবে দায়িত্ব ও অধিকারের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে।ইসলাম নারী ও পুরুষকে মানবিক মর্যাদা, তাকওয়া ও আল্লাহর কাছে জবাবদিহিতার ক্ষেত্রে সমান মর্যাদা দিয়েছে। তবে তাদের দায়িত্ব, অধিকার ও পারিবারিক ভূমিকার কিছু ক্ষেত্রে পার্থক্য নির্ধারণ করেছে, যা ইসলামের দৃষ্টিতে ন্যায়ভিত্তিক, অভিন্ন নয়
বিয়ে সংক্রান্ত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি, আলহামদুলিল্লাহ তারাও রাজি।
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আল্লাহর একটি সুন্নাহ ও ইবাদত। নিয়ত হতে হবে দ্বীন রক্ষা, চরিত্র সংরক্ষণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জন। আর আমি একজন উত্তম চক্ষুশীতলকারী জীবনসঙ্গী চাই যে আমাকে ভালোবেসে আগলে রাখবে সবকিছু থেকে। পরিবার থেকে এখন যে মানসিক ট্রমা পাচ্ছি সেটা থেকে বের হওয়ার জন্য বিয়ে করতে চাই। একজন মাহরাম চাইইই।
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? না
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) জেনেরাল একাডেমিক পড়াশোনা "না"। যেহেতু ডিগ্রির একদম শেষ দিকে আছি, তাই অনুমতি সাপেক্ষে ডিগ্রি টা কমপ্লিট করতে চাই। এবং দ্বীনি পড়াশোনা আমৃত্যু চালিয়ে যেতে চাই ইন শা আল্লাহু তায়া’লা।
বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে) না
বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে
আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? স্ত্রী হিসেবে ইসলামি নীতিমালা অনুযায়ী বেশ কিছু দায়িত্ব রয়েছে, যা কয়েকটি শব্দ বা বাক্য দিয়ে বুঝানো মুশকিল। সার্বিকভাবে বলতে গেলে তাকে দ্বীন পালনে সহযোগীতা করা, সম্মান করা, তার প্রতি অনুগত থাকা, তার আদেশ মেনে চলা, তার পরিবারের যত্ন করা, দুনিয়াবি পেরেশানিতে তাকে ভরসা দেয়া ইত্যাদি। । মোটকথা, একজন জীবনসন্ঙ্গী অর্থাৎ সারা জীবনের সন্ঙ্গী হিসেবে তার জীবনের প্রতিটি পর্যায়ে, তার সুখ-দুঃখ-পরীক্ষা-চ্যালেঞ্জে তার পাশে থাকার চেষ্টা করবো ইন শা আল্লাহ। শরিয়তসম্মত ও হালাল বিষয়ে স্বামীর নির্দেশ মেনে চলা। স্বামীকে যথাযথ সম্মান করা এবং তার সাথে রুক্ষ বা অসম্মানজনক আচরণ না করা। স্বামীর সামর্থ্যের বাইরে আর্থিক বা অন্য কোনো অতিরিক্ত চাপ প্রয়োগ না করা। স্বামীর অনুপস্থিতিতে নিজের এবং তার ইজ্জত ও পবিত্রতা রক্ষা করা। স্বামীর ঘর, বাবাসহ বা একক সংসারে তার সম্পদ ও গোপনীয়তা রক্ষা করা। স্বামীর ছোট-খাটো অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ থাকা এবং মিষ্টি ভাষায় কথা বলা। সুখ-দুঃখে স্বামীর পাশে থাকা এবং তাকে মানসিক শান্তি ও সমর্থন দেওয়া। একে অপরকে ইবাদত, ভালো কাজ ও দ্বীনচর্চায় উদ্বুদ্ধ করা। দুনিয়ার মোহ বা বিলাসিতা নয়, বরং এমন একজন সঙ্গী খোঁজা যিনি আখিরাতের পথে সহায়ক হবেন।
বিয়ের পর কোথায় থাকতে চান? স্বামীর বাড়ি
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) আমি ডিগ্রী দ্বিতীয় বর্ষের ফাইনাল এক্সাম দিবো নভেম্বরে
বিশেষ কিছু যদি জানাতে চান প্রিয় পাঁজর সাহেব,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। আশা করছি, আল্লহর রহমতে ভালো আছেন আপনিইই আলহামদুলিল্লাহ। জানিনা আপনি কে বা কবে আমাদের দেখা হবে! তবে পাঁজর সাহেব বিশ্বাস করুন, আমি আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি ইন শা আল্লহ...

পরিবারের মানসিকতা অশান্তি, ট্রমা, উঠতে-বসতে খোঁটা, জবের জন্য জোর করা, সবকিছু নিয়ে মানসিক ট্রমা দেওয়া এসব আর সহ্য করতে পারছি না আমি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি প্লিজ আমার জীবনে সুখ হয়ে আসুন। আমাকে বিয়ে করে ভালোবাসে আপনার পাঁজরের ভেতর আগলে নিন পাঁজর সাহেব। আমার এই কষ্টের দিনগুলোকে সুখ দিয়ে পূর্ণ করে দিন। দ্রুত আসুন লক্ষীটি।

ওহ্ হ্যাঁ, “আমি কিন্তু আপনার কাছে, মোহরানা হিসেবে উমরাহ হজ্জ চাইইই” আল্লাহ সুবাহানাল্লাহু তায়া’লা তৌফিক দিলে আমরা একসাথে আল্লহর ঘরে যাবো ইন শা আল্লাহ, কেমন? মোহরানা হিসেবে কিন্তু আমার উমরাহ ই চাইই ইন শা আল্লাহ। রব্ব আপনার রিজিকে অঢেল বারাকাহ ঢেলে দিন যাতে করে আমাকে উমরাহ হজ্জ মোহরানা হিসেবেই দিতে পারেন ইন শা আল্লহু তায়া’লা। রব্ব আপনাকে আফিয়্যাহর সাথে সুদীর্ঘ হায়াত দান করুন। আমিন।

ভালো থাকুন পাঁজর সাহেব। নিজের খেয়াল রাখার বেলায় তো আপনি বরাবরের মতোই লা পরোয়া! বিদায়ক্ষণে একটু মনে করিয়ে দিচ্ছি- নিজের শরীরের যত্ন নিয়েন, রাতে দ্রুত ঘুমিয়ে মাঝরাতে জাগবেন ইনশা আল্লাহ। আল্লহ আপনাকে সর্বাবস্থায় তাঁর হিফাযতে রাখুন। আল্লহুম্মা আমিন।

ইতি আপনার,
অদেখা অর্ধাঙ্গিনী....

নিষেধাজ্ঞাঃ-

★নারী ফ্রেন্ড ছিল বা আছে, ফ্রি-মিক্সিং এ অভ্যস্ত কিংবা নারীঘটিত কোনো বিষয় থাকলে দয়া করে যোগাযোগ করবেন না। এরকম সম্পূর্ণ নিষিদ্ধ।

★পরিবারের মধ্যে খালাতো, মামাতো বোন, ভাবী, চাচী মামীদের মধ্যে ননমাহরাম মেইনটেইন করেন না। এরকরম সম্পূর্ণ নিষিদ্ধ।

★ পাত্রীর কোনো ছবি দেওয়া হবে না। পছন্দ হলে এসে দেখে যেতে হবে।
★ সুন্নত সম্মত দাঁড়ি না থাকলে যোগাযোগ করবেন না।
★পাত্রীর পরিবার থেকে কোনো প্রকার যৌতুক এর আশা থাকলে যোগাযোগ করবেন না।
★ বিয়ের সময় এবং পরবর্তী তে আজীবন আহলিয়াকে পর্দায় রাখতে সক্ষম না হলে যোগাযোগ করবেন না।
★ অতিরঞ্জিত হারাম কোনো কাজ বিয়ের অনুষ্ঠানে করার ইচ্ছে থাকেও যোগাযোগ করবেন নাহ্।

ইত্তাকুল্লহ!
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) 25-31
গাত্রবর্ণ ফর্সা, শ্যামলা, উজ্জ্বল শ্যামলা অবশ্যই মায়াবী চেহারার ইন শা আল্লাহ
নূন্যতম উচ্চতা 5'5- 5'10
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা অন্তত এইচএসসি পাশ হতে হবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) সুন্নত সম্মত দাঁড়ি থাকতে হবে। যেকোনো অবস্থায় হালাল ইনকামের উপর থাকার নিয়ত থাকতে হবে। কোনো প্রকার সুদ, ঘুসের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না। সুদ, ঘুষের ধারে কাছেও না যাওয়া। 100% হালাল উপার্জন করবেন। ব্যাংকার, পুলিশ, উকিল ছাড়া যেকোনো ফিতনামুক্ত সম্মানজনক হালাল পেশা। আমি মনেপ্রাণে ব্যাংক থেকে দূরে থাকতে চাই। আমি চাইনা কখনো আমার টাকা বা জাওযের টাকাও ব্যাংকে থাকুক। সর্বোপরি, নিজের এবং পারিবারিক কুফুর সাথে সামঞ্জস্যপূর্ণ।
পেশা (Required) ব্যাংকার, পুলিশ, উকিল ছাড়া যেকোনো ফিতনামুক্ত সম্মানজনক হালাল পেশা। পারিবারিক কুফুর সাথে সামঞ্জস্যপূর্ণ।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
পারিবারিক অবস্থা (Required) সামাজিক ভাবে সম্মানিত ও প্রতিষ্ঠিত। সাবাই দ্বীন মেনে চলেন, অন্তত দ্বীনি বিষয় গুলো বোঝেন বা সচেতন। বিশেষ হালাল-হারাম, শিরক-বিদ'আত, ফরয বিধান নিয়ে সিরিয়াস।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন প্রথমত, তাকে দ্বীনদার হতে হবে। আমার বেস্ট ফ্রেন্ড হবে, জীবনের সকল বিষয় আল্লাহ তায়ালার নিকট সমর্পণ করবে, ইসলাম অনুসারে জীবন যাপন করতে হবে। আমি চাই আমি তার থেকে দ্বীন সম্পর্কে শিখব সে যা জানে এবং আমি যা জানি তা তাকে শিখাব ইন শা আল্লাহ। সুন্নত এবং নফল আমল সম্পর্কে সচেতন থাকতে হবে। অবশ্যই ফরজ আমল করতে হবে। ফরজ নামায ও দ্বীনের বিধিবিধান মেনে চলে এমন। ঠান্ডা মাথার হতে হবে। বুঝদার হবে, আমাকে বুঝাবে। আমি বলদ বলদ প্রশ্ন করলেও যে বিরক্ত হবে না বরং মনোযোগ দিয়ে আমার সব কথা শুনবে সর্বোপরি....


আমার ইচ্ছে এমন একজন স্বামি চাই যে আমাকে, আল্লহকে বেশি বেশি স্বরণ করাবে এবং কুরআন, সুন্নাহ মেনে চলতে উদ্বুদ্ধ করবে এবং সে নিজেও মেনে চলবে। প্রতিক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করা এবং সবার আগে দ্বীনকে প্রাধান্য দেওয়া। ইসলামী জ্ঞানার্জনের প্রতি সবসময় আগ্রহ থাকা ও সে অনুযায়ী দৃশ্যত চেষ্টা করা। ওযর ছাড়া পাঁচ ওয়াক্ত সালাত জামায়াতে পড়ার অভ্যাস এবং নামাজ কাযা না করা। উচ্চ গায়রত সম্পন্ন, নজরের হেফাজতকারী, বন্ধুত্বপূর্ণ, বইপড়ুয়া, ভ্রমণপিপাসু, রসিকতাবোধসম্পন্ন, স্বাস্থ্যসচেতন। হালাল-হারাম মেনে চলা, দ্বীনদার, শান্তশিষ্ট, ভদ্র, সৎ, কেয়ারিং, ম্যাচিউর, ভালো শ্রোতা এবং ভালো বক্তা, উত্তম চরিত্রের অধিকারী, আর অবশ্যই হেল্পফুল হতে হবে। এছাড়াও যে অন্যের কথা ভাবে। ঘরের ভিতরে এবং ঘরের বাইরে আহলিয়ার পরিপূর্ণ পর্দার পরিবেশ নিশ্চিত করবেন এমন একজন।

হাসিখুশি, সুন্দর মনের অধিকারী, বদ মেজাজী না হওয়া, বিবেকবান, দয়ালু, ধৈর্যশীল হওয়া, মানুষকে কষ্ট দিয়ে কথা না বলা, গরীব অসহায়দের ভালোবাসা, নিরহংকার হওয়া, বদ-রাগী না হওয়া, স্ল্যাং ইউজ করা যাবেনা। আহলিয়ার হক আদায় সম্পর্কে সচেতন এবং তার প্রতি যত্নশীল এবং শ্রদ্ধাশীল।

ননমাহরাম স্ট্রিক্টলি এভোয়েড করা, রিলেটিভ বা কলিগ যা-ই হোক না কেন। আমাকে পরিপূর্ণ পর্দার পরিবেশ দিতে হবে। কোনো নন মাহরামের সামনে যেতে না দেওয়া(হোক নিজের ভাই বা অন্য আত্মীয়) ও বাসায় সেই ব্যবস্থা করা। দায়িত্বশীল, নিজে থেকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকা। আহলিয়া ও পরিবারের মধ্যে ব্যালেন্স করতে পারা (বিয়ের আগে যথাযথ জ্ঞানার্জন করা)। বিয়ে সংক্রান্ত কোর্স করা থাকলে ভালো বা বিয়ের আগে অবশ্যই করে নেওয়া। একজন বড় মনের মানুষ যিনি সব কিছু সহজভাবে চিন্তা করার ক্ষমতা রাখেন- আর এই আবরণীর ভেতরে থাকবে দুরন্ত এক হাঁসের বাচ্চা - (আই মিন মাসুম বাচ্চা)। যে হাঁসের বাচ্চার মতো আমার পিছে ঘুরঘুর করবে, আমাকে বুঝবে, হাতে লেখা চিঠির মত সযত্নে লুকিয়ে রাখবে বুকের ভাঁজে। এবং আল্লাহর ভয়, প্রত্যেকটা সম্পর্কের হক্ব সম্পর্কে জানা, দায়িত্বশীলতা, কোমল হওয়া, যত্নশীল হওয়া, সব স্তরে হিকমাহ অবলম্বন করে সিদ্ধান্ত নিতে পারার দক্ষতা, আর অবশ্যই অবশ্যই অবশ্যই সবর।

আত্নমর্যাদাসম্পর্ণ, প্রকৃত তাকওয়াবান দ্বীনদার মানুষ। গোপনে, প্রকাশ্যে আল্লাহ করে ভয় করেন।
একজন দ্বীনদার, গায়রতবান, চরিত্রবান, বউপাগল, নরম-দিল, ধৈর্যশীল, লয়াল, যত্নশীল, ক্ষমাশীল, দানশীল, চক্ষুশীতলকারী, হৃদয় প্রশান্তকারী, পরোপকারী, সত্যবাদী, বিনয়ী, আমানতদার, রাগ নিয়ন্ত্রণকারী, মিষ্টভাষী, সুন্নাহের অনুসারী, দ্বীনের বুঝ সম্পম্ন, চক্ষু হেফাজতকারী, হালাল উপার্জনকারী, শুকরগুজার, ইবাদতগুজার, জ্ঞান অন্বেষণকারী, পরহেজগার, প্রশস্ত হৃদয়ের, উত্তম আখলাকওয়ালা একটা জীবনসঙ্গী চাই। সৎ ঈমানদার, তাকওয়াদার, চরিত্রবান, চক্ষু শীতলকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পরিপূর্ণ অনুসারী জীবনসঙ্গী। যিনি আমার দুনিয়া ও আখিরাতের জন্য আফিয়াত ও কল্যানকর হবেন। যে আমাকে ভীষণ ভীষণ ভীষণ ভালোবাসবেন, আমাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দিবে, আমার সব রাগ-জেদ মেনে নিবে, আমার যত্ন নিবে, আমার কথা মন দিয়ে শুনবে, আমার ভালোবাসা পাওয়ার জন্য সব রকম পাগলামি করতে রাজি থাকবে। আমার সব ইচ্ছে পূরণ করবে। আমি কষ্ট পাবো এমনকিছু ভুল করেও করবে না। কোনো মেয়ে ফ্রেন্ড রাখবে না। আমার অপ্রয়োজনীয় বোকাসোকা কথাগুলো যে মন দিয়ে শুনবে। আমাকে বুঝাবে, আমাকে দ্বীন পালনে সাপোর্ট দিবে, যে আমার পর্দার সাপোর্টে সবসময় থাকবে। যেহেতু আমি তার পরিবারের মধ্যেও নন মাহরাম মেইনটেইন করে চলতে চাই। তাই তার ফুল সাপোর্ট আমার দরকার।

যার মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় হতে সাহায্য করবে তাকেই চাই ইন শা আল্লাহ।

(বিশেষ দ্রষ্টব্য)

★ গায়রত সম্পন্ন হতে হবে। গায়রতহীন বিশেষ করে জীবনসঙ্গীর ব্যাপারে গায়রতহীন হওয়া যাবে না।
★ লজ্জাশীল, ইনট্রোভার্ট, এম্বিভার্ট।
★ দ্বীনের ফরজ ইলম থাকতে হবে। হালাল, হারাম, আকিদাহ, ফিকহ্, তাওহীদ, শিরক, কুফরি, বিদআত।
★ কঠোর ভাবে ননমাহরাম মেইনটেইন করেন। খালাতো, মামাতো বোন, ভাবী, মামীদের সঙ্গে দূরত্ব বজায় রাখেন এবং নজরের হিফাজত করেন।
★ কঠোর ভাবে নজরের হিফাজত কারি এমন কেউ।
★ বদরাগী না হওয়া, বেশি চিল্লাপাল্লা না করে এমন। ( সেনসেটিভ আমি। তাই চিৎকার বকাঝকা করলে অসুস্থবোধ বা প্যানিক হয়ে যাই)
★স্ত্রীর সৌন্দর্য ব্যাপারে ছাড় দেওয়ার মানসিকতার আছে।
★ 5 ওয়াক্ত সালাত জামায়াতের সাথে আদায় কারি।
★ টাকনুর উপর পায়জামা পরিধানকারী। সুন্নতী দাঁড়ি আছে।
★ কঠোর ভাবে স্ত্রীকে পর্দায় রাখবেন এমন। এবং সকল ননমাহরাম থেকে দূরে রাখবেন। কোনো আত্নীয় খালু, মামা, চাচাদের সামনে যাওয়ার জন্য বাধ্য করবেন না। গায়রতসম্পন্ন।
★ মা ও স্ত্রীর মধ্যে সমঝোতা বজায় রাখতে পারা।
★ 1ম স্ত্রী জীবিত থাকা কালীন মাসনায় আগ্রহী না হওয়া। ( মাসনা অস্বীকার কারী নই তবে ব্যক্তিগত ইচ্ছে। ) ভাগ সহ্য করার ক্ষমতা নেই।
★সবসময় স্ত্রীকে সাথে রাখার মনমানসিকতা রাখা, চাকরীস্থল বা যে কোথাও স্ত্রী বাবা/শশুর বাড়িতে একা রেখে চলে না যাওয়া।
★ তালাকের মাসায়লা সম্পর্কে সঠিক ভাবে জানা। কোন কোন কথা বললে তালাক হয়ে যায় তা জানা।
★ স্ত্রীর হক সম্পর্কে সচেতন। স্ত্রীর হক আদায় করাকে বোঝা মনে না করা।
★ কিছু টাকা মাসিক হাতখরচ হিসেবে দেওয়া। বেহুদা খরচের জন্য নয়, পারিবারিক এবং সাংসারিক খরচের মধ্যেই যাবে।
★ স্ত্রীর সম্মান বজায় রাখা, সর্বাবস্থায় নিজের আহলিয়াকে কেউ অসম্মান করলে আহলিয়ার পাশে থাকা এবং প্রতিবাদ করা।
★ আল্লাহ প্রদত্ত অভিভাবক হিসেবে সবসময় আগলে রাখা, পাশে থাকা।

★ আমি পুরুষ মানুষদের প্রচন্ড সম্মান করি। উনাদের দায়িত্ব, পরিশ্রম সবকিছুর জন্য। আল্লাহ তা'য়ালা উনাদের উপর এক গুরুদায়িত্ব অর্পণ করেছেন। মধ্যে মধ্যে নিজেকে একজন পুরুষের জায়গায় কল্পনা করলে সত্যি সম্মান বেড়ে যায়। বিশেষ করে হালাল ইনকাম করা অনেক কঠিন, অনেক পরিশ্রম।
নারী ফ্রেন্ড ছিল বা আছে, ফ্রি-মিক্সিং এ অভ্যস্ত এবং অতীত, বর্তমানে কোনো হারাম সম্পর্ক কিংবা নারীঘটিত কোনো বিষয় থাকলে দয়া করে যোগাযোগ করবেন না। এরকম সম্পূর্ণ নিষিদ্ধ।

চারিত্রিক দোষত্রুটি সহ্য করার ক্ষমতা নেই। যদি কখনো কিছু সামনে আসে, সারাজীবনের মতো মন থেকে উঠে যাবেন। মেয়ে মানুষ সাইকোলজিক্যালি ইমোশন দিয়ে ভালোবাসে। আর মন থেকে উঠে গেলে আর স্বাভাবিক হওয়া কষ্টসাধ্য।

তাই দয়াকরে অতীত বা ভবিষ্যতে এই বিষয়ে সতর্ক থাকবেন এবং এরকম হলে বা হওয়ার সম্ভাবনা থাকলে যোগাযোগ করবেন না।

ইন শা আল্লাহ আমার রব্ব আমার দু'আ কবুল করবেন এবং উত্তম কাউকে মিলিয়ে দিবেন। আল্লাহুমা আমীন।

(এই লিখায় যা ভালো তা একমাত্র আল্লাহর পক্ষ থেকে। আর যা ক্ষতিকর তা একান্তই আমার নফস এবং আমার পক্ষ থেকে। আল্লাহ মাফ করুন)
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) ঢাকা জেলার মধ্যে হলে ভালো।
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ
This biodata is currently hidden, so new contact unlocks are disabled.

সর্বমোট ভিউ: 45 ভিউস