male
বায়োডাটা নাম্বার
AH-121280
পাত্র
জন্ম তারিখ(আসল) 1996-03-07
জাতীয়তা বাংলাদেশী
3 মোট ভিউ
প্রাথমিক তথ্য
আমি খুঁজছি পাত্রীর বায়োডাটা
জন্ম তারিখ(আসল) 1996-03-07
জাতীয়তা বাংলাদেশী
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? না
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা ডিভোর্সড
জন্মসন (আসল) ১৯৯৬
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা
উচ্চতা ৫'৮''
ওজন ৬০ কেজি
রক্তের গ্রুপ A+
পেশা বিএসসি ইঞ্জিনিয়ার
মাসিক আয় 70
বর্তমান দেশ বাংলাদেশ
বর্তমান বিভাগ ঢাকা বিভাগ
বর্তমান জেলা ঢাকা
বর্তমান থানা/উপজেলা মিরপুর
স্থায়ী দেশ বাংলাদেশ
স্থায়ী বিভাগ রংপুর বিভাগ
স্থায়ী জেলা দিনাজপুর
স্থায়ী থানা/উপজেলা দিনাজপুর সদর
ঠিকানা
স্থায়ী ঠিকানা দিনাজপুর সদর, দিনাজপুর, রংপুর, বাংলাদেশ
বর্তমান ঠিকানা মিরপুর-6, ঢাকা
কোথায় বড় হয়েছেন? (Required) নানু-দাদুর বাড়ি সিরাজগঞ্জে, তবে আমি বড় হয়েছি দিনাজপুরে
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল Golden A+
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১২
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ বিজ্ঞান বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A+
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০১৪
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা Bachelor of Science (B.Sc) in Software Engineering (SE)
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম American International University - Bangladesh (AIUB)
পাসের সন 2020
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক / স্নাতক (সম্মান)
পারিবারিক তথ্য
পিতার পেশা ধরণ - সরকারি চাকরিজীবী, পদবী - সহকারি কম্পিউটার অপারেটর, প্রানিসম্পদ অধিদপ্তর
মাতার পেশা গৃহিণী
বোন কয়জন? ৩জন
ভাই কয়জন? ভাই নেই
বোনদের সম্পর্কে তথ্য - বড় বোন: মাস্টার্স সম্পন্ন, গৃহিণী। দুলাভাই – Assistant Manager, Quality Control at Nevian (Ex. Novartis)।
- মেজো বোন: মাস্টার্স সম্পন্ন, গৃহিণী। দুলাভাই – সাবেক General Manager, Shwapno (ACI Group); বর্তমানে আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।
- ছোট বোন: বর্তমানে IUBAT-এ Computer Science and Engineering বিষয়ে BSc. অধ্যয়নরত।
চাচা মামাদের পেশা চাচা 5 জন
মামা 3 জন
মেঝো মামা মাদ্রাসার শিক্ষক, বাকি সবাই বেবসা এবং কৃষি কাজের সাথে জড়িত
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা আলহামদুলিল্লাহ, পৌরসভার অভ্যন্তরেই আমাদের 6 শতক জমি রয়েছে, যার একাংশে টিনশেড দালানসহ বসতবাড়ি রয়েছে। এছাড়া প্রায় 200 শতক জমির ওপর একটি লিচুবাগান রয়েছে।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ণনা করুন ) (Required) পরিবারের সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করেন, তবে দ্বীনের ব্যাপারে যতটা যত্নশীল হওয়া প্রয়োজন, এখনো ততটা হয়ে ওঠেনি। আম্মু প্রতি সোমবার ও বৃহস্পতিবার নফল রোজা রাখেন এবং সাপ্তাহিক মহিলাদের তালীমে অংশগ্রহণ করেন। ছোট বোনের নামাজের ক্ষেত্রে এখনো নিয়মিত হওয়ার ঘাটতি রয়েছে। পরিবারের সদস্যরা বাইরে গেলে পর্দা বজায় রাখেন, তবে বাসায় মাহরাম ও গায়রে মাহরামের বিধান পুরোপুরি মেনে চলার ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে। বাসায় প্রয়োজন ছাড়া গায়রে মাহরামের যাতায়াত নেই। দ্বীন পালনের ক্ষেত্রে আরও যত্নশীল হওয়া এবং সুন্দর দীনী পরিবেশ গড়ে তোলার সুযোগ রয়েছে। * আমি ঢাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করব। আম্মু-আব্বু অবসর গ্রহণের পর আমার সঙ্গে থাকবেন। আহলিয়াকে অবশ্যই পূর্ণাঙ্গ পর্দা মেনে চলতে হবে এবং মাহরাম ও গায়রে মাহরামের বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে।
পিতা কি জীবিত? হ্যাঁ
মাতা কি জীবিত? হ্যাঁ
ব্যক্তিগত তথ্য
সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) হ্যাঁ
পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) হ্যাঁ
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? হ্যাঁ
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) 2005 সাল থেকে
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? রিডিং পড়ার মতো
ঘরের বাহিরে সাধারণত কী ধরনের পোশাক পরেন? প্যান্ট, শার্ট/গেঞ্জি
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) নেই
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? না, দেখা বা শুনা হয়না
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) Minor Dust অ্যালার্জি
দ্বীনের কোনো বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) দাওয়াত ও তাবলীগ
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কী? (Required) মাজার তো কবর তাই জিয়ারতের উদ্দেশে জেতে পারেন, তার কাছে কিছু সাহায্য চাওয়া শিরক । সে তো নিজেই অসহায় আপনাকে সাহায্য করবে কিভাবে ।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) মুন্তাখাব হাদীস, ফাযায়েলে আমল, ফাযায়েলে সাদাকাত
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, ডাঃ জাকির নায়েক, ডাঃ ওমর সুলেইমান (Founder and President of the Yaqeen Institute for Islamic Research)
নিজের সম্পর্কে কিছু লিখুন অবসর সময় খুব কম পাই। যেহেতু প্রযুক্তি নিয়ে কাজ করি, তাই নতুন প্রযুক্তি শেখা ও নিজেকে আপডেট রাখার চেষ্টা করি। পাশাপাশি অবসর সময়ে দ্বীনি ইলম অর্জন, নিজের ইসলাহ এবং দেশি-বিদেশি প্রখ্যাত আলেমদের আলোচনা শোনার চেষ্টা করি। ব্যক্তিগত ও কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে চাই এবং প্রতিদিনের কাজকর্মে দ্বীনের আদেশ-নিষেধের ব্যাপারে সচেতন থাকার চেষ্টা করি, বিশেষ করে নির্জনে থাকাকালীন। অপ্রয়োজনীয় কথাবার্তা ও অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা পছন্দ করি না, কারণ এগুলো অনেক সময় গীবতের দিকে নিয়ে যায়। দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করি।

চাকরির কারণে দিনের বেলায় দ্বীনি মেহনতে সময় দিতে পারি না। তাই ফজরের পর মাশওয়ারায় থাকার চেষ্টা করি এবং মাশওয়ারার সিদ্ধান্ত অনুযায়ী এশার পর আমিরের নির্দেশনায় তালীম, গাশত ও অন্যান্য দ্বীনি কাজে অংশ নিই। এখনো চিল্লায় যাওয়া হয়নি, তবে প্রতি মাসে তিন দিনের জন্য সাপ্তাহিক জামাতের সঙ্গে বের হওয়ার চেষ্টা করি।

ভবিষ্যতে একটি দ্বীনদার পরিবার গড়ার ইচ্ছা আছে, যেখানে সবাই দ্বীনের ওপর চলার চেষ্টা করবে, আখলাক হবে সুন্দর এবং একে অপরকে দ্বীনের পথে চলতে সহযোগিতা করবে। আমার এই দ্বীনি ও দাওয়াতি মেহনতের ক্ষেত্রে আহলিয়ার আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করি, যেন আমরা একে অপরের জন্য দ্বীনের পথে চলার সহায়ক হতে পারি। পরিবারকে নিয়ে হজ ও উমরাহ পালনের স্বপ্ন দেখি। ব্যক্তিগতভাবে আমি কথা কম বলতে পছন্দ করি, দুনিয়াবি বিষয়ের মারপ্যাঁচ কিছুটা কম বুঝি এবং সরলভাবে জীবনযাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।
আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন তাবলীগ
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) হ্যা
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? ভবিষ্যতে একটি দ্বীনদার পরিবার গড়ে তোলার ইচ্ছা আছে, যেখানে পরিবারের প্রত্যেক সদস্য দ্বীনের ওপর চলার চেষ্টা করবে, সবার আখলাক সুন্দর হবে এবং একে অপরকে দ্বীনের পথে চলতে সহযোগিতা করবে। সন্তানদের ছোটবেলা থেকেই ঈমান, আমল, উত্তম আখলাক, ইসলামী আদব-কায়দা ও সুন্নাহর প্রতি ভালোবাসা নিয়ে গড়ে তোলার ব্যাপারে বিশেষভাবে যত্নশীল হতে চাই। এ ক্ষেত্রে আহলিয়ার আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করি, যেন আমরা দুজন মিলে সন্তানদের উত্তম দ্বীনি তারবিয়াত দিতে পারি এবং তাদের নেক সন্তান হিসেবে গড়ে তুলতে পারি, যারা আমাদের জন্য সদকায়ে জারিয়া হবে। পাশাপাশি আমার দ্বীনি ও দাওয়াতি মেহনতের ক্ষেত্রে আহলিয়ার আন্তরিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করি, যেন আমরা একে অপরের জন্য দ্বীনের পথে চলার সহায়ক হতে পারি। ভবিষ্যতে পরিবারকে নিয়ে হজ ও উমরাহ পালনেরও ইচ্ছা রয়েছে।
অবসর সময় কিভাবে কাটান? (Required) যেহেতু প্রযুক্তি নিয়ে কাজ করি, তাই নতুন প্রযুক্তি শেখা ও নিজেকে আপডেট রাখার চেষ্টা করি। মাঝে মাঝে অফিস এর বাইরেও কিছু কিছু প্রোজেক্ট পাই সেগুলোতে কাজ করি। পাশাপাশি অবসর সময়ে দ্বীনি ইলম অর্জন, নিজের ইসলাহ এবং দেশি-বিদেশি প্রখ্যাত আলেমদের আলোচনা শোনার চেষ্টা করি।
কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামায জামাতের সহিত আদায় করি, অফিস এ থাকলে অফিস এই জামাত হয়, আর বাসায় থাকলে মসজিদ এ যাই
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) আমি পরিবারের কিছুটা আদরের মধ্যে বড় হয়েছি। স্কুল ও কলেজে পড়ার সময় প্রয়োজন অনুযায়ী মাঝেমধ্যে বাজারে যেতাম, তবে কখনো মেস বা হোস্টেলে থাকতে হয়নি, তাই দৈনন্দিন ঘরের কাজগুলো নিজের হাতে করার অভ্যাস তেমন গড়ে ওঠেনি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে ঢাকায় বোন ও দুলাভাইদের সঙ্গে থাকছি। এখানে পরিবারের প্রয়োজন অনুযায়ী অফিস থেকে ফেরার পথে মাঝেমধ্যে টুকটাক বাজার বা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসি। ছুটির দিনে ভাগনেকে প্রাইভেট পড়তে নিয়ে যাওয়া ও নিয়ে আসার দায়িত্বও পালন করি। ঢাকায় খোলামেলা পরিবেশে খেলাধুলার সুযোগ কম থাকায় প্রতি শনিবার সকালে ভাগনেদের নিয়ে মাঠে গিয়ে ফুটবল খেলি। তবে ঘরের দৈনন্দিন কাজকর্ম বা কেনাকাটার ক্ষেত্রে আমি খুব বেশি দক্ষ নই। প্রয়োজন হলে অবশ্যই নিজের সামর্থ্য অনুযায়ী দায়িত্ব পালন করার চেষ্টা করি এবং ভবিষ্যতেও সংসারের কাজে সহযোগিতা করতে আগ্রহী।
আপনি কি ধুমপান করেন? (Required) না, যেকোনো নেশাজাত দ্রব্য আমি কখনই সেবন করিনাই
বিয়ে সংক্রান্ত তথ্য
আপনার ডিভোর্সের সময়কাল ও কারণ বিয়ের তারিখ: 28-12-2025
ডিভোর্সের তারিখ: 08-08-2026

বিয়েটি পারিবারিকভাবে হয়েছিল। মেয়েকে পছন্দ হওয়ার পর মাত্র এক দিনের ব্যবধানে কিছুটা তাড়াহুড়ো করেই বিয়ে হয়। বিয়ের আগে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়নি।

বিয়ের পর উনার অতিরিক্ত TikTok-আসক্তি, দ্বীনদারিতার ক্ষেত্রে অনাগ্রহ, অতিরিক্ত জেদ এবং রাগের মাথায় কয়েকবার আমাকে থাপ্পড় মারার মতো বিষয় সামনে আসে। আমি কখনো উনার গায়ে হাত তুলিনি। এছাড়া ফোনে অন্য ছেলের সঙ্গে কথা বলার বিষয়ও জানতে পারি। বিষয়টি নিয়ে আমার অস্বস্তি থাকলেও পরবর্তীতে উনার পরিবারের অনুরোধে বিষয়টি মেনে নিয়ে সংসার চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমার কষ্টের বিষয় ছিল, উনার পরিবারও অনেক সময় উনাকে এসব বিষয়ে যথাযথভাবে শাসন করত না। এসব বিষয় নিয়ে আমি ও আমার পরিবার একাধিকবার বোঝানোর চেষ্টা করেছি। প্রতিবার উনি ভুল স্বীকার করে পরিবর্তনের আশ্বাস দিলেও বাস্তবে স্থায়ী কোনো পরিবর্তন আসেনি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সাত মাসের বিবাহিত জীবনে আমাদের মধ্যে একবারের জন্যও স্বামী-স্ত্রীর স্বাভাবিক দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি। আমার পক্ষ থেকে আন্তরিকভাবে চেষ্টা করা সত্ত্বেও উনার মধ্যে এ বিষয়ে কোনো আগ্রহ দেখতে পাইনি। এমনকি উনার এক বড় বোনের মাধ্যমেও বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলাম। উনার ব্যক্তিগত অনুরোধের প্রতি সম্মান রেখে বিষয়টি আমি দুই পরিবারের সামনে বিস্তারিতভাবে প্রকাশ করিনি, কারণ আমার কাছে মনে হয়েছে, স্বামী-স্ত্রীর এই সম্পর্ক জোর করে বা পারিবারিক চাপ সৃষ্টি করে গড়ে তোলা সম্ভব নয়।

আমার দিক থেকেও সবকিছু নিখুঁত ছিল, এমন নয়। আমিও অনেক সময় রাগ দেখিয়েছি, অভিমান করে কথা বলা বন্ধ রেখেছি। কিছু পরিস্থিতি হয়তো আরও ধৈর্য ও সুন্দরভাবে সামলাতে পারতাম। শেষ পর্যায়ে উনাদের পরিবার থেকে আরও একটি সুযোগ দেওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু আমি আর কোন সুযোগ দিতে রাজি হইনি।

শেষ পর্যন্ত পারিবারিকভাবে উনার বাবাকে ডেকে বিষয়গুলো নিয়ে আলোচনা করে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। এর কিছুদিন পর বিচ্ছেদের নোটিশ পাঠানো হয়।

* উল্লেখিত বিষয়গুলোসহ বিয়ে-সংক্রান্ত সার্বিক ঘটনাবলি নিয়ে এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার আলোচনা হয়েছে। ফলে এলাকার অনেকেই এসব বিষয়ে অবগত আছেন। কোনো আগ্রহী পক্ষ চাইলে স্থানীয়ভাবে খোঁজখবর নিলে অভিযোগ ও ঘটনাগুলোর বিস্তারিত জানতে পারবেন।

সন্তান থাকার প্রশ্নই আসেনা ।
আপনার সন্তান আছে কিনা? না
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে হল রাসূল (ﷺ) এর সুন্নাহ, এটা দীনের পূর্ণতা এনে দেয়, দ্বীনি পরিবার গঠনের প্রথম ধাপ। সুন্নাহ মেনে বিয়ে করতে ইচ্ছুক।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? কখনোই না
বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? হ্যা
আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? স্ত্রীর প্রতি আমার প্রধান দায়িত্ব হলো তাঁর ভরণপোষণ, বাসস্থান, নিরাপত্তা ও মৌলিক চাহিদা পূরণ করা এবং তাঁর প্রাপ্য সকল অধিকার যথাযথভাবে আদায় করা। তাঁকে ভালোবাসা, সম্মান করা, তাঁর অনুভূতি ও মতামতকে গুরুত্ব দেওয়া এবং যেকোনো পরিস্থিতিতে তাঁর পাশে থাকা। তাঁর সঙ্গে সুন্দর আচরণ করা, ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পারিবারিক বিষয়গুলো সমাধান করা এবং ভুল বোঝাবুঝি হলে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়া। পাশাপাশি তাঁকে দ্বীনের পথে চলতে সহযোগিতা করা, দ্বীনি জ্ঞান অর্জন ও আমলের পরিবেশ তৈরি করা এবং তাঁর দ্বীনি ও দুনিয়াবি কল্যাণের ব্যাপারে যত্নশীল থাকা। আমি চাই, স্বামী হিসেবে এমন একজন দায়িত্বশীল সঙ্গী হতে, যার কাছে তিনি মানসিক প্রশান্তি, নিরাপত্তা ও নির্ভরতা অনুভব করবেন। সংসারের সুখ-দুঃখ ও দায়িত্বগুলো পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে পালন করতে চাই।
আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? হ্যা
আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? একক পরিবারে
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) বর্তমানে আমি একটি বেসরকারি সফটওয়্যার কোম্পানিতে ব্যাকএন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানির CRM সিস্টেম, AI Space ও বিদেশি ক্লায়েন্টদের সফটওয়্যার প্রজেক্টে কাজ করি।
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) 20-26
গাত্রবর্ণ উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
নূন্যতম উচ্চতা 5'2'' - 5'7''
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হাফেজা/আলেমা অথবা জেনারেল শিক্ষায় সমমানের
বৈবাহিক অবস্থা অবিবাহিত, ডিভোর্সড
জীবনসঙ্গীর পর্দা সম্পর্কে যেমনটা চান- (Required) কালো বোরকা হিজাব নিকাব (হাত মোজা পা মোজা সহ)
পেশা (Required) শিক্ষিত পরিবারের হাফেজা/আলেমা/ছাত্রী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত
পারিবারিক অবস্থা (Required) এমন একটি দ্বীনদার, ভদ্র ও বিনয়ী পরিবার প্রত্যাশা করি, যেখানে পরিবারের সদস্যরা দ্বীনের মৌলিক বিষয়গুলো মেনে চলার চেষ্টা করেন এবং পারস্পরিক সম্পর্ক ও আচার-আচরণে ইসলামী মূল্যবোধের প্রতিফলন থাকে। পরিবারের পরিবেশ হবে সুন্দর, মার্জিত ও অহংকারমুক্ত। বিশেষ করে পরিবারের সদস্যদের মধ্যে পরস্পরের প্রতি সম্মানবোধ, সহনশীলতা, আন্তরিকতা ও পারিবারিক বন্ধন থাকা কাম্য।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন - সৌন্দর্য আল্লাহর একটি নিয়ামত এবং স্বামী-স্ত্রীর পারস্পরিক আকর্ষণ ও ভালো লাগা দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। তাই বাহ্যিক সৌন্দর্যকেও গুরুত্ব দিই
- সাংসারিক হতে হবে এবং সংসারের দায়িত্ব ও কাজকর্ম আন্তরিকতার সঙ্গে পালন করার মানসিকতা থাকতে হবে
- স্বভাব হবে সহজ-সরল, নম্র ও শান্ত। অল্পতে সন্তুষ্ট থাকা, রাগ নিয়ন্ত্রণ করা, কম কথা বলা এবং অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলার অভ্যাস থাকা কাম্য। বাইরে ঘোরাফেরার তুলনায় ঘরে থাকতে ও পরিবারের সঙ্গে সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন। শরিয়তসম্মত বিষয়ে স্বামীর নির্দেশনা মেনে চলা এবং সংসারে স্বামীর নেতৃত্বকে সম্মান করার মানসিকতা থাকতে হবে।
- মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রয়োজনীয় সময় ব্যয় করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে রিলস, বিনোদনমূলক ভিডিও ও অনর্থক কনটেন্টের পরিবর্তে অবসর সময়ে কুরআন-হাদিস অধ্যয়ন, ইসলামি বই পড়া, উপকারী আলেমদের আলোচনা শোনা, বাছাইকৃত ইসলামি চ্যানেলের ভিডিও দেখা কিংবা পরিবারের সঙ্গে সময় কাটানো পছন্দ করবেন।
- আমার দ্বীনি ও দাওয়াতি মেহনতে আন্তরিক সহযোগিতা করবেন এবং নিজেও দ্বীনের ওপর চলা ও দ্বীনের পরিবেশ গড়ে তোলার ব্যাপারে আগ্রহী হবেন। আমরা যেন একে অপরের দ্বীনদারিতা ও আমলের উন্নতিতে সহযোগী হতে পারি, এমন মানসিকতা কাম্য।
- সন্তানদের দ্বীনদার হিসেবে গড়ে তোলার আন্তরিক ইচ্ছা ও মানসিকতা থাকতে হবে। ছোটবেলা থেকেই তাদের মধ্যে ঈমান, আমল, উত্তম আখলাক, ইসলামী আদব-কায়দা ও সুন্নাহর প্রতি ভালোবাসা গড়ে তোলার ব্যাপারে যত্নশীল হতে হবে। সন্তানদের দ্বীনি তারবিয়াতের ক্ষেত্রে আমার সঙ্গে আন্তরিকভাবে সহযোগিতা করবেন, যেন আমরা একসঙ্গে নেক সন্তান গড়ে তুলতে পারি, যারা আমাদের জন্য সদকায়ে জারিয়া হবে।
- স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ হওয়া স্বাভাবিক। তবে আলোচনা ও পরামর্শের মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে। সব চেষ্টা সত্ত্বেও কোনো বিষয়ে ঐকমত্য না হলে, শরিয়তের সীমার মধ্যে স্বামীর চূড়ান্ত সিদ্ধান্তকে মেনে নিয়ে সংসারে শান্তি বজায় রাখার মানসিকতা থাকতে হবে।
- দাম্পত্য জীবনে একে অপরের প্রতি বোঝাপড়া, ধৈর্য, কৃতজ্ঞতা ও আন্তরিকতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো বিষয়ে মনোমালিন্য হলে তা দীর্ঘায়িত না করে খোলামেলা আলোচনা ও আন্তরিকতার মাধ্যমে দ্রুত মিটিয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে। নিজের ভুল বুঝতে পারলে অকপটে স্বীকার করা, দ্রুত ক্ষমা চাওয়া এবং একে অপরকে ক্ষমা করে সম্পর্ক সুন্দর রাখার চেষ্টা করাকে আমি বিশেষ গুরুত্ব দিই। আমিও এ ক্ষেত্রে নিজের দায়িত্ব পালনে সচেষ্ট থাকব।

* সন্তান আছে এরকম কেউ যোগাযোগ করবেন না।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) দিনাজপুর, সিরাজগঞ্জ ও ঢাকা। তবে সবকিছু অনুকূলে থাকলে অন্যান্য বিভাগীয় শহরও বিবেচনা করা হবে।
আপনি কি নওমুসলিমা বোনকে বিবাহ করতে আগ্রহী? না, আগ্রহী নই
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 3 ভিউস