This biodata is hidden. You can still view the biodata information, but no one can unlock the contact details until it is visible again.
female
বায়োডাটা নাম্বার
AH-120367
পাত্রী HIDDEN
জন্ম তারিখ(আসল) 2004-11-05
জাতীয়তা বাংলাদেশী
60 মোট ভিউ
প্রাথমিক তথ্য
আমি খুঁজছি পাত্রের বায়োডাটা
জন্ম তারিখ(আসল) 2004-11-05
জাতীয়তা বাংলাদেশী
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? হ্যা
আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: কোর্সের নাম: আলিম প্রিপারেটরি কোর্স, ব্যাচ: ২৫১৪
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্মসন (আসল) ২০০৪
গাত্রবর্ণ ফর্সা
উচ্চতা ৫'১''
ওজন ৬৪ কেজি
রক্তের গ্রুপ A+
পেশা ছাত্র/ছাত্রী
বর্তমান দেশ বাংলাদেশ
বর্তমান বিভাগ রংপুর বিভাগ
বর্তমান জেলা ঠাকুরগাঁও
বর্তমান থানা/উপজেলা ঠাকুরগাঁও সদর
স্থায়ী দেশ বাংলাদেশ
স্থায়ী বিভাগ রংপুর বিভাগ
স্থায়ী জেলা ঠাকুরগাঁও
স্থায়ী থানা/উপজেলা ঠাকুরগাঁও সদর
ঠিকানা
স্থায়ী ঠিকানা গ্রাম: দেহন, ডাকঘর: মটরা হাট, ইউনিয়ন: রায়পুর, ওয়ার্ড নং: ৩
বর্তমান ঠিকানা গ্রাম: দেহন, ডাকঘর: মটরা হাট, ইউনিয়ন: রায়পুর, ওয়ার্ড নং: ৩
কোথায় বড় হয়েছেন? (Required) দেহন
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল A
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০২১
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ মানবিক বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A-
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০২৩
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা কোর্স/ডিগ্রি: ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (DHMS)
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ঠাকুরগাঁও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
পাসের সন ১ম বর্ষ (অধ্যয়নরত)
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা কোর্স: আলিম প্রিপারেটরি কোর্স, বর্তমান অবস্থা: ৩য় সেমিস্টার (অধ্যয়নরত) প্রতিষ্ঠান: ইসলামিক অনলাইন মাদ্রাসা।
পারিবারিক তথ্য
পিতার পেশা ইবতেদায়ী প্রধান, দেহন রৌশনপুর দাখিল মাদরাসা। এবং হোমিওপ্যাথি চিকিৎসক।
মাতার পেশা ঘরের রানী
বোন কয়জন? ২জন
ভাই কয়জন? ১জন
বোনদের সম্পর্কে তথ্য বড় বোন: সহকারী শিক্ষিকা, শাপলা আদর্শ উচ্চ বিদ্যালয়। (বিবাহিতা)। মেজো বোন: স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (HSTU)। (অবিবাহিতা)।
ভাইদের সম্পর্কে তথ্য ভাই: আলহামদুলিল্লাহ হাফেজ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Steadfast Courier); [ডিপ্লোমা ইন সিভিল টেকনোলজি, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট]। (অবিবাহিত)।
চাচা মামাদের পেশা চাচা: ৩ জন (কৃষিভিত্তিক জীবিকা)। মামা: ১ জন (কৃষিভিত্তিক জীবিকা)।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা আলহামদুলিল্লাহ, নিম্ন-মধ্যবিত্ত পরিবার। আল্লাহ তাআলা হালাল উপার্জনে সন্তুষ্টি ও সম্মানের সাথে চলার তৌফিক দান করেছেন। আমাদের নিজস্ব বসতভিটা ও অল্প কিছু কৃষিজমি রয়েছে।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারের সবাই নিয়মিত নামাজ আদায়সহ ইসলামিক নিয়ম-কানুন ও দ্বীন মেনে চলার সর্বাত্মক চেষ্টা করেন। আম্মা: বাইরে পরিপূণ পর্দার পাশাপাশি বাড়িতেও নন-মাহরামের বিধান মেনে চলার চেষ্টা করেন। বোনরা: বাইরে বোরকা, হিজাব, মাস্ক পরিধান করেন এবং ঘরে শালীন পোশাক বজায় রাখেন। আমি আলহামদুলিল্লাহ, ব্যক্তিগতভাবে শতভাগ শরঈ পর্দা এবং নন-মাহরাম থেকে সম্পূর্ণ পৃথক থাকার বিধান সর্বোচ্চ মেনে চলার চেষ্টা করি। বিশেষ প্রয়োজনে পর্দা বজায় রেখে সাক্ষাত করা এবং দ্বীনী জীবনযাপন ও পর্দার ক্ষেত্রে পরিবার আমাকে পূর্ণ সাপোর্ট করে।
পিতা কি জীবিত? হ্যাঁ
মাতা কি জীবিত? হ্যাঁ
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জি, আলহামদুলিল্লাহ।
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) ছোটবেলা থেকেই সালাত আদায়ের অভ্যাস থাকলেও, আলহামদুলিল্লাহ ২০২০ সাল থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করছি।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? জি, আলহামদুলিল্লাহ সর্বোচ্চ মেনে চলার চেষ্টা করি। দৈনন্দিন পড়াশোনা বা প্রয়োজনে বাইরে বের হলে এবং নন মাহরাম নিকট আত্মীদের মাঝে পরিপূর্ণ শরঈ পর্দা (বোরকা, হিজাব ও নিকাব, হাত পা মোজা) বজায় রেখে চলি। ইচ্ছাকৃতভাবে কোনো নন-মাহরাম পুরুষের সাথে দেখা করার কোনো ইচ্ছা নেই। ইনশাআল্লাহ, বিয়ের পর পূর্ণাঙ্গভাবে নন-মাহরাম থেকে দূরে থাকার জন্য জীবনসঙ্গী সহায়তা করবেন।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি, আলহামদুলিল্লাহ কুরআন তিলওয়াত করতে পারি, পরিপূর্ণ ভাবে শুদ্ধ করে পড়ার চেষ্টা অব্যাহত রেখেছি।
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? ঘরের বাইরে সবসময় কালো ঢিলেঢালা বোরকা, বড় হিজাব ও নিকাব পরিধান করি (হাত-পায়ের মোজাসহ)। আলহামদুলিল্লাহ, পরিপূর্ণ শরঈ পর্দা মেইনটেইন করার চেষ্টা করি।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) ইসলামী শরীয়াহ
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? জি না, আলহামদুলিল্লাহ। বাদ্যযন্ত্র ও গান-বাজনা শরীয়তে হারাম  এবং চোখের হিফাজত ও মূল্যবান সময় রক্ষার তাগিদে গান, নাটক, সিনেমা এসব থেকে সম্পূর্ণ দূরে আছি আলহামদুলিল্লাহ। খেলাধুলা দেখে সময় অপচয় করাও পছন্দ করি না। সোশ্যাল মিডিয়া (যেমন: ফেসবুক) ব্যবহার করি না; ইউটিউবে কেবল কুরআন তিলওয়াত ও দ্বীনী নসিহা শোনা হয়। ইনশাআল্লাহ, আমি এমন জীবনসঙ্গী প্রত্যাশা করি যিনিও এসব হারাম ও অহেতুক বিষয় থেকে মুক্ত থাকবেন।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) নাকের মাংস বৃদ্ধিজনিত সমস্যা (নেসাল পলিফ)।
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) আলহামদুলিল্লাহ, মহিলাদের দ্বীনী তালিমের মেহনতের সাথে যুক্ত আছি।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) জি না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) কবর জিয়ারত করলে আখেরাতের স্মরণ হবে। তবে কবর বা মাজারে সেজদা করা, মানত করা,  আল্লাহ তাআলা ছাড়া কোনো মৃত ব্যক্তির কাছে সরাসরি কিছু চাওয়া শিরক।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) ১. আর-রাহীকুল মাখতূম ২. শামায়েলে তিরমিযী ৩. রাহে বেলায়াত।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) ১. মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দী ২. ড. খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ৩. শায়েখ আহমাদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর তরিকায় দাওয়াত দেওয়া সকল আলেমদের আন্তরিকভাবে সম্মান ও পছন্দ করি।
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) নেই।
নিজের সম্পর্কে কিছু লিখুন একসময় দ্বীন পালনে ততটা তৎপর ছিলাম না; তবে মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে পরবর্তীতে দ্বীনের সঠিক বুঝ ও তা অনুসরণের তাওফীক লাভ করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত দ্বীনের ওপর অটল রাখেন। নিজের চরিত্র নিয়ে নিজে কিছু বলা কঠিন; তবে অন্তরে সর্বদা একজন খাঁটি মুত্তাকী বান্দা হওয়ার ইচ্ছা লালন করি। আলহামদুলিল্লাহ নজরের হেফাজত করার সর্বাত্মক চেষ্টা করি। অনিচ্ছাকৃতভাবে কোনো নন-মাহরামের দিকে নজর পড়ে গেলে সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়ে নিই এবং দ্বিতীয়বার তাকাই না। জীবনযাপনে খুবই সাধারণ ভাবে চলতে পছন্দ করি। মেজাজগতভাবে কিছুটা সংবেদনশীল হলেও মানুষের সাথে সহজে মিশে যেতে পারি। মন খারাপ হলে কুরআন তেলাওয়াত শুনি, ইসলামিক বই পড়ি, আখেরাতের কথা ভাবি কিংবা প্রকৃতির দিকে তাকিয়ে থাকি। নাশিদ গাওয়া, বিড়াল পোষা ও বাগান করা আর আম্মার সাথে গল্প করা আমার সবচেয়ে ভালোলাগার বিষয় এবং স্বপ্নের ইসলামি পরিবার গড়ে তোলার অংশ হিসেবে ঘরে একটি ছোট দ্বীনী বইয়ের কর্নার গড়ে তোলার স্বপ্ন আছে, যেখানে আমরা একসাথে দ্বীনী ইলম চর্চা করব ইনশাআল্লাহ। দ্বীন নিয়ে বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি, অহংকার, অন্যকে ছোট করা কিংবা কোনো হালাল পেশাকে তুচ্ছ ভাবা আমার ভীষণ অপছন্দ। প্রত্যাশা করি এমন একজন জীবনসঙ্গী, যিনি জীবন পরিচালনায় সর্বক্ষেত্রে কুরআন-সুন্নাহ ও মধ্যপন্থাকে প্রাধান্য দেবেন এবং জ্ঞান ও বিবেক দিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সঠিক সুন্নাহ অনুসরণের চেষ্টা করবেন।
আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) হ্যা
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? জানা নেই তাকদীরে আগে মৃত্যু লেখা আছে নাকি বিয়ে, তাই সর্বাবস্থায় নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন ও জান্নাত লাভ করাই আমার জীবনের মূল লক্ষ্য। অন্তরে ইচ্ছা লালন করি। মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনের পথে অবিচল থাকা, নিয়মিত কুরআন-সুন্নাহর সঠিক ইলম অর্জনে সচেষ্ট হওয়া এবং জীবনসঙ্গীকে সাথে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর রওজা মোবারক জিয়ারত করা। ইনশাআল্লাহ, পরিবারকে সুন্নাহভিত্তিক নীতিতে পরিচালনা করা এবং সন্তানদের খাঁটি দ্বীনদার ও চরিত্রবান হিসেবে গড়ে তোলাই আমার মূল দ্বীনী পরিকল্পনা।
অবসর সময় কিভাবে কাটান? (Required) একজন মুসলিমের জন্য অলস অবসর সময় কাটানোর সুযোগ নেই বললেই চলে। তবে দৈনন্দিন কাজের বাইরে সুযোগ পেলেই আম্মার সাথে সময় কাটাই, গল্প করি, ইসলামীক বই পড়ি, কুরআন তিলাওয়াত শুনি, নাশিদ গাই, দ্বীনি বোনদের সাথে কথা বলি এবং পরিবারের টুকটাক কাজ করি এবং আম্মাকে সহযোগিতা করি।
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) আলহামদুলিল্লাহ, ঘরের টুকটাক কাজ করার চেষ্টা করি। আম্মাকে রান্নাবান্নাসহ ঘরের বিভিন্ন কাজে সাহায্য করা, ঘরদোর গোছগাছ করে রাখা এবং গবাদিপশুর যত্ন ও খাবার দেওয়ার দায়িত্ব পালন করি। এছাড়া আব্বা-আম্মার খেদমত সেবাযত্ন করার (যেমন: রাতে আব্বার পা টিপে দেওয়া, আম্মার সাথে সময় কাটানো ও গল্প করা, চুল আঁচড়ে দেয়া)।
নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) আমি আধুনিক সমঅধিকার নয় ইসলামের ন্যায্য অধিকার ও ইনসাফ এ বিশ্বাসী। ইসলাম নারীকে অবহেলা করেনি, বরং মা, বোন, স্ত্রী ও কন্যা হিসেবে অনেক বেশি সম্মান ও মর্যাদা দিয়েছেন। নারী-পুরুষ একে অপরের পরিপূরক; সম্মানের জায়গায় নারী কম নয়, তবে আল্লাহ তাআলা যার যার শক্তি ও সামর্থ্য অনুযায়ী দায়িত্ব ভাগ করে দিয়েছেন।
বিয়ে সংক্রান্ত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি আলহামদুলিল্লাহ রাজি।
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? স্বয়ং মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে নির্দেশ দিয়েছেন, তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তাদের বিবাহ সম্পন্ন করো। বিবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। তাছাড়া নিজের দ্বীন ও ঈমানকে পূর্ণতা দেওয়া, চরিত্রে দৃঢ়তা বজায় রাখা এবং আরও জোরালোভাবে ইসলামের পথে চলার জন্য একজন আল্লাহভীরু, মুত্তাকী ও সৎ জীবনসঙ্গীর প্রয়োজনীয়তা অনুধাবন করি। পরিশেষে, প্রতিটি প্রাপ্তবয়স্ক ও সুস্থ-স্বাভাবিক মানুষের চরিত্র সংরক্ষণ এবং উভয় জাহানের কল্যাণের কথা বিবেচনা করলে বিবাহ অত্যন্ত জরুরি, ক্ষেত্রবিশেষে অত্যাবশ্যক একটি আমল।
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? আমার আব্বা নিজে হোমিওপ্যাথি চিকিৎসা করেন, তাই উনার একটা ইচ্ছা ছিল আমি যেন এই বিষয়ে কিছু করি। তবে আমার কাছে আসল বিষয় হলো সংসার, স্বামী আর সন্তানদের ঠিকমতো দেখাশোনা করা। সংসার আর পর্দার কোনো ক্ষতি না করে এবং পরিবারের সবার সম্মতি থাকলে সুযোগ বুঝে আববার এই স্বপ্নটা পূরণের জন্য হোমিওপ্যাথি প্র্যাকটিস করার ইচ্ছা আছে।
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) আমার মূল অগ্রাধিকার সংসার ও দ্বীন। তাই স্বামী ও শ্বশুরবাড়ির পরামর্শ এবং আলোচনা সাপেক্ষে যতটুকু পড়ালেখা সম্পন্ন করা যায়, তা চালিয়ে নেওয়ার ইচ্ছা আছে। বিশেষ করে, নিজের ও পরিবারের উপকারের জন্য হলেও হোমিওপ্যাথি শেখার আগ্রহ আছে।
বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে
আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? স্বামীকে সম্মান করা, উনার ভালো-মন্দে পাশে থাকা এবং দ্বীনী ও পার্থিব বিষয়ে উনাকে অনুগত থেকে সহযোগিতা করাকে আমি স্ত্রীর প্রধান দায়িত্ব মনে করি। উনার অধিকার রক্ষা করা, সংসারের আমানতদারিতা বজায় রাখা, ঘরকে শান্তিময় রাখা এবং উনার পরিবার ও মা-বাবাকে নিজের পরিবারের মতো শ্রদ্ধা ও সেবা করা আমার অন্যতম দায়িত্ব হবে। এককথায়, আল্লাহ ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশিত সীমার মধ্যে থেকে স্বামীকে সন্তুষ্ট রাখা এবং ভালোবাসার মাধ্যমে একটি জান্নাতমুখী পরিবার গড়ে তোলাই হবে আমার মূল চেষ্টা।
বিয়ের পর কোথায় থাকতে চান? স্বামীর বাড়ি
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) মোহরানার বিষয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সহজ ও বরকতময় সুন্নাহ অনুসরণ করতে চাই। অযথা লোকদেখানো বা অতিরিক্ত বড় অংকের মোহর নির্ধারণ না করে, পাত্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী পারস্পরিক আলোচনার মাধ্যমে সুন্নাহসম্মত একটি মোহরানা ধার্য করাই আমার পছন্দ। সেটা যত কমই হোক না কেন কোনো সমস্যা নেই।
বিশেষ কিছু যদি জানাতে চান আমার ইচ্ছা হলো কম খরচে সুন্নাত সম্মতভাবে মসজিদে বিবাহের আয়োজন করা। বিবাহ কেন্দ্রিক প্রচলিত যেকোনো অপচয় ও অপ্রয়োজনীয় অনুষ্ঠান পরিহার করতে চাই। বিবাহের আগে, পরে কিংবা বিবাহের দিনে কোনোভাবেই যেন পর্দার লঙ্ঘন না হয়, সে বিষয়ে কঠোর দৃষ্টি রাখার অনুরোধ রইল। এছাড়া বিবাহ উপলক্ষে ছবি আদান-প্রদান করা সম্পূর্ণ নিষেধ। জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নাহ ও আদর্শকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের চেষ্টা করাই আমার মূল লক্ষ্য আল্লাহ তাওফিক দান করুন, আমীন। আমার দুনিয়াবি কোনো জিনিসের প্রতি আকর্ষণ অনুভব হয় না। সর্বোপরি, সম্পূর্ণ বায়োডাটা পড়ে আপনার জন্য উপযুক্ত মনে হলে, একটু সময় নিয়ে ভেবে, পরিবারের সাথে পরামর্শ করে, খোঁজ-খবর নিয়ে এবং ইস্তিখারা করে আগানোর অনুরোধ রইল। আমার লেখায় কোনো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আল্লাহুম্মাগফিরলী।
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ২৩ থেকে ২৯ বছরের মধ্যে।
গাত্রবর্ণ ফর্সা, শ্যামলা, উজ্জ্বল শ্যামলা, কালো। (দ্বীনদারী ও আখলাক মূল বিষয়)।
নূন্যতম উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৫ ইঞ্চি
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন স্নাতক/ফাজিল বা সমমান। তবে সনদের চেয়ে পাত্র কতটুকু সুশিক্ষিত, মার্জিত, দ্বীনের সঠিক বুঝসম্পন্ন এবং বাস্তবজ্ঞান রাখেন সেটাই মূল অগ্রাধিকার।
বৈবাহিক অবস্থা অবিবাহিত।
জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) জীবনসঙ্গীকে অবশ্যই পাঁচ ওয়াক্ত সালাতের প্রতি যত্নবান এবং সুন্নাতি তরিকায় (কমপক্ষে এক মুষ্ঠি) দাড়িধারী হতে হবে। জীবিকার ক্ষেত্রে কেবল হালাল উপার্জনই আমার প্রধান শর্ত। ব্যাংক বা অন্যান্য কোনো সুদি প্রতিষ্ঠান এবং ঘুষ বা হারাম উপার্জনের সাথে সম্পৃক্ত কারো সাথে কোনোভাবেই বিয়ের মাধ্যমে সম্পর্ক জড়াতে ইচ্ছুক নই।
পেশা (Required) পেশা হিসেবে যেকোনো হালাল ব্যবসা বা চাকরি গ্রহণযোগ্য। পাত্র যেন নিজ থেকেই আল্লাহভীতি বজায় রেখে হালাল-হারামের পার্থক্য রক্ষা করেন এবং উপার্জনে হালাল-হারামের বিষয়টিকে প্রাধান্য দেন। তিনি নিজে কর্মঠ ও দায়িত্বশীল হবেন এমনটাই কাম্য। কারো ওপর নির্ভরশীল না হয়ে নিজের পরিবারের দায়িত্ব নিজে নিতে পারেন।
অর্থনৈতিক অবস্থা আমাদের পরিবারের সাথে সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে মানানসই কুফু বজায় থাকে এমন মধ্যবিত্ত পরিবারের জীবনসঙ্গী প্রত্যাশা করি। বিলাসী জীবনের প্রয়োজন নেই, উপার্জন কম বা বেশি যাই হোক, তা সম্পূর্ণ হালাল হতে হবে এবং একটি সংসারের দায়িত্ব নেওয়ার মতো ন্যূনতম আর্থিক সামর্থ্য থাকলেই চলবে ইনশাআল্লহ।
পারিবারিক অবস্থা (Required) এমন একটি সুন্দর পারিবারিক পরিবেশ আশা করি, যেখানে বাধাহীনভাবে পরিপূর্ণ পর্দা ও শরিয়াহর বিধান মেনে দ্বীন পালন করা সহজ হবে (আল্লাহ তাআলা সহজ করুন, আমীন)।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন সর্বপ্রথম ও প্রধান শর্ত হলো, পাঁচ ওয়াক্ত সালাতের ব্যাপারে তাকে অত্যন্ত কঠোর হতে হবে। দুনিয়ায় যাই ঘটে যাক না কেন, কোনো অবস্থাতেই যেন সালাত না ছাড়েন এবং যেকোনো পরিস্থিতিতে আমাকেও সময়মতো সালাত আদায়ের সুযোগ ও তাগিদ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম-আহকাম পালনে সুনির্দিষ্ট যত্নবান হতে হবে, যেখানে একমাত্র উদ্দেশ্য থাকবে তাঁর সন্তুষ্টি অর্জন। চেহারায় সুন্নাতি দাড়ি, টাখনুর ওপরে কাপড় পরিধান এবং নিয়মিত কুরআন তেলাওয়াত করা ও মিসওয়াক করা আবশ্যক। তাকে দ্বীনদার, মুত্তাকী, গায়রতবান, নম্র ও বিনয়ী স্বভাবের হতে হবে। দ্বীনের প্রতি অগাধ ভালোবাসা থাকতে হবে এবং শরিয়াহর বিধানে কোনো আপস না করে দ্বীনের জন্য যেকোনো ত্যাগে প্রস্তুত থাকার মানসিকতা কাম্য। স্ত্রীর প্রতি সম্পূর্ণ দায়িত্বশীল ও যত্নবান হবেন, তবে কোনোভাবেই উগ্র মেজাজি হওয়া যাবে না। আমি এমন একজন মুত্তাকী জীবনসঙ্গী চাই, যিনি আমাকে ভালোবাসার আগেই আমার রব্বকে বেশি ভালোবাসবেন; যিনি আমাকে দ্বীন পালনে উৎসাহিত করবেন, পরিপূর্ণ পর্দায় রেখে একটি খাঁটি দ্বীনী পরিবেশ উপহার দেবেন। যার স্বপ্ন হবে আমার মতোই এক শান্তিময় ইসলামি পরিবার গড়ে তোলা। যেখানে সকাল শুরু হবে ‘আসসালামু আলাইকুম’ দিয়ে আর রাত শেষ হবে একসাথে দোয়ায়। আমরা দুজন একসাথে দ্বীন শিখব, সেজদায় একসাথে কাঁদব এবং এমন একটি ঘর বানাব, যেখানে ভালোবাসা মানেই একে অপরকে জান্নাতের পথে টেনে নেওয়া। সত্যি বলতে, আমি এমন একজন সঙ্গী চাই, যার হাত ধরে দ্বীনের পথে হাঁটা হবে পরম প্রশান্তি ও জান্নাতের উদ্দেশ্য যাত্রা। প্রতিটা ফরজ সালাত জামায়াতে আদায়ের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। জীবনের মূল উদ্দেশ্যই হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি। তিনি রাগ, অহংকার, হিংসা, মিথ্যা, ওয়াদা ভঙ্গ, লোক দেখানো ইবাদত এবং নাটক-সিনেমা, গান কিংবা অহেতুক ডিভাইস বা খেলাধুলা দেখার আসক্তি থেকে পুরোপুরি মুক্ত থাকবেন। জীবনে কখনো সিগারেট বা অন্য কোনো প্রকার নেশা দ্রব্য স্পর্শ বা গ্রহণ করেননি এমন সম্পূর্ণ নেশামুক্ত জীবনধারা আবশ্যক। মা-বাবার বাধ্য ও অনুগত সন্তান হবেন এবং অন্যায় দেখলে প্রজ্ঞা ও সুন্নাহর আলোকেই প্রতিবাদী হবেন। আমাকে পরিপূর্ণ পর্দার মধ্যে রাখবেন এবং কোনো গায়রে-মাহরামের মুখোমুখি হতে বাধ্য করবেন না। নিজে দৃষ্টির হেফাজত করবেন। আমার ভরণপোষণ ও দ্বীনী জীবনের যাবতীয় দায়িত্ব তিনি হাসিমুখে নিজের কাঁধে নেবেন। আমরা মানুষ হিসেবে ভুলত্রুটির ঊর্ধ্বে কেউ নয়, তবে আমি এমন একজন মুত্তাকী জীবনসঙ্গী চাই যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে একজন খাঁটি মুসলিম হিসেবে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করেন। আমরা দুজন একসাথে দ্বীন শিখব, সেজদায় চোখের পানি ফেলব এবং জান্নাতের পথে পরম প্রশান্তিতে একজোড়া বরকতময় সফরসঙ্গী হবো  ইনশাআল্লাহ।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) রংপুর বিভাগের মধ্যে হলে ভালো হয়; বিশেষ করে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা বেশি অগ্রাধিকার পাবে। তবে পাত্র দ্বীনদার, চরিত্রবান এবং অন্যান্য শর্ত মিলে গেলে যেকোনো জেলার পাত্রই বিবেচনায় রাখা যাবে।
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ
This biodata is currently hidden, so new contact unlocks are disabled.

সর্বমোট ভিউ: 60 ভিউস