female
বায়োডাটা নাম্বার
AH-119707
পাত্রী
জন্ম তারিখ(আসল) 2003-02-20
জাতীয়তা বাংলাদেশী
25 মোট ভিউ
প্রাথমিক তথ্য
আমি খুঁজছি পাত্রের বায়োডাটা
জন্ম তারিখ(আসল) 2003-02-20
জাতীয়তা বাংলাদেশী
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? হ্যা
আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: আলিম প্রিপারেটরি কোর্স, ২৫১৩ ব্যাচ।
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্মসন (আসল) ২০০৩
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা
উচ্চতা ৫'১''
ওজন ৫২ কেজি
রক্তের গ্রুপ B+
পেশা ছাত্র/ছাত্রী
বর্তমান দেশ বাংলাদেশ
বর্তমান বিভাগ বরিশাল বিভাগ
বর্তমান জেলা বরিশাল
স্থায়ী দেশ বাংলাদেশ
স্থায়ী বিভাগ ঢাকা বিভাগ
স্থায়ী জেলা শরীয়তপুর
ঠিকানা
স্থায়ী ঠিকানা শরীয়তপুর, বুড়িরহাট, দক্ষিণ দেওভোগ।
বর্তমান ঠিকানা বরিশাল, কর্নকাঠি, বরিশাল বিশ্ববিদ্যালয়, তাপসী রাবেয়া বসরী হল।
কোথায় বড় হয়েছেন? (Required) শরীয়তপুরে
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল A-
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ ব্যবসা বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১৯
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ ব্যবসা বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০২১
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৩য় বর্ষের ২য় সেমিস্টার এ পড়াশুনা করছি।
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বরিশাল বিশ্ববিদ্যালয়।
পাসের সন অধ্যয়নরত।
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, শরীয়তপুর সরকারি কলেজ, ব্যবসায় শিক্ষা বিভাগ, পাশের বছর ২০২১
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা আলহামদুলিল্লাহ্ ইসলামিক অনলাইন মাদ্রাসা এর আলিম কোর্স (২৫১৩ ব্যাচ) চতুর্থ সেমিস্টারে পড়াশুনা করতেছি, ইনবাত একাডেমী থেকে তাজউইদ লং কোর্স করতেছি, মুসলিমাহ'স আয়াহ পেইজ থেকে গুড প্যারেন্টিং কোর্স করতেছি, আলহামদুলিল্লাহ্ কম্পিউটার এর বেসিক কোর্স কমপ্লিট করেছি, আইওএম থেকে সূরা মুলক হিফজ কোর্স সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ্, আরবি হস্তলিপি কুরআনিক ফন্ট কোর্স সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ্ ।
পারিবারিক তথ্য
পিতার পেশা রাজমিস্ত্রী কাজ করেন।
মাতার পেশা গৃহিণী
বোন কয়জন? ১জন
ভাই কয়জন? ১জন
বোনদের সম্পর্কে তথ্য ম্যানেজমেন্ট বিভাগ, শরীয়তপুর সরকারি কলেজ থেকে অনার্স কমপ্লিট করেছেন ।
বৈবাহিক অবস্থা : বিবাহিত।
পেশা: নেই।
আপুর হাসবেন্ড একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার।
ভাইদের সম্পর্কে তথ্য এইচএসসি শেষ করার পরে দেশের বাইরে চলে গেছেন বর্তমানে মালয়েশিয়াতে একজন ইলেকট্রিশিয়ান হিসেবে একটি কন্সট্রাকশন কোম্পানিতে চাকরি করেন।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
চাচা মামাদের পেশা চাচাদের সংখ্যা ৩ জন। বড় চাচা মারা গেছেন। মেজো চাচা রাজমিস্ত্রী কাজ করেন। ছোট চাচা দেশের বাইরে থাকেন।

মামাদের সংখ্যা একজন। পেশা: মসজিদ এর ইমাম।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা মধ্যবিত্ত।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ণনা করুন ) (Required) পারিবারিক দ্বীনি পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো। সবাই পরিপূর্ণ দ্বীন মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করেন। আব্বু, আম্মু, ভাইয়া ৫ ওয়াক্ত সালাত আদায় করেন। আম্মুর উচ্চ রক্তচাপের সমস্যা থাকার কারণে পর্দা করার ক্ষেত্রে বাড়িতে কিছুটা শিথিলতা অবলম্বন করেন কিন্তু বাইরে পরিপূর্ণ পর্দা মেইনটেইন করেন। ঐরকমভাবে মাহরাম নন মাহরাম মেনে চলেন না কিন্তু কেউ যদি মেনে চলতে চায় সেক্ষেত্রে পরিপূর্ণ সহযোগিতা করেন। আমি দ্বীনি বিষয়ে, মাহরাম নন মাহরাম মেনে চলার বিষয়ে আমার পরিবার থেকে পরিপূর্ণ সহযোগিতা পেয়েছি আলহামদুলিল্লাহ।
পিতা কি জীবিত? হ্যাঁ
মাতা কি জীবিত? হ্যাঁ
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জ্বী আলহামদুলিল্লাহ্।
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) জ্বী আলহামদুলিল্লাহ্ ১৫ বছর যাবৎ ২০১৫ সাল থেকে।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? জ্বী আলহামদুলিল্লাহ্ মেনে চলি ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী আলহামদুলিল্লাহ্। আরো শুদ্ধ করার চেষ্টা করছি।
ঘরের বাহিরে সাধারণত কী ধরনের পোশাক পরেন? কালো বোরকা ও হাত-পা মোজা সহ নিকাব পরি।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) ইসলামিক শরিয়াহ্ আইন।
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? জ্বী না।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) নেই।
দ্বীনের কোনো বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) আলহামদুলিল্লাহ্ নিজের পরিবারের মধ্যে বিভিন্ন দ্বীনি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) জ্বী না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কী? (Required) সাধারণভাবে কবর জিয়ারত জায়েজ কিন্তু মাজারকে সিজদা করা শিরক।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) শামায়েলে তিরমিজি ( নবিজি এমন ছিলেন), কুরআনের সাথে হৃদয়ের কথা, নারী জীবনের সুখ সংগ্রাম, জীবন যদি হতো নারী সাহাবির মতো, পর্দা গাইডলাইন, প্রত্যাবর্তন ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) শায়খ আহমাদুল্লাহ্, ড.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, ড. মিজানুর রহমান আজহারী, ড.জাকির নায়েক, তারিক জামিল।
নিজের সম্পর্কে কিছু লিখুন আমি আল্লাহ তায়ালার খুব নগন্য এবং গুনাহগার বান্দা। নিজেকে খুব দ্বীনদার মনে করি না, প্রতিটা ক্ষণে ক্ষণে নফসের সাথে যুদ্ধ করে যাচ্ছি। খুব সাদামাটা জীবন যাপন করি এবং শান্ত মনের মানুষ। যতটুকু পারি আল্লাহর রাস্তায় সময় দেয়ার চেষ্টা করি। যে কাজটা আমার আল্লাহ পছন্দ করেন সে কাজটাই করার চেষ্টা করি।দান-সদকা করতে পছন্দ করি। সেটা অর্থ বা খাবার দিয়ে হোক। নিয়মিত কিছু পরিমাণ হলেও দান করি।আলহামদুলিল্লাহ আল্লাহ তায়া'লা আমাকে অনেক নেয়ামত দিয়েছেন, নেককারদের সোহবত আল্লাহ ওয়ালাদের সোহবত দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের মধ্যেই অনেক দ্বীনি বোনদের সোহবত আল্লাহ আমাকে দিয়েছেন যেটা সত্যিই আমার জন্য এক বিশেষ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ্। পর্দার বিষয়ে অনেক বেশি সচেতন আলহামদুলিল্লাহ। আমি সফর করতে অনেক বেশি পছন্দ করি, যদিও তেমন কোথাও ভ্রমণ করা হয় না বললেই চলে; আমার ইচ্ছে জীবনসঙ্গীকে সাথে নিয়ে বিভিন্ন স্থানে ভ্রমণ করে আল্লাহর সৃষ্টি এবং সৌন্দর্যকে উপভোগ করবো ইন্ শা আল্লাহ্। তিনিও ভ্রমণপিপাসু হলে ভালো হয়। পরিষ্কার, পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকতে ভালো লাগে, নিজের কাজ নিজে করতে পছন্দ করি। আম্মুকে সকল কাজে সাহায্য করার চেষ্টা করি। আম্মু আব্বুর যাতে কষ্ট না হয় সেদিকে অনেক বেশি খেয়াল রাখি। বই কালেকশনের প্রতি একটা ঝোঁক রয়েছে। পারিবারিক পাঠাগার বানানোর ইচ্ছা আছে।মিথ্যা, ধোঁকাবাজি সত্যকে গোপন করা, গীবত, অন্যকে ছোট করা, শো অফ করা, উম্মাহর ঐক্যতা নষ্ট হয় এমন কার্যকলাপ আমার অনেক অপছন্দ। গায়রতহীন, লেবাসধারী মানুষগুলোকেও অনেক বেশি অপছন্দ করি। পরিবারের সাথে বেশি সময় কাটানোর চেষ্টা করি। সবসময় হারাম থেকে বেচে থাকার চেষ্টা করি। জীবনে অন্তত একবার হলেও বায়তুল্লাহর মুসাফির হতে চাই ইন্ শা আল্লাহ্।
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) হ্যা
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? দ্বীনি ইলম অর্জনে আরো অগ্রসর হতে চাই। ইসলামিক অনলাইন মাদ্রাসায় আমি বর্তমানে আলিম কোর্স (ব্যাচেলর অফ আর্টস ইন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ) চতুর্থ সেমিস্টারে পড়ছি। ইচ্ছে আছে আলিম কোর্স শেষ হলে দাওরায়ে হাদিস পড়ার ইন্ শা আল্লাহ্।কুরআন হিফজের ইচ্ছে আছে ইন্ শা আল্লাহ্। আমলী সূরাগুলো হিফজ করার চেষ্টা করছি বর্তমানে। দ্বীনি শিক্ষায় মানুষকে শিক্ষিত করার জন্য নিজেকে নিয়োজিত করতে চাই যাতে আমার মৃত্যুর পর ও সেটা সদকায়ে জারিয়া হিসেবে থাকে ইন্ শা আল্লাহ্।ইসলামি আদর্শ পরিবার গড়ে তোলা। সেই লক্ষ্যে নিজেকে প্রস্তুত করা। নিজের সন্তানকে ইসলামি মতাদর্শে লালন করতে চাই। ইন শা আল্লাহ। আল্লাহ সহজ করুন (আমীন)।
অবসর সময় কিভাবে কাটান? (Required) কুরআন তিলাওয়াত এবং ইসলামিক বই পড়ে, মাঝে মাঝে নতুন নতুন আইটেম রান্না করার চেষ্টা করা হয়।
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) হোস্টেলে থাকা হয় এইজন্য ঐভাবে বাসার দায়িত্ব পালন করা হয় না। যখন বাড়িতে আসা হয় রান্নার দায়িত্ব পালন করি, আম্মুকে সকল কাজে সাহায্য করার চেষ্টা করি।
নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) নারী পুরুষ সমান অধিকার একটি সেক্যুলার চিন্তাভাবনা।আমি এতে বিশ্বাসী নই।নারী এবং পুরুষের ফিতরাত সম্পূর্ণ আলাদা নারী কখনো পুরুষ এর দায়িত্ব কাজ এগুলো পালন করতে পারে না পুরুষ ও কখনো নারী দায়িত্ব পালন করতে পারে না ।পুরুষের কর্তৃত্ব নারীর উপর আমি এটাই মনে করি। একজন গায়রতবান পুরুষের কাছে নিজেকে সঁপে দেওয়াকেই আমি প্রকৃত স্বাধীনতা মনে করি।পুরুষ যদি গায়রতবান এবং রাসূলের প্রকৃত অনুসারী হয় তাহলে তার প্রত্যেকটা আদেশ মাথা নত করে মেনে নিতে আমি বাধ্য। একজন মুসলিম নারী হিসেবে এটিই আমার দায়িত্ব।
বিয়ে সংক্রান্ত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী।
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আদর্শ পরিবার গঠন এবং মানসিক প্রশান্তি লাভের উপায় বিয়ে।বিয়ে মহান আল্লাহ তায়ালার এক বিশেষ নেয়ামত ও রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি সুন্নাহ। ইমানের পূর্ণতার সহায়ক। যুবক ও যুবতীর চরিত্র গঠনের অন্যতম মাধ্যম এবং তা অনেক সাওয়াব এর ও বটে। এই ফিতনাহ এর সময়ে চরিত্রের হিফাজত এবং অর্ধেক দ্বিন পূরনের জন্য বিয়ে করতে চাচ্ছি।
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? জ্বী না ।
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) হ্যাঁ অনার্স কমপ্লিট করতে চাই।
বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে
আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? তাঁর জীবনের রহমত ও প্রশান্তি হওয়া।তাঁর সুখে দুঃখে সবসময় পাশে থাকা। তাঁর জীবনের প্রতিটি কঠিন সময়ে তাকে যথাসাধ্য সাপোর্ট ও ভরসা দেওয়া। তাকে সম্মান ও শ্রদ্ধা করা। আল্লাহর আদেশ অনুযায়ী তাঁর হক্ব পূরণ করা।
বিয়ের পর কোথায় থাকতে চান? স্বামীর বাড়ি
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) নেই।
বিশেষ কিছু যদি জানাতে চান বিয়ে এবং দেনমোহর ধার্য পরিপূর্ণ সুন্নাহ মোতাবেক সম্পন্ন করার মেন্টালিটি থাকতে হবে। স্ট্রং পার্সোনালিটির হতে হবে।বায়োডাটা পছন্দ হলে অবশ্যই প্রথমে ইস্তিখারা করে নিবেন তারপর প্রস্তাব পাঠাবেন ইন্ শা আল্লাহ্।যোগাযোগের আগে অবশ্যই মেইলে বায়োডাটা পাঠাবেন ইন্ শা আল্লাহ্। ছবি চাওয়া যাবে না, এমন মনমানসিকতার কেউ থাকলে যোগাযোগ না করার অনুরোধ রইল।পর্দা করেও সব করা যায় এমন মাইন্ডের কেউ যোগাযোগ করবেন না, মিন ফাদ্বলিক।
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ২৩-৩০
গাত্রবর্ণ উজ্জ্বল ফর্সা, ফর্সা, উজ্জ্বল শ্যামলা, শ্যামলা।
নূন্যতম উচ্চতা ৫'৭-'৬' ফিট।
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা নূন্যতম অনার্স কমপ্লিট অথবা মাস্টার্স।
বৈবাহিক অবস্থা অবিবাহিত।
পেশা (Required) ব্যবসায়ী, শিক্ষক, ইঞ্জিনিয়ার, সরকারি এবং বেসরকারি চাকরি, যেকোনো হালাল পেশা।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত।
পারিবারিক অবস্থা (Required) যেখানে পর্দা মেইনটেইন করার জন্য দ্বীনি একটি পরিবেশ থাকবে।পরিবারের সদস্যদের মধ্যে ভালো সম্পর্ক বজায় থাকবে।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন এমন একজন জীবনসঙ্গী কে চাই যার জীবন পরিচালিত হয় আল্লাহর নির্দেশনা ও রাসূল এর সুন্নাহ অনুসারে। যিনি সবকিছুর আগে আল্লাহকে ভালোবাসেন এবং তাঁর ভয়ে গুনাহ থেকে নিজেকে দূরে রাখেন। তার চরিত্রে থাকবে নম্রতা, সত্যবাদিতা, সহনশীলতা এবং মানুষের প্রতি সদাচরণ। যিনি নিয়মিত জামাতের সহিত সালাত আদায় করেন, শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করেন এবং ইসলামী ইবাদতগুলো পালন করেন অত্যন্ত নিষ্ঠার সাথে। যথেষ্ট পরিমাণ দ্বীনি ইলম তার থাকবে।
অবশ্যই অত্যন্ত গায়রতবান, নজরের হেফাজতকারী হবেন। পর্দার বিষয়ে মাহরাম নন মাহরামের বিষয়ে অত্যন্ত কঠোর থাকবেন। অহংকার বা দম্ভ থেকে অনেক অনেক দূরে থাকবেন। ইসলামের মৌলিক বিধানগুলোতে কোনো ছাড় দিবে না। পশ্চিমা অপসংস্কৃতির প্রতি ঘৃণা থাকবে তার অন্তরে। সর্বদা হালাল ও হারাম বিষয়গুলো মেনে চলবে। সর্বদা আল্লাহর বিধান পালনের ফিকির এবং উম্মতের ফিকির থাকবে।
মানুষ কখনোই ১০০% পারফেক্ট না। হতেও পারবে না। কখনোই একজন মানুষ গুনাহমুক্ত নয়। আমি এমন একজনকে চাই যার মধ্যে চেষ্টা জারি আছে, গুনাহ হয়ে গেলে তৎক্ষণাৎ তওবা করে নিয়ে আবার পথচলা শুরু করেন। নিজের সবটুকু দিয়ে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন রবকে খুশি করার।
পরিবারের সদস্যদের দ্বীনি ফিকির থাকার কারণে জেনারেল হওয়া সত্ত্বেও দ্বীনের পথে এক এক করে যখন কঠোর হতে থাকি তখন খুব একটা কষ্ট পেতে হয়নি, পেয়েছি অফুরন্ত সাপোর্ট, ভালোবাসা এবং সম্মান। আমার জন্য আল্লাহর কাছ থেকে পাওয়া দুনিয়ার সেরা হাদিয়া ছিলো এটি। আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্। তাই আল্লাহর কাছে অনেক দোআ করি আমি যেনো বিয়ের পরেও একইরকম সাপোর্ট আমার জীবনসঙ্গী এবং জীবনসঙ্গীর পরিবার থেকে পাই আমিন ইয়া রব্বুল আলামিন।
আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ। নিজেদের খারাপ এবং ভালো সময়গুলোতে একে অপরকে সাপোর্ট দিবো। সর্বদা আমরা আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করবো ইন্ শা আল্লাহ্ ।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) শরীয়তপুর এর আশপাশে হলে ভালো হয়।
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 25 ভিউস