male
বায়োডাটা নাম্বার
AH-119260
পাত্র
জন্ম তারিখ(আসল) 1995-10-25
জাতীয়তা বাংলাদেশী
31 মোট ভিউ
প্রাথমিক তথ্য
আমি খুঁজছি পাত্রীর বায়োডাটা
জন্ম তারিখ(আসল) 1995-10-25
জাতীয়তা বাংলাদেশী
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? না
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা ডিভোর্সড
জন্মসন (আসল) ১৯৯৫
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা
উচ্চতা ৫'৬''
ওজন ৮৩ কেজি
রক্তের গ্রুপ AB+
পেশা ব্যবসা
মাসিক আয় 20000
বর্তমান দেশ বাংলাদেশ
বর্তমান বিভাগ রংপুর বিভাগ
বর্তমান জেলা রংপুর
বর্তমান থানা/উপজেলা তারাগঞ্জ
স্থায়ী দেশ বাংলাদেশ
স্থায়ী বিভাগ রংপুর বিভাগ
স্থায়ী জেলা রংপুর
স্থায়ী থানা/উপজেলা তারাগঞ্জ
ঠিকানা
স্থায়ী ঠিকানা তারাগঞ্জ, রংপুর।
বর্তমান ঠিকানা তারাগঞ্জ, রংপুর।
কোথায় বড় হয়েছেন? (Required) এসএসসি পর্যন্ত রংপুরে, এইচএসসি ঢাকায়, এরপর আবার রংপুরে।
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
আপনি কি হাফেজ? না
দাওরায়ে হাদীস পাশ করেছেন? না
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল A+
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১৫
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ বিজ্ঞান বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০১৭
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা BSc (Honors)
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
পাসের সন 2021
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা MSc
পারিবারিক তথ্য
পিতার পেশা (মৃত) হাইস্কুলের আরবী বিষয়ে সিনিয়র শিক্ষক ছিলেন। এছাড়া তারাগঞ্জ থানার প্রধান কাজী ছিলেন।
মাতার পেশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (অবসরপ্রাপ্ত)
বোন কয়জন? ১জন
ভাই কয়জন? ১জন
বোনদের সম্পর্কে তথ্য মাস্টার্স পাস। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। এখন ফ্যামিলিসহ জাপানে থাকেন ২০০৭ সাল থেকে।
ভাইদের সম্পর্কে তথ্য বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছেন, আমেরিকায় পিএইচডি করেছেন। এখন আমেরিকায় গবেষক হিসেবে কর্মরত আছেন। বিবাহিত।
চাচা মামাদের পেশা আমার চাচারা সবাই এবং মামাদের মধ্যে বড় মামা ইন্তেকাল করেছেন (আল্লাহ তাঁদের ওপর রহম করুন)। মেজো মামা পেশায় একজন চিকিৎসক, তিনি বর্তমানে জেলার সরকারি হাসপাতালের উপ-পরিচালক হিসেবে কর্মরত আছেন। আর ছোট মামা জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা মধ্যবিত্ত। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমাদের পারিবারিক আর্থিক অবস্থা বেশ সচ্ছল। এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কমার্শিয়াল লোকেশনে আম্মার পৈতৃক সূত্রে পাওয়া জমিতে আমাদের নিজেদের বাসা রয়েছে। বর্তমানে সেখানে একটি ৬ তলা ভবনের নির্মাণকাজ চলমান, যার চতুর্থ তলায় ইন শা আল্লাহ আমরা বসবাস করবো। এছাড়া আমাদের নিজস্ব প্রায় ৮-৯ বিঘা পৈতৃক আবাদি জমিজমা রয়েছে। সামাজিকভাবে আমাদের পরিবার সম্মানিত।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ণনা করুন ) (Required) আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারের সামগ্রিক দ্বীনি পরিবেশ বেশ ভালো। পরিবারের সদস্যরা নিয়মিত ৫ ওয়াক্ত সালাত আদায়ের ব্যাপারে যত্নশীল এবং আর্থিক সচ্ছলতা থাকায় হিসেব করে নিয়ম অনুযায়ী প্রতি বছর যাকাত আদায় করা হয়। ​পর্দার ক্ষেত্রে সবাই মোটামুটি পর্দা মেনে চলেন। আম্মা বাসার বাইরে গেলে বোরকা পরেন এবং আমার বোন জাপানে থাকলেও সেখানে স্কার্ফ ও শালীন ঢিলেঢালা পোশাক পরিধান করেন। সত্যি বলতে, পারিবারিক বা আত্মীয়-স্বজনদের পরিমণ্ডলে পরিবারের সবার পক্ষে গাইরে-মাহরাম পুরোপুরি মেইনটেইন করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। ​তবে দ্বীন ও পর্দা পালনের ক্ষেত্রে আমার পরিবার অত্যন্ত সাপোর্টিভ ও আন্তরিক। আমার স্ত্রী যেহেতু পরিপূর্ণ পর্দা ও গাইরে-মাহরাম মেইনটেইন করে চলবেন, এ ব্যাপারে তিনি পরিবারের সবার কাছ থেকে পূর্ণ সহযোগিতা ও সম্মান পাবেন ইন শা আল্লাহ। তার পর্দা পালনে ন্যূনতম কোনো সমস্যা বা বাধা হবে না। আর যিনি পরিপূর্ণ পর্দা করতে ইচ্ছুক নন, তার আসলে এই বায়োডাটা এড়িয়ে যাওয়াই ভালো হবে।
পিতা কি জীবিত? না
মাতা কি জীবিত? হ্যাঁ
ব্যক্তিগত তথ্য
সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) আলহামদুলিল্লাহ, সুন্নাহ অনুযায়ী আমি দাড়ি একদম ছেড়ে দিয়েছি, কখনোই কাটি বা ছাঁটি না। এক মুষ্ঠির বেশি আছে। কোঁকড়া দাড়ি।
পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) জি, আলহামদুলিল্লাহ। সবসময় টাখনুর উপরে কাপড় পরি।
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জি আলহামদুলিল্লাহ, মসজিদে জামাআতের সাথে সালাত আদায় করি।
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) আলহামদুলিল্লাহ ২০১৩ সাল থেকে নিয়মিত সালাত আদায় করি।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ, আমি গাইরে মাহরামদের সাথে পর্দা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করি। আত্মীয়দের মধ্যে গাইরে-মাহরাম (যেমন- মামাতো/খালাতো বোন) কারো সাথে সাক্ষাৎ হলে শালীনতা বজায় রেখে শুধু কুশল বিনিময় করি, এর বাইরে অপ্রয়োজনে কোনো ধরনের যোগাযোগ বা আড্ডা সম্পূর্ণ পরিহার করি। এছাড়া বাইরে গাইরে মাহরাম নারীদের সাথে দৃষ্টির হেফাজত করার চেষ্টা করি এবং কেবল অতি প্রয়োজনীয় কথার মধ্যেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করি। অনলাইনে আমি গাইরে মাহরামের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকি। কোনো গাইরে মাহরাম মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না বা একসেপ্টও করি না (তবে নিকটাত্মীয়দের রিকোয়েস্ট একসেপ্ট করলেও অপ্রয়োজনীয় যোগাযোগ থেকে সম্পূর্ণ বিরত থাকি)। কোনো ধরনের মেসেজিং বা এমনকি কমেন্টের রিপ্লাই দেওয়া থেকেও সম্পূর্ণ বিরত থাকার চেষ্টা করি। আর 'দ্বীনি বোন' সম্বোধন করে অনলাইনে গাইরে মাহরামদের সাথে ফ্রি-মিক্সিং বা যোগাযোগ রাখায় আমি একেবারেই বিশ্বাসী নই। শরীয়ত অনুযায়ী নিজের আপন বোন ছাড়া বাকি সব গাইরে মাহরাম নারীই আমার জন্য পরিপূর্ণ পর্দা পালনযোগ্য, তাই দ্বীনি আলাপের নামেও আমি তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ রাখি না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি, আলহামদুলিল্লাহ, আমি শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারি/চেষ্টা করি। দৈনন্দিন কিছু নির্দিষ্ট আমলের তিলাওয়াত ছাড়া এমনিতে প্রতিদিন ধারাবাহিকভাবে পড়া হয়ে ওঠে না। তবে নিজে পড়ার পাশাপাশি আমি নিয়মিত কুরআন তিলাওয়াত শুনতে খুব পছন্দ করি।
ঘরের বাহিরে সাধারণত কী ধরনের পোশাক পরেন? আলহামদুলিল্লাহ, ঘরের বাইরে আমি সাধারণত সেলাই করা এক কালার লম্বা পাঞ্জাবি, পায়জামা, এবং টুপি পরি। আর পায়জামা বা যেকোনো পোশাক সবসময় টাখনুর উপরে পরিধান করি।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) না, প্রচলিত কোনো রাজনৈতিক দর্শন বা রাজনৈতিক দলের সাথে আমার বিন্দুমাত্র সম্পৃক্ততা বা সমর্থন নেই। সালাফে সলেহীনের মানহাজ অনুযায়ী শুধুমাত্র কুরআন ও সহীহ সুন্নাহই আমার জীবনের একমাত্র দিকনির্দেশনা ও দর্শন।
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? না, আলহামদুলিল্লাহ। নাটক, সিনেমা, সিরিয়াল দেখা বা গান শোনার কোনো অভ্যাস আমার নেই। শরীয়তের বিধান অনুযায়ী আমি এসব গুনাহের কাজ থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখার চেষ্টা করি। এছাড়া খেলাধুলা দেখার প্রতিও আমার কোনো শখ বা আসক্তি নেই।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) না, আলহামদুলিল্লাহ। আমার শারীরিক বা মানসিক কোনো ধরনের রোগ বা স্বাস্থ্যগত সমস্যা নেই। আল্লাহর রহমতে আমি সম্পূর্ণ সুস্থ আছি।
দ্বীনের কোনো বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) প্রাতিষ্ঠানিক কোনো দাওয়াতি কাজ বা প্রচলিত তাবলীগ জামায়াতের সাথে আমি যুক্ত নই। আলহামদুলিল্লাহ, ব্যক্তিগত পর্যায়ে নিজের আমলগুলো ঠিক রাখার পাশাপাশি আশেপাশের মানুষদের কাছে কুরআন-সুন্নাহর সঠিক দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ভবিষ্যতে এলাকার যুবকদের নিয়ে একটি দ্বীনি সার্কেল তৈরি করে দাওয়াতি কাজ করার ইচ্ছে আছে ইন শা আল্লাহ।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না, আলহামদুলিল্লাহ। আমি কোনো পীর বা সুফি তরিকার মুরিদ বা অনুসারী নই। ইসলামে পীর-মুরিদী বা সুফিবাদের কোনো স্থান আছে বলে আমি বিশ্বাস করি না। আমার একমাত্র অনুসরণীয় আদর্শ হলেন রাসূলুল্লাহ ﷺ এবং আমি সালাফে সলেহীনের বুঝ অনুযায়ী শুধুমাত্র কুরআন ও সহীহ সুন্নাহ মেনে চলার চেষ্টা করি।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কী? (Required) মাজার বা কবর কেন্দ্রিক যাবতীয় কর্মকাণ্ড (যেমন- মৃত ব্যক্তির কাছে সাহায্য বা সন্তান চাওয়া, মানত করা ইত্যাদি) সম্পূর্ণ শিরক। আর কবর পাকা করা বা সেখানে উরস করা স্পষ্ট বিদআত। সুন্নাহ হলো— কোনো কবর দেখলে বা গোরস্থানে গেলে মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা ও রহমতের দোয়া করা। কিন্তু মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া বা তাকে মাধ্যম বানানো স্পষ্ট শিরক এবং ঈমান বিধ্বংসী কাজ। আমি মাজার কেন্দ্রিক এসব শিরক ও বিদআতি কর্মকাণ্ডের ঘোর বিরোধী এবং এগুলোকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করি।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) ১। আর-রাহীকুল মাখতূম — আল্লামা ছফিউর রহমান মোবারকপুরী ২। তিনিই আমার রব — শাইখ আলী জাবির আল ফাইফী ৩। বেলা ফুরাবার আগে — আরিফ আজাদ ৪। কিয়ামতের আলামত — আব্দুল্লাহ শাহেদ আল মাদানী ৫। আদর্শ বিবাহ ও দাম্পত্য — শায়খ আব্দুল হামীদ ফাইযী
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) ১। শায়খ আব্দুল্লাহ আল কাফী আল মাদানী (রহিমাহুল্লাহ)। তাঁর একটি ছোট ক্লিপ দেখেই আজ থেকে ১২ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সঠিক হিদায়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ২। শায়খ মতিউর রহমান মাদানী (হাফিযাহুল্লাহ) ৩। ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহিমাহুল্লাহ) ৪। ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (হাফিযাহুল্লাহ) ৫। শায়খ সালিহ আল-মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহ) ৬। শায়খ আসিম আল হাকীম (হাফিযাহুল্লাহ) ৭। ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব (হাফিযাহুল্লাহ) ৮। শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ (হাফিযাহুল্লাহ) ৯। শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক (হাফিযাহুল্লাহ) ১০। শায়খ আব্দুল হামীদ ফাইযী (হাফিযাহুল্লাহ) ১১। ড. মোহাম্মদ মনজুরে ইলাহী (হাফিযাহুল্লাহ) ১২। শায়খ আহমাদুল্লাহ (হাফিযাহুল্লাহ) ১৩। শায়খ মাহমুদ বিন ক্বাসিম (হাফিযাহুল্লাহ) ১৪। ড. মুহাম্মদ সালাহ (হাফিযাহুল্লাহ) ১৫। শায়খ উসমান ইবন ফারুক (হাফিযাহুল্লাহ) ১৬। শায়খ আদনান রশিদ (হাফিযাহুল্লাহ)
নিজের সম্পর্কে কিছু লিখুন আলহামদুলিল্লাহ, ব্যক্তিজীবনে আমি শান্তশিষ্ট এবং কিছুটা ইন্ট্রোভার্ট স্বভাবের একজন মানুষ। আমি সর্বোচ্চ চেষ্টা করি জীবনের প্রতিটি ক্ষেত্রে দ্বীনকে প্রাধান্য দিতে। ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নাহর কঠোরভাবে অনুসরণের চেষ্টা করি। আমার আত্মমর্যাদাবোধ প্রবল। দুনিয়াবি যেকোনো বিষয়ে আমি হয়তো ছাড় দিতে পারি, কিন্তু দ্বীন এবং শরীয়তের ক্ষেত্রে আমি সম্পূর্ণ আপসহীন।
প্রকৃতির কাছাকাছি থাকতে আমার খুব ভালো লাগে। শখ হিসেবে বাসায় পশুপাখি পালন করি এবং নিজের ছোট একটি বাগান আছে। নতুন কোনো কৃষি প্রজেক্ট নিয়ে কাজ করতে বেশ পছন্দ করি। আমি বেশ ভোজনরসিক, যেকোনো হালাল ও সুস্বাদু খাবার আমার প্রিয়। ঘোরাঘুরি করতে ভালো লাগলেও কাজের ব্যস্ততায় খুব একটা হয়ে ওঠে না।
মানুষ হিসেবে আমার বেশ কিছু সীমাবদ্ধতা ও বদভ্যাসও আছে। আমি ব্যক্তিগত জিনিসপত্রের ক্ষেত্রে কিছুটা অগোছালো স্বভাবের এবং টাইম ম্যানেজমেন্ট ঠিকমতো করতে পারি না। রাত জাগার বদভ্যাস আছে এবং মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় প্রয়োজনের চেয়ে একটু বেশি সময় নষ্ট হয়ে যায়। এছাড়া আমি খুব বেশি চটপটে বা কর্মঠ নই, বরং একটু ধীরস্থির থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।
স্বভাবগতভাবে আমি কোমল মনের মানুষ, সহজে কাউকে 'না' বলতে পারা বা কাউকে কষ্ট দেওয়া আমার কাছে খুব কঠিন মনে হয়। তবে কোনো বিষয়ে ভেবেচিন্তে একবার যৌক্তিক সিদ্ধান্ত নিলে, সাধারণত আমি তার ওপর অটল থাকি।
পরিশেষে মহান আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করি এবং জীবনের প্রতিটি পদক্ষেপে কল্যাণ ও উত্তম ফয়সালা কামনা করি।
আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন প্রযোজ্য নয়
কোন মাজহাব অনুসরণ করেন? সালাফি[আহলে হাদিস]
নজরের হেফাজত করেন? (Required) চেষ্টা করি
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? আলহামদুলিল্লাহ, আমার প্রধান দ্বীনি ফিউচার প্ল্যান হলো— আমার সন্তানদেরকে পরিপূর্ণ ইসলামিক তরবিয়াহ দিয়ে আল্লাহভীরু ও আখেরাতমুখী মানুষ হিসেবে গড়ে তোলা। দ্বিতীয়ত, আমাদের নির্মাণাধীন বিল্ডিংয়ের তৃতীয় তলায় সম্পূর্ণ মহিলাদের জন্য যে 'মহিলা মার্কেট' তৈরি করছি, সেখানে মহিলাদের সালাত আদায় ও দ্বীনি তালিমের একটি সুন্দর পরিবেশ তৈরি করা। ইন শা আল্লাহ, আমি চাই আমার জীবনসঙ্গী এই দ্বীনি উদ্যোগটি পরিচালনা করতে আমাকে সাহায্য করবেন। তৃতীয়ত, এলাকার ভাই-ব্রাদার ও যুবকদের নিয়ে একটি সুস্থ দ্বীনি সার্কেল মেইনটেইন করা এবং যুবকদের দ্বীনের পথে আনার জন্য কাজ করার খুব ইচ্ছে আছে। পরিশেষে, ব্যক্তিগতভাবে জ্ঞান অর্জন চালিয়ে যাওয়া এবং আমৃত্যু পরিবারসহ কুরআন ও সহীহ সুন্নাহর ওপর অটল থেকে জান্নাতের পথে একসাথে এগিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য।
অবসর সময় কিভাবে কাটান? (Required) ব্যবসা ও অন্যান্য দায়িত্বের পর যেটুকু অবসর সময় পাই, তা মূলত আমার দুই সন্তানের সাথে কাটানোর চেষ্টা করি। প্রকৃতির কাছাকাছি থাকতে ভালো লাগে, তাই অবসর সময়ে শখের পশুপাখি, বাগান এবং বিভিন্ন কৃষি প্রজেক্ট নিয়ে কাজ করি। এর পাশাপাশি অনলাইনে আলেমদের দ্বীনি আলোচনা শুনি। তবে সত্যি বলতে, অবসর সময়ের বেশ কিছুটা অংশ সোশ্যাল মিডিয়ায় কেটে যায়।
কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) আলহামদুলিল্লাহ, সাধারণত ৫ ওয়াক্ত সালাতই মসজিদে জামাআতের সাথে আদায় করি।
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) আলহামদুলিল্লাহ, পরিবারের পুরুষ সদস্য হিসেবে আমাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। প্রথমত, পরিবারের বয়োজ্যেষ্ঠ হিসেবে আমার মায়ের দেখাশোনা, চিকিৎসা, বাজার-সদাই এবং যাবতীয় পারিবারিক প্রয়োজন মেটানোর দায়িত্ব আমি নিজেই পালন করি। দ্বিতীয়ত, আমার দুটি অবুঝ সন্তান (৫ বছরের মেয়ে ও ৩ বছরের ছেলে) আমার সাথেই থাকে, তাই একজন বাবা হিসেবে তাদের দেখাশোনা ও লালন-পালনের বড় একটি দায়িত্ব আমাকে পালন করতে হয়। তৃতীয়ত, আমাদের নিজেদের ফার্মেসি পরিচালনা করা এবং নির্মাণাধীন ৬ তলা ভবনের কাজের তদারকি করার পাশাপাশি আমাদের পৈতৃক আবাদি জমিজমা, মামলার তদারকি ও কৃষি প্রজেক্টগুলোর দেখাশোনাও আমাকেই করতে হয়। সব মিলিয়ে পরিবারের প্রায় সব ধরনের বড় দায়িত্ব আলহামদুলিল্লাহ আমি নিজেই পালন করে থাকি।
আপনি কি ধুমপান করেন? (Required) না, আলহামদুলিল্লাহ। আমি কখনোই ধূমপান করিনি এবং যেকোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য থেকে সম্পূর্ণ মুক্ত।
বিয়ে সংক্রান্ত তথ্য
আপনার ডিভোর্সের সময়কাল ও কারণ আগস্ট ২০২০ সালে আমাদের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের কিছুদিন পর থেকেই আমাদের দাম্পত্য জীবনে কিছু মৌলিক বিষয়ে চরম অমিল দেখা দেয়। আমার প্রাক্তন স্ত্রীর ইসলামি শরীয়াহ ও পর্দার বিধান পালনে চরম অনীহা ছিল, যা আমার গাইরতে বারবার আঘাত করেছে। এর পাশাপাশি আমার মায়ের প্রতিও তার আচরণ ছিল অত্যন্ত অসম্মানজনক। পরবর্তীতে তার মাঝে কিছু মানসিক অস্বাভাবিকতাও দেখা দেয়। একজন স্বামী হিসেবে আমি তাকে শোধরানোর এবং চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু দিনের পর দিন দ্বীনি মূল্যবোধের অবক্ষয়, মুরব্বিদের প্রতি অশ্রদ্ধা এবং চিকিৎসায় অসহযোগিতার কারণে, সন্তান ও আমার নিজের ভবিষ্যতের কথা ভেবে আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হই।
পরিস্থিতি শোধরানোর আশায় ডিসেম্বর, ২০২৫-এ প্রথমবার শর্তসাপেক্ষে তালাক দেওয়া হয়। এরপর নিজেদের মধ্যে মীমাংসা করে তাকে আরও একটি সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু পুনরায় একসাথে থাকার এক মাসের মধ্যেই পরিস্থিতি আবার আগের চেয়েও খারাপ রূপ নেয়। অবশেষে বাধ্য হয়ে সেপ্টেম্বর, ২০২৬-এ চূড়ান্তভাবে আমাদের ডিভোর্স সম্পন্ন হয় (এ বিষয়ে পাত্রীপক্ষের সাথে সরাসরি সাক্ষাতে বিস্তারিত আলোচনা করা হবে ইন শা আল্লাহ)।
আমার ৫ বছর বয়সী একটি মেয়ে এবং ৩ বছর বয়সী একটি ছেলে আছে। তারা আলহামদুলিল্লাহ আমার সাথেই থাকে এবং ভবিষ্যতেও আমার কাছেই থাকবে ইন শা আল্লাহ। তাই যিনি জীবনসঙ্গী হিসেবে আসবেন, তার মাঝে অবশ্যই আমার সন্তানদের নিজের সন্তানের মতো মায়া-মমতা দিয়ে লালন-পালন করার এবং ইনসাফ করার মানসিকতা থাকতে হবে। এছাড়া আমার মাকে নিজের মায়ের মতো দেখাশোনা করা এবং তাঁর প্রতি যত্নশীল হওয়ার মানসিকতা থাকাও একান্ত কাম্য।
আপনার সন্তান আছে কিনা? জি, আলহামদুলিল্লাহ আমার দুজন অবুঝ সন্তান আছে। একটি মেয়ে (বয়স ৫ বছর) এবং একটি ছেলে (বয়স ৩ বছর)। তারা বর্তমানে আমার সাথেই থাকে এবং ভবিষ্যতেও ইন শা আল্লাহ আমার কাছেই থাকবে। একজন বাবা হিসেবে আমি আমার সন্তানদের সর্বোচ্চ ইসলামিক তরবিয়াহ ও সুন্দর আখলাক শিক্ষা দিয়ে বড় করার চেষ্টা করছি। যিনি আমার জীবনসঙ্গী হয়ে আসবেন, তার কাছে আমার প্রত্যাশা থাকবে— তিনি যেন আমার সন্তানদের নিজের সন্তানের মতো ভালোবেসে আগলে রাখেন এবং তাদের প্রতি পূর্ণ ইনসাফ করেন, ইন শা আল্লাহ।
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি, আলহামদুলিল্লাহ। যদিও পুরুষ নিজেই অভিভাবক, তবে আমার মা এবং ভাই-বোনসহ পরিবারের সবাই আমার বিয়ের বিষয়ে সম্পূর্ণ রাজি এবং তারা আমাকে পূর্ণ সাপোর্ট করছেন।
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে বিয়ের শারীরিক ও আর্থিক সামর্থ্য দিয়েছেন এবং বিয়ে করা রাসূলুল্লাহ ﷺ-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। বিয়ে সম্পর্কে আমার ধারণা হলো, এটি এমন একটি পবিত্র বন্ধন যেখানে স্বামী-স্ত্রী একে অপরের পরিপূরক। আমি গভীরভাবে বিশ্বাস করি, একজন পুরুষের জীবনের সার্বিক সফলতা ও মানসিক শান্তির পেছনে একজন নেককার স্ত্রীর সবচেয়ে বড় ভূমিকা থাকে। একজন নেককার স্ত্রীর কাছে যে প্রশান্তি পাওয়া যায়, তা দুনিয়ার অন্য কোনো কিছুতেই মেটানো সম্ভব নয়।
এর পাশাপাশি, আমার দুটি ছোট সন্তান আছে। একজন বাবার পক্ষে সন্তানদের পরিপূর্ণ মাতৃস্নেহ ও দেখাশোনা নিশ্চিত করা কখনোই সম্ভব নয়। আমি আশা করি, যিনি আমার জীবনসঙ্গী হয়ে আসবেন, তিনি আমার একাকিত্ব দূর করে সফলতার পথে সহযোগী হওয়ার পাশাপাশি আমার সন্তানদেরও নিজের সন্তানের মতো ভালোবেসে আগলে রাখবেন এবং আমাদের সংসারটিকে একটি সুন্দর দ্বীনি পরিবার হিসেবে গড়ে তুলতে সাহায্য করবেন ইন শা আল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? না, বিয়ের পর বাইরে গিয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনায় আমার সম্মতি নেই। তবে অনলাইনে পড়াশোনা বা কোর্স করতে চাইলে কোনো সমস্যা নেই, যদি সেটা দ্বীন এবং আমাদের দাম্পত্য জীবনের জন্য কল্যাণকর হয়। এছাড়া বই পড়ার আগ্রহ থাকলে তিনি যত বই পড়তে চাইবেন, আমি সানন্দে কিনে দেবো ইন শা আল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না, বিয়ের পর স্ত্রীর বাইরে গিয়ে চাকরি করার ব্যাপারে আমার সম্মতি নেই। পরিবারের যাবতীয় আর্থিক দায়িত্ব স্বামী হিসেবে আমি নিজেই বহন করব ইন শা আল্লাহ। আমি চাই তিনি সম্পূর্ণভাবে একজন গৃহিণী হিসেবে আমাদের সংসার ও সন্তানদের সুন্দরভাবে সময় দিবেন।
বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? প্রশ্নই আসে না! পাত্রীপক্ষের কাছ থেকে যৌতুক, অর্থ বা কোনো ধরনের উপহার আশা করার কোনো সুযোগই নেই। আমি বা আমার পরিবার পাত্রীপক্ষের কাছে বিন্দুমাত্র কোনো যৌতুক, অর্থ বা উপহার আশা করি না।
বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? হ্যা
আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? আলহামদুলিল্লাহ, কুরআন ও সুন্নাহর আলোকে স্ত্রীর প্রতি একজন স্বামীর দায়িত্ব সম্পর্কে আমি সচেতন। প্রথমত, বিয়ের মোহরানা হাসিমুখে আদায় করা এবং সামর্থ্য অনুযায়ী হালাল রিজিক, বাসস্থান ও পোশাকের ব্যবস্থা করে তাকে আর্থিক দুশ্চিন্তামুক্ত রাখা আমার প্রধান দায়িত্ব। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নাহ অনুযায়ী স্ত্রীর সাথে সর্বদা উত্তম ও নম্র আচরণ করা। ব্যবসার শত ব্যস্ততার মাঝেও তাকে পর্যাপ্ত সময় দেওয়া এবং তার মানসিক প্রশান্তির খেয়াল রাখা। আমি চাই সে শুধু আমার সংসারই সামলাবে না, বরং আমি তার সুখ-দুঃখের সত্যিকারের অংশীদার হবো। এছাড়া একজন গায়রতবান স্বামী হিসেবে তার পর্দা, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্বীনি জ্ঞান অর্জনে তাকে সর্বোচ্চ সহযোগিতা করাও আমার অন্যতম দায়িত্ব। এককথায়, দুনিয়া ও আখেরাতের প্রতিটি পদক্ষেপে তাকে ভালোবাসা ও সম্মানের সাথে আগলে রাখার সর্বোচ্চ চেষ্টা আমি করব, ইন শা আল্লাহ।
আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? হ্যা
আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? একক পরিবারে
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) পেশায় আমি একজন ব্যবসায়ী এবং আলহামদুলিল্লাহ আমার উপার্জন সম্পূর্ণ হালাল। আমাদের নিজেদের বিল্ডিংয়ের নিচেই আমার একটি ঔষধের দোকান (ফার্মেসি) আছে। এর পাশাপাশি কৃষি প্রজেক্ট ও জমিজমা দেখাশোনা করি। ব্যবসার কারণে আমার মাসিক আয় নির্দিষ্ট নয়, তবে নিজেদের বাসা ও অন্যান্য সম্পত্তি থাকায় আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই সংসার চলে যায়। ভবিষ্যতে একটি সুপারশপ দেওয়ারও ইচ্ছে আছে ইন শা আল্লাহ।
বিশেষ কিছু যদি জানাতে চান আলহামদুলিল্লাহ, আমার এবং আমার পরিবারের ব্যাপারে যা কিছু গুরুত্বপূর্ণ, তার সবই আমি বায়োডাটার বিভিন্ন অংশে সম্পূর্ণ সততা ও স্বচ্ছতার সাথে তুলে ধরার চেষ্টা করেছি। নিজের ভালো দিকগুলোর পাশাপাশি দুর্বলতা বা সীমাবদ্ধতাগুলোও কোনো রকম রাখঢাক ছাড়া প্রকাশ করেছি, যাতে কোনো মিথ্যা প্রত্যাশা তৈরি না হয়। এরপরও যদি পাত্রীপক্ষের কোনো কিছু জানার থাকে, তবে সরাসরি সাক্ষাতে বিস্তারিত আলোচনা করা যাবে ইন শা আল্লাহ।

এখানে একটি বিষয় বিশেষভাবে পরিষ্কার করতে চাই— আমাদের কিছু স্থাবর সম্পত্তি (বিল্ডিং বা জমি) থাকলেও, নগদ অর্থের দিক থেকে আমি খুব সাধারণ ও মধ্যবিত্ত একজন মানুষ। তাই আমি চাই না পাত্রীপক্ষ আমার আর্থিক অবস্থা নিয়ে অতি-মূল্যায়িত কোনো ধারণা বা অবাস্তব প্রত্যাশা (যেমন- অনেক স্বর্ণালঙ্কার বা দামি উপহারের আশা) রাখুক, যার সামর্থ্য আমার নেই।
তবে একজন দায়িত্বশীল স্বামী হিসেবে আমার স্ত্রীর প্রয়োজনীয় ও সুন্দর পোশাকের ব্যবস্থা করা এবং সাধ্যের মধ্যে তার ছোটখাটো হালাল শখগুলো পূরণ করার সর্বোচ্চ চেষ্টা আমি করব ইন শা আল্লাহ। আমি এমন একজন জীবনসঙ্গী খুঁজছি, যিনি অল্পে তুষ্ট থাকবেন এবং দুনিয়ার চাকচিক্যের চেয়ে দ্বীনকে বেশি ভালোবাসবেন।

মহান আল্লাহ আমাদের সবার জন্য কল্যাণকর ও উত্তম ফয়সালা করুন, আমীন।
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা বা ফর্সা। তবে অন্যান্য বিষয় মনমতো হলে এখানে ছাড় দিবো ইন শা আল্লাহ্।
নূন্যতম উচ্চতা ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি।
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা যেকোনো শিক্ষাগত যোগ্যতাই গ্রহণযোগ্য। তবে আমাদের পারিবারিক দ্বীনি পরিবেশ এবং সন্তানদের ইসলামিক তরবিয়তের কথা চিন্তা করে—পাত্রীর দ্বীন সম্পর্কে গভীর জ্ঞান ও পড়াশোনার অভ্যাস থাকলে (সেটা প্রাতিষ্ঠানিক মাদ্রাসা শিক্ষা হোক বা ব্যক্তিগত উদ্যোগে হোক) বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে ইন শা আল্লাহ। এছাড়া আমাদের বিল্ডিংয়ের তৃতীয় তলায় সম্পূর্ণ নারীদের জন্য একটি 'মহিলা মার্কেট' এবং সেখানে মহিলাদের তালিমের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। তাই পাত্রী আলিমা হলে বা দ্বীনি গভীর জ্ঞান থাকলে ওই উদ্যোগটি ম্যানেজ করতে ও তালিম পরিচালনা করতে বেশ সুবিধা হবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত, ডিভোর্সড অথবা বিধবা—যেকোনোটিই গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ। পাত্রী ডিভোর্সড বা বিধবা হলে এবং তার পূর্বের সন্তান থাকলেও আমার কোনো সমস্যা নেই; বরং আমি সেই সন্তানকে নিজের সন্তানের মতোই লালন-পালন করব ইন শা আল্লাহ।
জীবনসঙ্গীর পর্দা সম্পর্কে যেমনটা চান- (Required) পাত্রীকে অবশ্যই বাধ্যতামূলকভাবে পরিপূর্ণ পর্দা পালন করতে হবে। ঘরের বাইরে বের হলে নিকাব এবং হাত-পায়ের মোজাসহ সম্পূর্ণ শরীয়তসম্মত পর্দা করা আবশ্যক। মুখ ঢেকে রাখা আমি ফরয বলে বিশ্বাস করি। আমি এমন কাউকে আশা করি, যিনি নিজেই পর্দার বিষয়ে কঠোর এবং পর্দাকে নিজের সম্মান ও ঈমানের অবিচ্ছেদ্য অংশ মনে করেন। শরীয়তসম্মত পর্দা এবং গাইরে-মাহরাম মেইনটেইন করার ক্ষেত্রে ছাড় দেওয়ার কোনো সুযোগই নেই।
পেশা (Required) পাত্রীর কোনো ধরনের পেশা বা চাকরি আশা করছি না। আমি চাই তিনি সম্পূর্ণভাবে একজন আদর্শ গৃহিণী হিসেবে আমাদের সংসার ও সন্তানদের সুন্দরভাবে সময় দিন।
অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক দিক থেকে কুফু মিললে ভালো, তবে না মিললেও কোনো সমস্যা নেই। পাত্রীর পরিবার নিম্নবিত্ত, মধ্যবিত্ত বা উচ্চবিত্ত—যাই হোক না কেন, সম্পদের চেয়ে তাঁর তাকওয়া এবং দ্বীনদারিই আমার কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে ইন শা আল্লাহ।
পারিবারিক অবস্থা (Required) আলহামদুলিল্লাহ, আমি একটি সম্মানিত, শালীন এবং দ্বীনদার পরিবার আশা করছি। আর্থিক প্রাচুর্যের চেয়ে পাত্রীর পরিবারের সদস্যদের সুন্দর আখলাক, পারস্পরিক সম্মানবোধ এবং হালাল উপার্জনের প্রতি তাঁদের যত্নশীল হওয়াটাই আমার কাছে সবচেয়ে বড় মর্যাদার বিষয়। আমি বিনীতভাবে প্রত্যাশা করি, পাত্রীর পরিবার যেন শিরক-বিদআতমুক্ত হন এবং কুরআন-সুন্নাহর আলোকে একটি সুন্দর ও সম্মানিত জীবনযাপনে অভ্যস্ত হন।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন জীবনসঙ্গীর মাঝে আমি সর্বপ্রথম আল্লাহর ওপর পরিপূর্ণ বিশ্বাস এবং তাকওয়া খুঁজবো। তাঁকে অবশ্যই অহংকার, হিংসা ও সংকীর্ণ মানসিকতামুক্ত হতে হবে। শান্তশিষ্ট, নরম মনের এবং সুন্দর আখলাকের অধিকারিণী হবে। অতীত বা বর্তমানে কোনো হারাম সম্পর্কের রেকর্ড থাকা যাবে না এবং টিকটক বা এ জাতীয় কোনো সোশ্যাল মিডিয়ায় আসক্তি থাকা যাবে না।
পর্দার ব্যাপারে তাকে কঠোর হতে হবে। 'দ্বীনি ভাই' বা খালাতো-মামাতো-চাচাতো-ফুফাতো ভাই, দুলাভাইসহ সকল গাইরে-মাহরাম থেকে সম্পূর্ণ দূরত্ব বজায় রাখতে হবে। দাম্পত্য জীবনে কোনো মতের অমিল হলে কুরআন-সুন্নাহর সমাধানকে চূড়ান্ত হিসেবে মেনে নেওয়ার উদারতা থাকতে হবে। দুনিয়া এবং দ্বীনের মাঝে বেছে নেওয়ার পরিস্থিতি এলে যত কষ্টই হোক—অবশ্যই দ্বীনকে বেছে নিতে হবে এবং অল্পে তুষ্ট থাকার মানসিকতা থাকতে হবে।
পাত্রীর গায়ের রং শ্যামলা হোক বা ফর্সা—যেকোনোটিই গ্রহণযোগ্য। পাত্রীর কোনো পেশা থাকার প্রয়োজন নেই, আমি চাই তিনি সম্পূর্ণভাবে একজন আদর্শ গৃহিণী হোন।

পারিবারিক ও অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে কুফু মিললে ভালো, না মিললেও সমস্যা নেই। নিম্নবিত্ত বা উচ্চবিত্ত—যাই হোক না কেন, সম্পদের চেয়ে সম্মান, তাকওয়া এবং পাত্রীর পরিবার হালাল উপার্জনের প্রতি যত্নশীল কি না—এটাই আমার কাছে বেশি প্রাধান্য পাবে ইন শা আল্লাহ্।

তাকে প্রেমময়ী হতে হবে। শিশুদের প্রতি ভালোবাসা এবং অধিক সন্তান জন্ম দেওয়ার মানসিকতা থাকতে হবে (আল্লাহ যতগুলো সন্তান দেন সানন্দে গ্রহণ করতে হবে, জন্মনিয়ন্ত্রণ করে বন্ধ করা যাবে না)।

আমার মা আমার সাথেই থাকবেন। তিনি এখনো শক্তসমর্থ আছেন, তবে বয়স যেহেতু হয়েছে, তাই তাঁর দেখাশোনার ক্ষেত্রে আমাকে আন্তরিকভাবে সাহায্য করতে হবে।

আমার সন্তানেরা আমার সাথেই থাকবে। আমি বুঝি যে নিজের গর্ভজাত সন্তানের মতো হুবহু একই রকম ভালোবাসা দেওয়া তো সবসময় সম্ভব নয়। কিন্তু আমি চাই পূর্ণ ইনসাফ। অর্থাৎ, নিজের সন্তানকে একটি ডিম খাওয়ালে আমার সন্তানকেও একটি ডিম খাওয়াতে হবে। কোনো ভুল করলে নিজের সন্তানকে যতটুকু শাসন করবেন, আমার সন্তানকেও ঠিক ততটুকুই শাসন করতে হবে। সব সন্তানকে সমানভাবে সর্বোচ্চ ইসলামিক তরবিয়াহ ও সুন্দর আখলাক শিক্ষা দিয়ে বড় করতে হবে।

পাত্রী 'আলিমা' হলে খুব ভালো হয়। কারণ, আমাদের বিল্ডিংয়ের তৃতীয় তলায় একটি 'মহিলা মার্কেট' করার পরিকল্পনা আছে ইন শা আল্লাহ, যেখানে দোকানদার থেকে কাস্টমার সবাই নারী হবেন এবং পুরুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ থাকবে। সেখানে মহিলাদের সালাত আদায় এবং তালিমের ব্যবস্থা থাকবে। পাত্রী আলিমা হলে ওই তালিম ও মার্কেট ম্যানেজ করার ক্ষেত্রে বেশ সুবিধা হবে। আলিমা না হলেও সমস্যা নেই, তবে যেহেতু এটি সম্পূর্ণ মহিলাদের পরিবেশ, তাই আমার স্ত্রীকে অবশ্যই এটি ম্যানেজ করার ব্যাপারে আমাকে সাহায্য করতে হবে।
আল্লাহর কাছেই সাহায্য চাই, তিনি যেন কবুল করেন এবং সহজ করে দেন, আমীন।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) যেহেতু আমি রংপুরে থাকি, তাই যাতায়াত ও পারিবারিক যোগাযোগের সুবিধার্থে রংপুর বা এর আশেপাশের জেলা (যেমন- দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম ইত্যাদি) হলে ভালো হয়। তবে অন্য কোনো জেলার হলেও সমস্যা নাই, যদি অন্য সবকিছু মন মতো হয়।
আপনি কি নওমুসলিমা বোনকে বিবাহ করতে আগ্রহী? হ্যাঁ, আগ্রহী ও প্রস্তুত
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 31 ভিউস