| আমি খুঁজছি | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| জন্ম তারিখ | 1999-12-25 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | না |
|---|---|
| বায়োডাটার ধরন | পাত্রের বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জন্মসন (আসল) | ১৯৯৯ |
| গাত্রবর্ণ | ফর্সা |
| উচ্চতা | ৫'০'' |
| ওজন | ৪৮ কেজি |
| রক্তের গ্রুপ | A+ |
| পেশা | ছাত্র/ছাত্রী |
| মাসিক আয় | 18000 |
| বর্তমান দেশ | বাংলাদেশ |
| বর্তমান বিভাগ | সিলেট বিভাগ |
| বর্তমান জেলা | হবিগঞ্জ |
| স্থায়ী দেশ | বাংলাদেশ |
| স্থায়ী বিভাগ | সিলেট বিভাগ |
| স্থায়ী জেলা | হবিগঞ্জ |
| স্থায়ী ঠিকানা | শায়েস্তাগঞ্জ পৌরসভা |
|---|---|
| বর্তমান ঠিকানা | মাদিনা মুনাওয়ারা (মদিনা ইউনিভার্সিটি) |
| কোথায় বড় হয়েছেন? (Required) | হবিগঞ্জ ( সকল প্রতিষ্ঠানেই আবাসিক থেকে পড়ালেখা করেছি । তাই বেশিরভাগ সময় ঢাকায় থাকা হয়েছে । ৪ বছর যাবৎ মাদিনায় আছি আলহামদুলিল্লাহ।) |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | আলিয়া মাদ্রাসা |
|---|---|
| আপনি কি হাফেজ? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A+ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | মানবিক বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১৮ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | মানবিক বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A+ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০২০ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | অনার্স: হাদিস শরীফ (كلية الحديث الشريف والدراسات الإسلامية) |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | মদিনা ইউনিভার্সিটি |
| পাসের সন | ২য় বর্ষ (চলমান) |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | মদিনা ইউনিভার্সিটি তে হাদিস বিভাগে অনার্স চলমান। (আল্লাহ তাআলা তাওফীক দিলে পড়ালেখার সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছাতে চাই।) |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | * হিফজ :- পাইকুড়া নুরুন্নেছা নূরানী হাফিজিয়া মাদরাসা - ২০১৩। * দাখিল : দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা, ঢাকা - ২০১৮ । * আলিম :- দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা, ঢাকা - ২০২০ । * অনার্স :- আর কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসায়। ( মদিনা ইউনিভার্সিটি তে স্কলারশিপ পাবার পর থেকে এটা আর শেষ করা হয়নি।) । * ডিপ্লোমা :- إعداد اللغوي এর উপর । মদিনা ইউনিভার্সিটি - ২০২৫ । * অনার্স :- হাদিস শরীফ, মদিনা ইউনিভার্সিটি (চলমান) । |
| পিতার পেশা | ব্যবসায়ী |
|---|---|
| মাতার পেশা | গৃহিণী |
| বোন কয়জন? | ১জন |
| ভাই কয়জন? | ভাই নেই |
| বোনদের সম্পর্কে তথ্য | বোন ছোট । সে বিবাহিতা । রসায়ন বিভাগে অনার্স চলমান। ভগ্নিপতি সরকারি চাকুরিজীবী। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | অর্থনৈতিক অবস্থা: মধ্যবিত্ত। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) | পরিবারের সদস্যরা সবাই দ্বীন মেনে চলার চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ । |
| পিতা কি জীবিত? | হ্যাঁ |
| মাতা কি জীবিত? | হ্যাঁ |
| সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) | হ্যাঁ আলহামদুলিল্লাহ। |
|---|---|
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) | হ্যাঁ আলহামদুলিল্লাহ। |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | হ্যাঁ আলহামদুলিল্লাহ। |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | আলহামদুলিল্লাহ ছোট বেলা থেকেই। আনুমানিক ২০০৭/৮ সাল থেকে। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | হ্যাঁ আলহামদুলিল্লাহ। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | হ্যাঁ আলহামদুলিল্লাহ। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? | সুন্নতী পোশাক ( জুব্বা) । |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | না । |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | না । |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | না আলহামদুলিল্লাহ। (তবে আমি একটু খাটো।) |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | না । |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | না । |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) | কবর যেয়ারত করা যায়। মাইয়্যেতের নিকট কিছু চাওয়া জায়েজ নেই। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | তোমাকে ভালোবাসি হে নবী। আর রাহিকুল মাখতুম । শামায়েলে তিরমিযি । (অধিকাংশ সময় ক্লাসের কিতাব পড়া হয়।) |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | শাইখ আব্দুল মুহসীন মুহাম্মাদ কাসিম (হাফি:) । খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ:) । আনিসুর রহমান আশরাফী (হাফি:) । |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | * পছন্দ: আল্লাহ তাআলা ও তাঁর প্রিয় রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর আনুগত্যকে জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করা। সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা। কেননা আমি মনে করি, নাজাত / মুক্তির জন্য সর্বোত্তম পদ্ধতি হলো সুন্নাহ। সরল ও সাদাসিধে পারিবারিক জীবন আমার কাছে পছন্দের। * অপছন্দ: লোকদেখানো যাবতীয় বিষয় অপছন্দ করি। * শখ: আল্লাহ তাআলা যেহেতু দয়া করে মদিনা ইউনিভার্সিটি তে পড়ালেখার সুযোগ করে দিয়েছেন, সেহেতু নিজেকে এমনভাবে তৈরি করা যেন আমার দ্বারা মুসলিম উম্মাহর উপকার হয়। দ্বীনের জন্য এমন কিছু করে মৃত্যু বরণ করা যেন, কেয়ামত পর্যন্ত মানুষ এর দ্বারা উপকৃত হয় এবং আমাকে তাদের দোয়ায় শামিল রাখে। পরিবার কে এমনভাবে তৈরি করা যেন আমার পরিবার হয় আদর্শ একটি পরিবার। * রুচিবোধ: ইসলামসম্মত, মার্জিত ও পরিমিত জীবনযাপন পছন্দ করি। অপচয়, অহংকার ও বিলাসিতা থেকে দূরে থেকে সাদাসিধে জীবনকে মূল্য দিই। কোনকিছুতে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি পছন্দ করিনা। * স্বপ্ন : পারিবারিক স্বপ্ন: এমন একটি পরিবার গড়ে তোলা, যা হবে সুন্নাহর আলোয় আলোকিত। যেখানে একে অপরের দ্বীনদারী বাড়াতে সাহায্য করবে এবং আমাদের ঘরটি হবে জান্নাতের একটি টুকরোর মতো শান্তিময়। ব্যক্তিগত স্বপ্ন: একজন ভালো মানুষ ও আদর্শ জীবনসঙ্গী হওয়া। জীবনসঙ্গীকে সাথে নিয়ে ইলমে দ্বীন অর্জন করা এবং যৌথভাবে জান্নাতের পথে এগিয়ে যাওয়া। দুনিয়ায় হালাল উপার্জনের বরকতে সমাজ ও উম্মাহর কল্যাণে যতটুকু সম্ভব অবদান রাখা (সামান্য হলেও)। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন | |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | হ্যা |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | ইনশাআল্লাহ, আল্লাহর সন্তুষ্টিকে জীবনের মূল লক্ষ্য রেখে কুরআন-সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করা। নিয়মিত ইবাদত, দ্বীনি জ্ঞান অর্জন ও আমল বৃদ্ধি করা এবং ভবিষ্যৎ পরিবারকে ইসলামী পরিবেশে গড়ে তোলার ইচ্ছা রয়েছে। একজন দ্বীনদার জীবনসঙ্গীর সঙ্গে পরস্পরকে দ্বীনের পথে সহযোগিতা করে জান্নাতের পথে এগিয়ে যেতে চাই। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | একেক জায়গায় একেক অবস্থা। ভার্সিটিতে (মদিনায়) থাকলে অবসর সময় কম । সে সময়গুলোতে ব্যক্তিগত কাজ করি এবং বাড়িতে কথা বলি । বাড়িতে থাকলে পরিবারের সদস্যদের সাথে সময় কাটাই , আব্বা আম্মার কাছে সহযোগিতা করি । |
| কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) | ৫ ওয়াক্তই চেষ্টা করি। মাঝে মাঝে মিস হয়ে যায়। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | আলহামদুলিল্লাহ, পরিবারের প্রতি দায়িত্বশীল থাকার চেষ্টা করি। পরিবারের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কাজে সহযোগিতা করি, আব্বা-আম্মা, ছোট বোন সহ তার পরিবারের সদস্যদের খোঁজখবর রাখি এবং পারিবারিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নিজের সামর্থ্য অনুযায়ী দায়িত্ব পালন করি। ভবিষ্যতেও ইনশাআল্লাহ সংসারের দায়িত্ব ও জীবনসঙ্গীর হক যথাযথভাবে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। |
| আপনি কি ধুমপান করেন? (Required) | না । |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | জ্বি রাজি। |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | বিয়ে এমন একটি আমল, যার দ্বারা দ্বীন পূর্ণতা পায়। এবং এর দ্বারা অনেক গুণাহের রাস্তা বন্ধ হয়। আমি মনে করি, গুণাহ মুক্ত জীবন দুনিয়া আখেরাত সফলতার জন্য যথেষ্ট। |
| বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | জ্বি ইনশাআল্লাহ। |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? | পর্দা ভঙ্গ এবং ফিতনার আশংকা না থাকলে। যা-ই হোক আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে ইনশাআল্লাহ। |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? | ইচ্ছে নেই । তবে প্রয়োজন হলে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে । |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? | আমি ভার্সিটির হোস্টেলে থাকি । তাই তাকে আব্বা আম্মার কাছে রেখে যাবো । আমি প্রতি বছরই আসি । আশা করি কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ। তবে কিছু সময় হলেও মদিনা মুনাওয়ারায় একসাথে থাকতে চাই । (আল্লাহ তাআলা কবুল করুন। আমীন) । |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? | না। |
| পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? | জেলা |
| বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? | হ্যা |
| আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | তার পূর্ণ দায়িত্বই আমার। |
| আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? | হ্যা |
| আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? | যৌথ ফ্যামিলিতে |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | আমি একজন ছাত্র। আল্লাহ তাআলা দয়া করে মদিনা ইউনিভার্সিটি তে পড়ালেখা করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। সেই সুযোগ কাজে লাগিয়ে শেষ পর্যন্ত পড়ালেখা চালিয়ে যেতে চাই । তবে স্কলারশিপ হবার কারণে আমাদের খরচ বাবদ যা দেয়া হয়, তা যথেষ্ট। আলহামদুলিল্লাহ। |
|---|---|
| বিশেষ কিছু যদি জানাতে চান | (একটা তথ্য জানাতে চাই। আমি পরিবারের একমাত্র ছেলে হবার কারণে আব্বা আম্মার কথাকে গুরুত্ব দেয়ার চেষ্টা করেছি। উনারা (১বছর আগে) আমার ছুটি শেষ হবার এক সপ্তাহ আগে, উনাদের আত্মীয়ের এক মেয়ের সাথে আমার আকদ করিয়ে দেয় (শুধু মৌখিকভাবে। কাবিন বা কোন কাগজপত্র লিখা হয়নি।) এক সপ্তাহ পরই আমি মদিনায় চলে যাই। সেখানে যাবার পর মেয়ে তার এক ছেলের সাথে সম্পর্কের বিষয়টি জানায়। ছেলেও আমাকে মেসেজে বলেছে এবং অনেক পিকও দেখিয়েছে। বিষয়টি আমি আমার পরিবারে জানানোর পর, পরিবার থেকে সিদ্ধান্ত নেয়া হয় যে, এই মেয়েকে আর আনবে না। তার পরিবারের সাথে বসে আলোচনার মাধ্যমে এটা তখনই সমাধান করা হয়। সিকিউরিটির জন্য আমরা স্টাম্প করে রেখেছি। এই এক সপ্তাহ পর থেকে মেয়ের সাথে আমার কোন প্রকার কথা হয়নি। কোন ধরণের যোগাযোগ হয়নি। আজ পর্যন্তও না। আমি মনে করি, এটা আমার জন্য একটা পরীক্ষা ছিল। হয়তো এর মধ্যেই কল্যাণ আছে। আমি চাই, এই কথাটি জেনেই আমার বিষয়ে সিদ্ধান্ত নিলে ভালো হবে।) |
| বয়স (Required) | ১৮ থেকে ২৪ পর্যন্ত। |
|---|---|
| গাত্রবর্ণ | শ্যামলা/ উজ্জ্বল শ্যামলা/ ফর্সা/উজ্জ্বল ফর্সা। |
| নূন্যতম উচ্চতা | ৫ ফুট । ( যেহেতু আমি ছোট খাটো মানুষ, তাই আমার সমান (৫ ফুট) অথবা একটু বেশি (৫ ফুট ২ ইঞ্চি) হলে ভালো হয়।) |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | কমপক্ষে ইন্টার/আলিম লেভেল আর ক্বওমি হলে কমপক্ষে মিশকাত পর্যন্ত হলে ভালো হয়। |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত। |
| জীবনসঙ্গীর পর্দা সম্পর্কে যেমনটা চান- (Required) | আশা করি পূর্ণ পর্দা করবে । নিকাব, হাত পা মোজা সহ । |
| পেশা (Required) | না থাকলে ভালো হয়। যদি এমন হয় যা শরীয়ত অনুমোদিত তাহলে সমস্যা নেই । |
| অর্থনৈতিক অবস্থা | নিম্ন মধ্যবিত্ত / মধ্যবিত্ত ইত্যাদি। |
| পারিবারিক অবস্থা (Required) | দ্বীন দার পরিবার। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | (আমি মনে করি, আমি এমন পাবার যোগ্য নই। তবুও আশা করতে তো দোষ নেই।) * দ্বীনদারী ও মানসিকতা: যিনি আল্লাহ ও তাঁর রাসুলের (সা.) ভালোবাসাকে জীবনের সব সিদ্ধান্তের কেন্দ্রে রাখবেন। ফরয বিধানগুলো নিয়মিত পালনের পাশাপাশি সুন্নাহ সম্মত জীবনযাপনে আগ্রহী হবেন। আধুনিক দুনিয়ার স্রোতে ভেসে না গিয়ে নিজের হিজাব/শালীনতা এবং ঈমানি চেতনাকে সযত্নে আগলে রাখেন এমন মানসিকতা আশা করি। * চরিত্র ও আচরণ: আচার-আচরণে বিনয়ী, সদালাপী এবং ধৈর্যশীল হওয়া জরুরি। যিনি রাগ বা সংকটের মুহূর্তেও সুন্নাহর আলোকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং অন্যের অধিকার ও অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হন। * পারিবারিক মূল্যবোধ: যিনি পরিবারকে ভালোবাসবেন এবং যৌথ বা একক-যেকোনো পারিবারিক পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার মতো মানসিকতা ও সহনশীলতা রাখবেন। বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করার সুন্দর গুণটি যার মধ্যে থাকবে। * পারস্পরিক বোঝাপড়া: আমি এমন একজন সহযাত্রী চাই, যিনি কেবল দুনিয়ার সঙ্গী নন, বরং আখিরাতের জান্নাতের পথেও আমার সহযাত্রী হবেন। ভুলত্রুটিগুলো একে অপরকে ভালোবেসে সংশোধন করে নেব এবং দ্বীনি জ্ঞানার্জনে (ইলম অর্জনে) একে অপরকে সবসময় অনুপ্রেরণা দেব। * জীবনদর্শন: দুনিয়ার চাকচিক্যের চেয়ে হালাল-হারামের সীমারেখা মেনে চলা এবং অল্পে তুষ্ট থাকার (কানা'আত) মানসিকতা যার থাকবে। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | ঢাকা / হবিগঞ্জ / মৌলভীবাজার / সিলেট / বি বাড়িয়া । (যোগাযোগ ব্যবস্থা ভালো এমন যেকোন জেলা।) |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
Unlock this biodata contact information with 1 gem.
Login to unlock contactসর্বমোট ভিউ: 15 ভিউস