male
বায়োডাটা নাম্বার
AH-119064
পাত্র
জন্ম তারিখ(আসল) 1998-03-31
জাতীয়তা বাংলাদেশী
911 মোট ভিউ
প্রাথমিক তথ্য
আমি খুঁজছি পাত্রীর বায়োডাটা
জন্ম তারিখ(আসল) 1998-03-31
জাতীয়তা বাংলাদেশী
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? না
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্মসন (আসল) ১৯৯৮
গাত্রবর্ণ কালো
উচ্চতা ৫'৬''
ওজন ৫০ কেজি
রক্তের গ্রুপ B+
পেশা মাদ্রাসার শিক্ষক
বর্তমান দেশ বাংলাদেশ
বর্তমান বিভাগ চট্টগ্রাম বিভাগ
বর্তমান জেলা ব্রাহ্মণবাড়িয়া
বর্তমান থানা/উপজেলা নাসিরনগর
স্থায়ী দেশ বাংলাদেশ
স্থায়ী বিভাগ চট্টগ্রাম বিভাগ
স্থায়ী জেলা ব্রাহ্মণবাড়িয়া
স্থায়ী থানা/উপজেলা নাসিরনগর
ঠিকানা
স্থায়ী ঠিকানা ফান্দাউক, নাসিরনগর-ব্রাহ্মণবাড়িয়া
বর্তমান ঠিকানা ফান্দাউক, নাসিরনগর-ব্রাহ্মণবাড়িয়া
কোথায় বড় হয়েছেন? (Required) ফান্দাউক, নাসিরনগর-ব্রাহ্মণবাড়িয়া
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) আলিয়া মাদ্রাসা
আপনি কি হাফেজ? না
দাওরায়ে হাদীস পাশ করেছেন? না
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল A
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ মানবিক বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১৫
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ মানবিক বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A-
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০১৭
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা বিএ অনার্স (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) ও ফাযিল পাস (থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ)
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম সরকারি সিটি কলেজ-চট্টগ্রাম ও মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া ইসলামিয়া-চট্টগ্রাম।
পাসের সন অনার্স পরীক্ষা-২০২১, ফাযিল পরীক্ষা-২০২০
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কামিল/স্নাতকোত্তর(ফিকহ/ইসলামি আইন) পরীক্ষা-২০২২, তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা-ঢাকা। মাস্টার্স(এম.এ.), পরীক্ষা-২০২২, বৃন্দাবন সরকারি কলেজ-হবিগঞ্জ।
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা ছাদীছ(ক্বারী)-২০১৪(সিলেট ফুলতলী থেকে)। ২০১৫-২০২৬ একাধারে দীর্ঘ ১২ বছর ধরে প্রতি রমাদ্বানে দারুল ক্বিরাতে ক্বারী প্রশিক্ষক হিসেবে খেদমতে আছি আলহামদুলিল্লাহ এবং ইলমুত তাজভীদে পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান রাখি বলে অভিহিত ও খ্যাতি রয়েছে। ইংশাআল্লাহ এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ গ্রন্থ(সকলের সহীহ কুরআন শেখার খেদমত হিসেবে) ও আরেকটি ইংরেজিতে(ফ্রিল্যান্স টিচার হিসেবে বিদেশি স্টুডেন্ডকে বা বিভিন্ন দেশের স্কুল/ইন্সটিটিউট/কলেজে অনলাইনে চুক্তিভিত্তিক তাজভীদ শিক্ষক হিসেবে পড়ানোর জন্য) রচনা করার নিয়্যত আছে ইংশাআল্লাহ।★ আরো সহজভাবে বুঝতে একবাক্যে আমার সকল পড়াশোনা; ছাদীছ(ক্বারী), দাখিল, আলিম, ফাযিল, কামিল, বি.এ.অনার্স ও মাস্টার্স(এম.এ.)।
পারিবারিক তথ্য
পিতার পেশা স্ট্রোক ও হার্ট এট্যাকে অসুস্থ ও অবসর। আগে এলাকার উল্লেখযোগ্য কৃষিজীবী ও ব্যবসায়ী ছিলেন। এলাকায় বাবাকে (নাম সহ)মুন্সি হুজুর হিসেবে চিনেন। অনেকে ঝাড়ফুঁক করাতেও আসেন।
মাতার পেশা রব্বাতুল বাইত
বোন কয়জন? ৪জন
ভাই কয়জন? ২জন
বোনদের সম্পর্কে তথ্য ৪ বোন, ২জন পাত্রের বড় ২ জন ছোট। তিনজন বিবাহিতা। আরেকজন সবার ছোট। তাকেও বিয়ে দেবার প্ল্যানিং চলছে।
ভাইদের সম্পর্কে তথ্য আমরা মোট ২ ভাই । আমি ছোট ভাই বড়। তিনি বিবাহিত ও ব্যবসায়ী। উনার ১ ছেলে(৬) ও ২ মেয়ে(৪, ১.৫))।
চাচা মামাদের পেশা ২মামা, ৩ চাচা ও ১ ফুফু। ছোট মামা মারা গেছেন। বাকিরা জীবিত। সবাই ব্যবসায়ী ছিলেন/আছে।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা দাদা থাকাকালীন এলাকার উল্লেখযোগ্য কৃষিজীবী ও ব্যবসায়ী পরিবার ছিল এবং কৃষিজমি, পুকুর, ভিটা, বাড়ি ও দোকানসহ পর্যাপ্ত সম্পদ ছিল; বর্তমানে শুধু দুটি বাড়ি ১১৮ শতক ও ৭৯শতক পুকুর আছে যৌথ(বাবা, চাচা ৪জন+১ফুফু)। এর বাহিরে আমাদের এককভাবে কিছু কৃষি জমি আছে।এমনিতে বাপ চাচা সবাই আলাদা, বন্টননামাও হবে শীঘ্রই। বর্তমান অর্থনৈতিক অবস্থা: মধ্যবিত্ত (বিলাসবহুল নয়, পরিমিত লাইফস্টাইল) ও সামাজিকভাবে সম্মানিত। বাড়ি: মৌলিক সকল সুবিধা সম্পন্ন টিনশেড বিল্ডিং। বিঃদ্রঃ কুফু মিলানোর সুবিধার্থে বিস্তারিত দেয়া হল।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ণনা করুন ) (Required) এলাকায় ইসলামিক পরিবার হিসেবে সবাই জানে তবে কুরআন সুন্নাহ অনুযায়ী অবশ্যই অনেক ঘাটতি আছে। চেষ্টায় আছি পুরো পরিবার নিয়ে সম্পূর্ণ দ্বীনে দাবিত হওয়ার। সবাই আলহামদুলিল্লাহ হুকূকুল ইবাদ সম্পর্কে খুবই সচেতন। আমার দাদু(মৃত) বংশধরে ইয়ামেনি(হযরত শাহ্ জালাল রহঃ এর সাথীর অধস্তন মাগন শাহ্ রহঃ এর ছেলের ঘরের নাতনী)। আর আম্মার একমাত্র ফুফা মাওঃ কেরামত আলী জৌনপুরী রহঃ এর নাতি জগদ্বিখ্যাত আলেম, মাওঃ সুফিয়ান সিদ্দিকি জৌনপুরী রহঃ। ২ মামার মধ্যে জানামতে ছোট মামা(মৃত)ছিলেন একজন প্রসিদ্ধ ও পরহেজগার পীর সাহেবের খলিফা।
পিতা কি জীবিত? হ্যাঁ
মাতা কি জীবিত? হ্যাঁ
ব্যক্তিগত তথ্য
সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) জি আলহামদুলিল্লাহ
পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) জি আলহামদুলিল্লাহ
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জি ছোট থেকেই নামাজ পড়ি আলহামদুলিল্লাহ তবে মাঝে মধ্যে শয়তান ও নফসের ধোঁকায় পরলে মিস হতো আগে, এখন হয় না আলহামদুলিল্লাহ।
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) জি ছোট থেকেই তবে মাঝে মধ্যে শয়তান ও নফসের ধোঁকায় পরলে মিস হতো, এখন হয় না আলহামদুলিল্লাহ। নামায শুরু করেছিলাম আনুমানিক ২০০৮/৯ সাল থেকে।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ চেষ্টা করি। এক্ষেত্রে আরো কঠোর হবো ইংশাআল্লাহ। স্বপ্নবুঁনি তা'লিম/ওয়াজ করে প্রতিটি পরিবারে, সমাজে ও দেশে ইসলামের সকল আইন প্রতিষ্ঠা করব। এজন্য একজন দায়ী মনোভাব সঙ্গী দরকার।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ
ঘরের বাহিরে সাধারণত কী ধরনের পোশাক পরেন? টুপি-জুব্বা/পাঞ্জাবি, পায়জামা/লুঙ্গী।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) প্রচলিত রাজনীতিতে জড়িত নেই। তবে ইসলামি খিলাফার স্বপ্নবুঁনি, আল্লাহর যমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই।
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? না। ফেসবুক স্ক্রলিং এ অনেক সময় সামনে আসে তাই চোখের পবিত্রতা, ঈমানের নূর রক্ষার্থে এবং সময় অপচয় রোধ করতে আমি ফেসবুক ইউজ বাদ দিয়েছি আলহামদুলিল্লাহ আর এর বাহিরে যেমন ইউটিউব সহ আরো নানাদিক আছে অনলাইনের সেগুলো আমি এমনিতেও স্বাভাবিকভাবে ইউজ করতাম না। এখন শুধুমাত্র যোগাযোগের জন্য ইমু ও হোয়াটসঅ্যাপ ইন্সটল আছে মাত্র, কখনো কারো সাথে যোগাযোগের প্রয়োজন হলে ঢুকি আর কি, এমনিতে এগুলোতেও যাওয়া হয় না। তবে লাইফে একটা সময় দাওয়াতি কাজের জন্য একটা ইসলামি পেজ চালাবো, এতে অর্ধাঙ্গিনী নিজেও কাজ করতে হবে, সব আমি শিখিয়ে দিব ইংশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে হেদায়েতের উপর অবিচল রাখেন দোয়া করবেন। ইয়া মুক্বাল্লিবাল ক্বুলুব সাব্বিত ক্বলবি আ'লা দ্বীনিক।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) চোখের সমস্যায় ২০২০ সাল থেকে ডাঃ নির্দেশিত চশমা পড়ি।
দ্বীনের কোনো বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) দীর্ঘ ১২ বছর ধরে কুরআনের ক্বারী প্রশিক্ষক হিসেবে প্রতি রমজানে খেদমত করি। আর আমার পাড়ার একটি কেন্দ্রীয় মসজিদের সভাপতির দায়িত্ব অর্পণ করেছে সবাই মিলে কিন্তু পদলোভী কিছু মানুষের আঁড়চোখে থাকতে চাইনা বলে প্রত্যাখান করেছি। তবে মসজিদের বিষয় সহ নানান বিষয়ে ইমাম ও কতিপয় মুসল্লিগণ পরামর্শ নিয়ে থাকেন/দিয়ে থাকি। এমনিতে মাঝে মধ্যে দাওয়াহ/ওয়াজ-নসীহত করার চেষ্টা করি এবং গোটা উম্মাহদের নিয়ে কাজ করার স্বপ্নবুঁনি। কারণ কুরআন আমাদেরকে খলিফার ঘোষণা দিয়েছেন সো সে দায়িত্ব পালনের গভীর ইচ্ছা পোষণ করি। প্রচলিত তরিকা/ফিরকা, সুন্নি/ওহাবি এসব নিয়ে দ্বন্দ্ব করা একদম পছন্দ করিনা, কারণ ভাইয়ের সাথে ঝগড়া কিসের? যে মুসলিম সে আমার ভাই। ধর্ম নিয়ে বাড়াবাড়ি/ছাড়াছাড়ি করা একগুঁয়ে লোক পছন্দ নয়। মধ্যমপন্থা অবলম্বনকারী বিনয়ী, পরহেজগার মানুষ আমার পছন্দ। সকল মাযহাব মানহাজের দ্বীনদার মানুষকে সম্মান করি, মুসলিম ঐক্যের স্বপ্নবুঁনি। খুব স্বাদ জাগে এক সাথে এক ছায়াতলে মুসলিম বলে এক হবো মোরা আর ত্বাগুত ও ইসলাম বিদ্বেষিদের কূটচালি বিষদাঁত ভেঙ্গে দিব। জাগ্রত করবো সকল ঘুমন্ত ঈমানকে, পরিচয় হবে একটাই;আমরা মুসলিম!💪
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না। তবে পরহেজগার প্রকৃত আল্লাহওয়ালা যুহুদি(দুনিয়া বিমুখ) পীর/মানুষকে সম্মান করি।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কী? (Required) শুধুমাত্র জিয়ারত ছাড়া বাকি সব ভ্রান্ত!
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) আলহামদুলিল্লাহ আমার বুকশেলফে অনেক বই আছে, ইচ্ছে করে বাইতুল হিকমাহ বানাই। যাইহোক পরিপূর্ণ শেষ হয়নি তবে পড়া হয়েছে, যেমন: ১) তাসাউফ ও আত্মশুদ্ধি, ২) ফিরে এসো জান্নাতের পথে, ৩) লা তাহযান, ৪) মিনহাজুল আবেদিন প্রভৃতি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) ড. এনায়েতুল্লাহ আব্বাসি, মুফতি হারুন ইজহার, মাও: আনিসুর রহমান আশ্রাফী, মুফতি আরিফ বিন হাবিব, ড. মিজানুর রহমান আজহারী, আবু ত্বহা আদনান, শায়খ আহমাদুল্লাহ, ড.গিয়াস উদ্দিন তালুকদার, মাও: হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী প্রমুখ।
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) 🛑 আমার কিছু কৃতিত্বপূর্ণ অর্জন 👑 🖍️রেজিস্টার্ড লেখক: জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। 🎁বিভাগীয় শ্রেষ্ঠ: জাতীয় সীরাত প্রতিযোগিতা-২০২৫ (আয়োজনে: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ) 🏅চট্টগ্রাম একাডেমিতে সাহিত্য সম্মাননা পুরষ্কার প্রাপ্ত-২০১৮ 🏆ওয়াওবক্স(জিপি) একাই একশো ক্যাম্পেইন এওয়ার্ড-২০১৭ 📚বইমেলা প্রতিনিধি: চট্টগ্রাম অমর একুশে বইমেলা-২০১৯ 🔎সাবেক সংবাদ প্রতিনিধি: দৈনিক বাংলাদেশ চিত্র ও আজকের উত্তরবঙ্গ। 🎗️সাবেক চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক: কবিসাহিত্যিক ফোরাম বাংলাদেশ-ঢাকা। 📍প্রতিষ্ঠাতা: কলম গণগ্রন্থাগার, শিল্প-সাহিত্য ও আবৃত্তি চর্চাকেন্দ্র (কার্যক্রম বন্ধ রয়েছে)। 📔 দাওয়াহ হিসেবে সর্বসাধারণের জন্য একটি ইসলামিক পাঠাগার করার ইচ্ছে আছে। 📗 প্রকাশিত লেখা সমূহঃ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকা, ম্যাগাজিন এবং যৌথ গ্রন্থে ছড়া, কবিতা, প্রবন্ধ-নিবন্ধ, কলাম, গল্প ও ইসলামিক ফিচার সহ বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশিত হয়েছে আলহামদুলিল্লাহ। কোলকাতা থেকে ফ্রীতে একক গ্রন্থ প্রকাশেরও প্রস্তাব এসেছিল কিন্তু করিনি, বিভিন্ন ব্যস্ততায় তবে সময় সুযোগে বিভিন্ন বিষয়ে বই প্রকাশ ও দ্বীনের রাহে কলম সৈনিক হিসেবে কাজ করার নিয়্যত আছে ইংশাআল্লাহ। এক্ষেত্রে দাওয়াতি খেয়ালে জীবন ঘনিষ্ঠ ইসলামিক গ্রন্থ রচনাই প্রাধান্য পাবে বেশি(যদি সময় সুযোগ অনুকূলে থাকে)।
নিজের সম্পর্কে কিছু লিখুন 🌏 শখ: ভ্রমণ করা (এতে রবের সৃষ্টি নিয়ে ভাবনা ও উনার মহাশক্তি সম্পর্কে ধারণা জন্মে ফলে শোকর আদায় করতে/সিজদায় লুটিয়ে পড়তে মন ব্যকুল হয়)।
🎁 পছন্দ: পরোপকার, সামর্থ্য অনুযায়ী ক্ষেত্র বুঝে দান করা, সাদাসিধে মিতব্যয়ী ধৈর্যশীল জীবন। আর আহলিয়াকে নিয়ে খুঁনসুটিপূর্ণ কিছু পছন্দনীয় কাজ আছে, যা গাইরত/ইসলামী ব্যক্তিত্ব রক্ষায় পাবলিকলি প্রকাশ করার ইচ্ছে নাই।(এগুলো ক্বলবে দুনিয়া লালন ভাববেন না বরং এগুলো উত্তম নফল ইবাদাহ, ক্ষেত্রবিশেষে এরচেয়েও বেশি!)
⚠️ অপছন্দ: উচ্চবিলাসী খাইখাই স্বভাব, লাইফস্টাইল ও ভোগবিলাস নিয়ে খুব চিন্তিত, ঝগড়াটে ও মুখেমুখে তর্ক করা, পরচর্চা করা, অন্যের সাথে তাল মিলিয়ে সমকক্ষ বা উঁচু হয়ে চলার স্বভাব ও অকৃতজ্ঞ মানুষ।
🟢 রুচিবোধ: সকল খাবার ও তৈজসপত্র পরিচ্ছন্ন হওয়া। অপরিচ্ছন্ন দেখলেই অসহ্য লাগে। আর মিষ্টি ও তৈলাক্ত খাবারে চাহিদা কম তবে অম্লপ্রিয় মানুষ😄।
🔷✈️ স্বপ্ন ও প্রত্যাশা: সামর্থ্য হলে একসাথে বাইতুল্লাহ যেয়ারত করা। দীনি সফর করা তথা বহিঃবিশ্বে ইসলামের স্মৃতিবিজড়িত সকল স্থান ও নিদর্শনগুলো দেখা। আর সামর্থ্য থাকলে দ্বীনের দাওয়াতি মশাল নিয়ে ঐ দেশগুলোতে যাওয়া, যেথায় এখনো ইসলামের দাওয়াত পৌঁছেনি। যেমন: আফ্রিকা মহাদেশের ও দক্ষিণ আমেরিকার কিছু দেশের সহ অনেক দেশের বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল, অরণ্যে বসবাসরত উপজাতি প্রভৃতি। তবে হ্যাঁ কমপক্ষে অনলাইনের সহযোগিতায় নিজ দেশের গুনে ধরা সমাজ ও রিসেন্টলি দেখা যাচ্ছে পশ্চিমা শয়তানদের প্রচেষ্টায় কিছু অকল্পনীয়, অপ্রকাশযোগ্য পাপ ছড়িয়ে পড়েছে; এসবে জড়িত মানুষদের সহ বহিঃবিশ্বের মুসলিমদের জন্য দাওয়াতি কাজ করার নিয়্যত আছে, এর জন্য যথেষ্ট প্ল্যানও আছে আমার। এক্ষেত্রে জীবনসঙ্গিনীকে মুখ্য ভূমিকা পালন করতে হবে।
🟣 খুব ছোট্ট থেকেই ইচ্ছে ছিল বাড়িতে একটি মহিলা মাদ্রাসা করবো বা অন্তত নিয়মিত সাপ্তাহিক/মাসিক তা'লিম তথা দ্বীনি নসীহার আয়োজন করব। যার প্রধান হবে আহলিয়া। উদ্দেশ্য হলো মহিলা সমাজে যথেষ্ট ইসলামী জ্ঞানের অভাব ও ব্যাপক হারে কুসংস্কার বিদ্যমান, যা দ্বীনি শিক্ষা বা তা'লিমের দ্বারা দূরীকরণ ও দ্বীনের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আর তিনি যদি জেনারেল শিক্ষিত হন তবে অন্তত স্বাভাবিক দ্বীনি ইলম অর্জনের চেষ্টা সহ আমার নির্দেশিত পাঠোধ্যয়ন করে মোটামুটি একজন ইসলামি ব্যক্তিত্ব হিসেবে গড়ে উঠার মানসিকতা থাকতে হবে। এই গৃহশিক্ষা অর্জনে আমি প্রত্যক্ষভাবে সার্বিক সহযোগিতা করব ও শেখাবো । যেন মহিলাদের তা'লিম তারবিয়াত করতে পারেন। কারণ মেয়ে/মহিলা মানেই আজ কিংবা আগামীর "মা" যিনি হন একটি পরিবারের চালিকা শক্তি সো মা দ্বীনদারতো পরিবার দ্বীনদার, পরিবার দ্বীনদারতো সমাজ হয়ে দেশ, দেশ হয়ে পুরো পৃথিবী হবে দ্বীনদার ইংশাআল্লাহ। আর এ পতাকাবাহীরাই হবে একদিন ইমাম আল-মাহদীর সৈনিক। সর্বোপরি নিজেদেরকে একজন সংস্কারক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে, যে মিশনে কাজ করেছেন রাসূল সাঃ সহ সকল নবীগণ।
🔴 বিভিন্ন মাধ্যমে/কৌশলে ইসলামি দাওয়াহের কাজ করে যেতে হবে উভয়ে মিলে, হতে পারে তা তা'লিমে, রচনায়, হাঁটাচলা-বৈঠকে কিংবা ওয়াজের মঞ্চে ইত্যাদি। মোট কথা এই উম্মাহকে নিয়ে ভাবতে হবে এবং আল্লাহর যমিনে আল্লাহর দ্বীন কায়েমের তামান্না থাকতে হবে সব সময়। সূরা ফুরক্বানের ৭৪ নং আয়াত অনুযায়ী মহান রব যেন আমাদেরকে এই উম্মাহের মুত্তাকীদের আদর্শ হিসেবে ক্ববুল করেন। আমীন।
✅ সেতো এমনি চাই যে হবে আমার আনুগত্যশীল ও মায়ের প্রতি যথেষ্ট যত্নশীল। যিনি দায়িত্বশীল জ্ঞানের বিনয়ী মানুষ এবং শিক্ষা সচেতন শিষ্টাচারপূর্ণ দ্বীনদার পরিবারের পর্দাশীলা, মিতব্যয়ী, ধৈর্যশীলা, লাজুক, জ্ঞানী, পড়ুয়া ও নরম মেজাজের সুহাসিনী(কারণ আমি টেনশনে/মন খারাপে/মনোযোগে কিছু করা অবস্থায় ডিস্টার্ব করলে ক্রুদ্ধ হই তবে আমার খুঁনসুটিপূর্ণ আবেগ ও ভালোবাসা এরচেয়ে অনেক গুণ বেশি এবং বন্ধু সুলভ একজন মানুষ)। আরো চাই সে যেন অত্যাধিক অনলাইন/মোবাইল আসক্ত না হয়, বেশি কথা বলা বা জ্ঞান দেওয়া টাইপেরও যেন না হয় কারণ ঝগড়াটে/মুখেমুখে তর্ক করা একদম পছন্দ করিনা। আর জীবনের উত্থান-পতনে সর্বাবস্থায় যে নিজেকে মানিয়ে নিতে পারবে। নিজ রূপ-লাবণ্যের কিংবা পৈত্রিক অর্থকড়ি নিয়ে অহংকারী হবেনা, সামর্থ্যের বাহিরে কখনো কোনো দাবী/বল প্রয়োগ করবেনা বরং আয় বুঝে ব্যয় করে মানিয়ে চলবে, উচ্চবিলাসী হবেনা। যুহুদি(অল্পে তুষ্ট/দুনিয়া বিমুখ)হবে। যে আমার আর্থিক অবস্থার অনুপাতে মূল্যায়ন না করে বরং ইসলাম নির্ধারিত স্বামীর মর্যাদায় সর্বোচ্চ আবেগঘন সম্মান ও আনুগত্যের সহিত ভালোবাসবে; যেমনটি ছিলেন আম্মাজান খাদিজা (রাঃ)। যার কাছে ক্ষণস্থায়ী দুনিয়ার সুখ বা চাকচিক্যের চেয়ে আখেরাতের প্রাধান্য বেশি। এমন কি আমি কখনো গাফেল হলে যে আমাকে আগলে রেখে সর্বাবস্থায় দ্বীন পালনে হবে সহযোগী। আমার রক্তের সম্পর্কগুলো ঘনিষ্ঠ রাখতে যে নিজেই থাকবে আগ্রহী। রবের ভয় ও ভালোবাসায় সিক্ত সুশীতল অন্তর ও এক জোড়া চোখ চাই, যার হাত ধরে নিজ বাড়ি জান্নাত পর্যন্ত একসাথে পৌঁছতে পারব। যার অপলক স্নিগ্ধ চাহনিতে হৃদয় জুড়াবে।আর যদি কোনো এক রাত দুপুরে হিমেল হাওয়ায় নিঃশব্দে নিরালায় কখনো হারিয়ে যাই, সে ক্ষণে যে পাশে বসে তাসবীর মালা হাতে ক্ষমা চাইবে মোর এবং সন্তানগুলোকে বানাবে পিতার আদর্শে বলীয়ান বীর মোজাহিদ ও দাঈ ইলাল্লাহ্।(লক্ষ্য যেন হয়, আমাদের হায়াতে ইমাম আল-মাহদির সাক্ষাৎ না পেলেও;উনার প্রকাশকালে আমাদের পরবর্তীদের থেকে উনার সৈনিক হিসেবে প্রত্যক্ষভাবে কাজ করবে এমন বংশধারা তৈরী করে যাওয়া।)

❇️ আমাকে যদি প্রশ্ন করেন একবাক্যে আপনার জীবনের উদ্দেশ্য বা স্বপ্ন কি বলেন? তবে এর উত্তর হবে, সূরা নাহলের ১২৫ নং আয়াত তথা লক্ষ্য হলো ٱلدَّعْوَةُ فِي سَبِيلِ ٱللَّهِ অর্থাৎ আল্লাহর পথে মানুষকে আহ্বান করা😌।
এমন কি আমি মনে করি পুরো জীবনে এক বিন্দুও আমার নিজের জন্য কিছু চাওয়া পাওয়া নেই! প্রশ্ন করবেন কিভাবে সম্ভব!? হ্যাঁ তার উত্তর হলো, সূরা আন'আমের ১৬২ নং আয়াত তথা قُلۡ اِنَّ صَلَاتِیۡ وَنُسُکِیۡ وَمَحۡیَایَ وَمَمَاتِیۡ لِلّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ ۙ
অর্থাৎ, আপনি বলুনঃ আমার নামায, আমার কোরবাণী এবং আমার জীবন ও মরন বিশ্ব-প্রতিপালক আল্লাহর জন্যেই।
🔺আরো সহজ করে বললে আমার জীবন সংসার, রোজগার, বিয়ে, স্ত্রী-পুত্র স্বজন, সম্পদ সবগুলো কেবল দুনিয়া সফরের পাথেয় মনে করি এবং জান ও মাল সহ সবকিছুকে দ্বীনের কাজে ব্যবহার/কুরবান করতেই অর্জন করছি/করব, ফলে এই দুনিয়াবী কাজও ইবাদতে রূপ নিবে, এজন্য বলি দুনিয়ার সফরে আমার জন্য কোনো চাওয়া নেই সবকিছু আল্লাহর জন্য সো ঘুম, খাওয়া, রোজগার, স্ত্রীর প্রয়োজনীয়তা, সন্তান-সন্তুতি, ভাইবোন, মা-বাবার খেদমত প্রভৃতি বাহ্যত দুনিয়াবি কাজ মনে হলেও মূলত সবই ইবাদতে গণ্য।
📖 দলিলঃ
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ:
"إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ لِدُنْيَا يُصِيبُهَا أَوِ امْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ."
অর্থাৎ, হযরত উমর ইবনুল খাত্তাব (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে বলতে শুনেছি— “সব আমল নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে। অতএব যার হিজরত আল্লাহ ও তাঁর রাসূলের দিকে, তার হিজরত আল্লাহ ও তাঁর রাসূলের জন্যই গণ্য হবে। আর যার হিজরত দুনিয়া অর্জন বা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে, তার হিজরত সেই উদ্দেশ্যেই গণ্য হবে।” (বুখারী ও মুসলিম)
🔺আবার যদি প্রশ্ন করেন আপনি এমন চিন্তাশীল ও স্বপ্নবিলাসী কেন, কবে হলেন, কিভাবে হলেন?
এর উত্তর হলো, হঠাৎ কোনো ঘটনা কেন্দ্রীক হেদায়েত পেয়ে এমন হয়েছি তা নয় আবার এটা আমার নিজ যোগ্যতাও না, ফিৎরাতগতভাবেই এমন। কারণ আমার প্রবল ধারণা নিশ্চয় আমার পূর্ববর্তী কোনো নেককার মানুষের দোয়ার ফসল আমি(বাবা-মা কর্তৃক বর্ণিত, জন্মের পরপরই আমার দ্বারা ঘটিত একটি ঘটনা শুনে ও বুঝ হবার পর থেকে এ পর্যন্ত অনেক নিদর্শন ও নিজ চিন্তাভাবনা দেখে আঁচ করে বলেছি)।যেমন করে রাসূল সাঃ বলেছিলেন, আমি আমার পিতা ইব্রাহীম আঃ এর দোয়ার ফসল"। এমনিভাবে আমার দীর্ঘ বিশ্বাস কাজ করে আমার দাদুর পূর্ববর্তী কোনো সলেহ বান্দার দোয়া অথবা আমার বাবার দোয়ার ফসল আমি। কারণ বাবা সব সময় এ দোয়া করেন, আল্লাহ আমার বংশে তুমি আলেম জারী রাখিও। আর অপরদিকে দাদুর উর্ধতন বংশধর দাওয়াতি সফরে সুদূর ইয়ামেন থেকে হযরত শাহ্ জালাল রহঃ এর সাথে এ বাংলায় এসেছিলেন। হয়তো উনি/উনার পরবর্তী কারো দোয়ার ছিঁটেফোটা আমায় স্পর্শ করেছে।
🟦 বিঃদ্রঃ অবুঝ থেকেই এমন ছিলাম, এমনও কয়েক সময় গেছে দুনিয়া বিমুখ হয়ে একগুঁয়ে টাইপের হয়ে গেছি মনে হতো, পড়াশোনা সহ যাবতীয় সব বিরক্ত লাগতো, মনে হতো আখেরাতে সফল হওয়া ছাড়া বাকিসব ফাও তাই দুনিয়ার সব কাজ অবহেলিত হয়ে যায় ফলে জেনেশুনে(ছোট ছিলাম তাই হয়তো ভুল সিদ্ধান্তে বা শয়তানের ফাঁদে পড়ে) আমল-আখলাক্ব কমিয়ে ফেলি আর গাফেল হতে শুরু করি😰।ভেবেছিলাম পড়াশোনা সব শেষ করে, সব ঝামেলা আঁটিয়ে আগের মত পূর্ণ দ্বীনে ফিরবো। আর এ বিচ্যুতির জন্য আল্লাহর কাছে কান্না করে ঘনিষ্ঠ হবার একটা সুযোগ পাব। এভাবে বারংবার বিচ্ছিন্ন হই, আবার ফিরে আসি তবে আমার চিন্তা-ভাবনা ও স্বপ্ন এক মুহূর্তের জন্যও ক্বলব থেকে নড়েনি, যার জন্য আমার বিশ্বাস; যা কিছুই করিনা কেন মহান রব আমাকে বারংবার হেদায়েতে টেনে আনেন, এমন কি নিদর্শন লাভ করান আলহামদুলিল্লাহ। এটা আমার উপর উনার এক বিশাল দয়া। যা কোটি কোটি শুকরিয়া করেও মনে হবে কিছুই করা হয়নি।
🔺এখানে উল্লেখ্য যে, কলেজে বন্ধুরা সাধারণ সাবজেক্টগুলো নিলেও আমি কেবল ইসলামি জ্ঞান আহরণের চিন্তা থেকেই শুরুতে চয়েজ দিয়ে ইইস সাবজেক্টি গ্রহণ করি, যদিও জেনারেল মানুষরা এটাকে নরমাল সাবজেক্ট বলে। সবচেয়ে বড় পরিতাপের বিষয় হলো এখানে এসে ফ্রী মিক্সিং পরিবেশে দীর্ঘ সময় স্টাডি লাইফ শেষে যা বুঝলাম, লজ্জা নামক ঈমানের দৌলত হারানোর আতুঁড়ঘর হলো ফ্রী মিক্সিং সহশিক্ষা!😭 এখনো মনে পরে আলিম পর্যন্ত পড়াকালীন মেয়ে/নারী এ জাতীয় শব্দ শুনলেও ভয়, লজ্জায় কেমন যেন কেঁপে উঠতাম! প্রয়োজন সাপেক্ষে কারো সাথে কথা বলতেও ঠোঁট মুখে কথা ভেজে যেতো। আর এখন প্রয়োজন হলে যেকারো সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারি😰, এজন্য আমার খুব আফসোস ও কষ্ট হয় ভাবলে তাই বন্ধুদের বলি কেন যে কলেজে ভর্তি হয়েছিলাম!😭)
🔺এ সত্য কথাগুলো তুলে ধরলাম শুধু আমার সম্পর্কে জেনে বুঝে আগানোর জন্য, তিনি যেন আমাকে বড় কিছু না ভাবেন। আমলে-আখলাক্বে আমিও এক অধম গুণাহগার বান্দা😰। রব যেন আমাকে ক্ষমা করে, হেদায়তের উপর প্রতিষ্ঠিত রাখেন এবং দ্বীনি স্বপ্নগুলো কবুল করে, উনার মাক্ববুল পছন্দনীয় বান্দাদের কাতারে শামীল করেন। আর শেষ নিঃশ্বাসটা যেন সকল দ্বীনি স্বপ্ন ও দায়িত্ব পালন শেষে নিজ চোখে এর সফলতা দেখে ওয়ারিশদেরকে এই পবিত্র আমানত গুছিয়ে বুঝিয়ে দিয়ে তৃপ্ত মনে রবের রাস্তায় শেষ হয় এবং আমার রক্তকে যেন আল্লাহ দ্বীনের জন্য কবুল করে শহীদ হিসেবে কবুল করেন। আমীন।
✴️দ্রষ্টব্য: লেখাগুলো অনেক বেশি হয়ে গেছে 😰 কিন্তু চিন্তাভাবনার সার্বিক বিষয়ে কুফু মিলিয়ে নিতে বিস্তারিত লিখেছি। কারণ দীর্ঘ বছর ধরে মোনাজাতে যাকে চেয়ে বেড়াই, সে যেন ভুল কেউ না হয় বরং আমার মতই ভাবনাশৈলী লালন করা সুস্নিগ্ধা, সোহাগিনী হয়। আফওয়ান!
⛔ বিঃদ্রঃ উক্ত বৈশিষ্ট্য বা ফিলোসোফি যদি আপনি/আপনাদের বিপরীত হয় বা এরকম স্বপ্নবিলাসী না হোন তবে অনুগ্রহ করে প্রস্তাবটি এড়িয়ে যাবার অনুরোধ রইলো। কারণ আমি শুধুমাত্র আমার জীবনসঙ্গী খুঁজছিনা বরং দ্বীনি স্বপ্ন পূরণে/দ্বীন প্রতিষ্ঠায় একজন বিশ্বস্ত সহযোদ্ধা ও নিজ সন্তান সহ আগামী প্রজন্মের জন্য একজন আদর্শ মা খুঁজতেছি....
আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন প্রযোজ্য নয়
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) চেষ্টা করি
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? বিশ্বগ্রামে দ্বীন প্রতিষ্ঠার কাজে জীবন উৎসর্গ করতে চাই। সবশেষে খোলা আকাশের নিচে দাড়িয়ে আকাশ পানে হাত তুলে কান্না বিজড়িত কণ্ঠে বলতে চাই, ইয়া রব আমি আমার চেষ্টাটুকু করেছি তুমি তা কবুল করে নাও😭🤲 তোমার পথভুলা বান্দাদের তোমার দিকে রজু করার চেষ্টা করেছি তাদেরকে কবুল করে নাও। আমার বংশে এই দাওয়াতি মিশন চালু রেখে ইমাম আল মাহদি পর্যন্ত পৌঁছিয়ে দাও। আমীন।____আস্তাগফিরুল্লাহ শুরুতেই রবের কাছে ক্ষমা চাই কারণ ইবাদত হলো মালিক ও গোলামের গুপন সম্পর্ক/বন্ধন তাই গুপন রাখা উচিত যেন রিয়া না হয়। তারপরও জীবনসঙ্গী নির্বাচনে দ্বীন ও তাক্বওয়া সম্পর্কে ধারণা পেতে চায় সবাই, এজন্য কিছু উল্লেখ করতেছি। আলহামদুলিল্লাহ ফরজ, ওয়াজিব, সুন্নতের পর নফলের প্রতিও মনোযোগী। বিশেষ করে সকাল, সন্ধ্যার মাসনুন আমল ও দোয়া পাঠ, ফজরের পর সূরা ইয়াসিন, মাগরিবের পর ওয়াক্বিয়া, ইশার পর/রাতের যেকোনো সময় মূলক তিলাওয়াত করি। এর বাহিরেও মাঝে মধ্যে আর রাহমান, মোযযাম্মিল সহ বিশেষ আয়াতগুলো তিলাওয়াত করা হয়। আবার ধারাবাহিক কুরআন তিলাওয়াতও করা হয় মাঝে মধ্যে। মাগরিব ও ফজরের পর সূরা হাশরের শেষ তিন আয়াত, ৫ ওয়াক্তের পর আয়াতুল কুরসি পাঠ সহ মাসনূন দোয়াগুলো পড়া হয় আলহামদুলিল্লাহ। সকল নফল সালাত আদায়ের চেষ্টা করি। আর কিছু না বলি, কিছু ইবাদত শুধুমাত্র মালিক ও গোলামের মধ্যে একান্ত গুপন রাখা উচিত। আর উপরের কথাগুলোও লিখে প্রচুর অপরাধবোধ কাজ করতেছে মনে কারণ রিয়া হয়ে যায় কি না😰 আল্লাহুম্মাগফিরলী, আস্তাগফিরুল্লাহ। জীবনসঙ্গিনীকে সাথে নিয়ে নিয়মিতভাবে আইয়্যামে বীজের সাওম ও সোম-বৃহঃস্পতির সাওম পালন করতে চাই ইংশাআল্লাহ। সর্বোপরি হালালের উপর প্রতিষ্ঠিত থাকতে তিনি মোক্ষম ভূমিকা রাখবেন এবং সহযোগী হিসেবে পাশে থাকবেন আশা করি ইংশাআল্লাহ।
অবসর সময় কিভাবে কাটান? (Required) নির্দিষ্ট নয়।
কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) মহল্লার মসজিদের ইমামের তিলাওয়াতে লাহনে জলিতে ভরপুর তাই বাড়িতে থাকলে বাসায় পড়ি বা বাজারের মসজিদে জামাতে পড়ি। তাই এটা নির্দিষ্ট নয়। আর কর্মস্থলে থাকলে প্রায় সব সময়ই জামাতে পড়া হয়।
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) বাবা অসুস্থ থাকায় পরিবারের সার্বিক দায়িত্ব পালন করে থাকি।
আপনি কি ধুমপান করেন? (Required) না
বিয়ে সংক্রান্ত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে সুন্নাহ ও ফেতনামুক্ত পৃথিবী গড়ার একমাত্র সমাধান। দ্বীনি স্বপ্ন পূরণের ঘনিষ্ঠ সহযোগী ও নেক সন্তান পাওয়ার, দাঈ ও বীর মোজাহিদ বংশধারা তৈরী করে যাওয়ার একমাত্র মাধ্যম। তাছাড়া কুরআনি ভাষায়, هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ তথা "স্বামী-স্ত্রী একে-অপরের পরিপূরক" তাই মানুষের একা জীবন বিষন্ন!
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? পরিস্থিতি ও অবস্থা বুঝে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? সাধারণত না, দ্বীনি/সেবামূলক হলে দ্বীনি পরিবেশ ও সংসারের অবস্থার উপর নির্ভরশীল।
বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? না
বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? হ্যা
আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? হ্যা
আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? একক পরিবারে
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) ★ ইমাম, খতীব ও সহকারী শিক্ষক/মৌলভী(নিজ উপজেলার একই গ্রামে মসজিদ ও বেসরকারি দাখিল মাদ্রাসাটি অবস্থিত)
★লেকচারার(IHC): হবিগঞ্জ সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজ(Appointed but didn’t join)
★সাবেক শিক্ষক: তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, যাত্রাবাড়ী-ঢাকা।
★সাবেক ইমাম ও খতীব: বাইতুন নূর জামে মসজিদ, সরাইল-ব্রাহ্মণবাড়িয়া।
♦ওনার এন্ড সিইও: Skriptone AdNagar(একটি বিজ্ঞাপন এজেন্সি)। এখানে আমি স্ক্রিপ্ট রাইটার+ভয়েচ আর্টিস্ট/বাচিক শিল্পী হিসেবে স্বল্প পরিসরে বিভিন্ন কোম্পানির/ইউটিউব/পেজের বিজ্ঞাপন, নিউজ, ডকুমেন্টারি ও ইসলামিক ফিচার প্রভৃতির স্ক্রিপ্ট লেখা বা ভয়েচ দিতাম । এই (স্বল্প আয়ের) ফ্রিল্যান্স কাজ সহ পূর্বের জব ছেড়েছি সাময়িকভাবে কারণ শীঘ্রই 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার হবে তাই ভালো প্রস্তুতির জন্য আপাতত প্রাইভেট জবে না জড়িয়ে ইমাম, খতীব ও শিক্ষকতায় যুক্ত হয়েছি। এমনিতে প্রাইভেট/বেসরকারি জবে গেলে ভালো সেলারি পাওয়া যাবে ঠিকি কিন্তু আমি আপাতত এসবে ঢুকার খেয়াল নাই কেননা প্রাইভেটে প্রায় সব জায়গাতেই ফর্মাল ড্রেস পড়তে হয় আর আমি চাইনা গা থেকে সুন্নাতি পোশাকটা খুলে ফেলি😰 এছাড়া 19তম এ জোরদার চেষ্টা করে প্রভাষক/শিক্ষক হওয়ার খুব ইচ্ছে।(সরকারি অন্য জবেও ট্রাই করব তবে প্রভাষক হওয়ারই ইচ্ছেটা বেশি কারণ জ্ঞান সেবাই সবচেয়ে উত্তম ও মহৎ কাজ)। রব যদি কবুল করেন আর জব হয় তারপর রিল্যাক্স হয়ে, পাশাপাশি টিভিতে ইসলামিক প্রোগ্রাম প্রেজেন্টার ও জুমার খতীব হয়ে দাওয়াহ(নসীহা/ওয়াজ) কার্যক্রম অব্যাহত রাখার নিয়্যত আছে ইংশাআল্লাহ। মোট কথা যে পেশাতেই থাকিনা কেন দ্বীনি খেদমত/দাওয়াতি কাজে আমৃত্যু লেগে থাকতে চাই কারণ আমার জীবনের প্রধান মিশনই হলো "আদ-দাওয়াতু ফি সাবিলিল্লাহ"।
বিঃদ্রঃ আমি চাই অর্ধাঙ্গিনী হিসেবে রহমানের সে বান্দী আসুক যিনি আমার কর্ম বা যোগ্যতা কি এসবে দৃষ্টিপাত কম রেখে তাক্বওয়া ও দ্বীন বিচার করে আসবেন, যিনি রিজিক্ব ও তাক্বদীরে পূর্ণ বিশ্বাসি ফলে বৈবাহিক জীবনে সুখ-দুঃখ ভালো মন্দ মেনে নিবেন রবের ফায়সালা ও তাক্বদীর হিসেবে। রবের সাথে মজবুত সম্পর্ক ওয়ালী এমন একজন দুনিয়াবিমুখ আখলাক্বওয়ালা দাঈ মনোভাব মানুষ চাই। অল্লাহু আ'লাম।
বিশেষ কিছু যদি জানাতে চান বিঃদ্রঃ রিয়েল বয়স প্রদর্শিত বয়স থেকে 3 মাসের মত বেশি কিন্তু NID, certificate সহ সবখানে এটা লিখে অভ্যস্ত হয়ে গেছি বলে এখানে রিয়েল বয়সটা জানালাম। আর ওজনও চূড়ান্ত নয়, 50 এর মধ্যে কমবেশি উঠানামা করে।চাইলে ওয়েট গেইন করতে পারি কিন্তু বিভিন্ন ব্যস্ততায় এদিকে মনোযোগ দেওয়া হয়না তবে ইংশাআল্লাহ সামনে মনোযোগী হবো।
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ১৬-২৩(বায়ো পছন্দ হলে কমবেশি হলেও গ্রহণযোগ্য)
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা/ফর্সা/যেকোনো
নূন্যতম উচ্চতা ৪.১১" থেকে ৫.৫"
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা আলেমা, হাফেজা বা দ্বীনদার জেনারেল হলে এসএসসি/এইচএসসি/স্নাতক লেভেল চলমান বা যেকোনো।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জীবনসঙ্গীর পর্দা সম্পর্কে যেমনটা চান- (Required) খাস পর্দাশীলা
পেশা (Required) স্টুডেন্ট, খেদমতে নিয়োজিত বা যেকোনো
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত/নিম্ন-মধ্যবিত্ত/যেকোনো
পারিবারিক অবস্থা (Required) শিক্ষা সচেতন রক্ষণশীল দ্বীনদার পরিবার
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন 🟩 নিজের সম্পর্কে কলামের "✈️ স্বপ্ন ও প্রত্যাশা" অংশে জীবনসঙ্গিনীর বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, অনুগ্রহ করে পড়ে নিবেন।

✅ একটি গুরুত্বপূর্ণ তথ্য: আমার ছোটবোনকেও শীঘ্রই বিয়ে দিবো। সে হিসেবে ভাইয়ের পরিবারের বাহিরে শুধু মা-বাবা থাকবেন।তাই উনাদের প্রতি সুন্দর আচরণ ও কখন কি প্রয়োজন তা খেয়াল করে চলবেন। ভাই/বোন বা তাদের ছেলে/মেয়ে আসলে বিরক্ত দৃষ্টিভঙ্গি না রেখে মন ফ্রেশ করে আদর সম্মান করবেন।কারণ বর্ণিত সবাই আমার রক্তের সম্পর্ক, যাদের সাথে গুড রিলেশন না থাকলে জান্নাত হারাম!😰 সো কোনো দ্বীনদার রমণী তার যাওজকে জাহান্নামী করবেনা নিশ্চয়!?
আর আমি বিশেষ করে চাইবো মায়ের চোখে পানি বা বুকফাটা আর্তনাদের কারণ হবেন না। কারণ তিনি বহু স্বপ্ন আশা নিয়ে অনেক কষ্টে আমাকে মানুষ করেছেন। আর আপনি আমাকে কতটা ভালোবাসেন এর মাপকাঠি হবে, যার পদতলে আমার জান্নাত তাকে কতটা খুশি করে নিজের প্রতি সন্তুষ্ট করতে পেরেছেন। যিনি আমাকে ভালোবাসবেন, তিনি আমার জান্নাতকেও ভালোবেসে মজবুত সম্পর্ক করবেন আশা করি।

🟡🟢 যিনি মুখে নয় প্রকৃত দ্বীনদার এবং খাস পর্দাশীল। যিনি আমার বড় ভাই ও ১৩/১৫ বছর বয়সী ভাগ্নেরা আসলে তাদের সাথেও পর্দা রক্ষা করে চলবেন, আমার কোনো বন্ধু বা বোন জামাই যেন মজা করেও দেখবেতো দূরে থাক বিশেষ প্রয়োজন ছাড়া কণ্ঠটাও যেন না শুনে এমনভাবে নিজেকে আড়াল করে রাখবেন। ঘরে-বাইরে শরীয় ওজর বা বিশেষ প্রয়োজন ছাড়া পর পুরুষের সাথে কণ্ঠের পর্দাও আবশ্যক। বিনা প্রয়োজনে বা শরয়ী ওজর ছাড়া কোনো পর পুরুষ আমার স্ত্রীর ছায়াটাও কেউ দেখুক তা আমার সহ্য হবেনা। বাসায়ও পর্দা করার পরিবেশ আছে, প্রয়োজন শুধু নিজের প্রবল ইচ্ছে, আর পর্দা রক্ষায় আমি নিজেও থাকবো সর্বোচ্চ সহযোগী ইংশাআল্লাহ। কারণ আমি চাই এ পবিত্র বন্ধন থেকে এমন প্রজন্ম বের হয়ে আসুক যারা খালেদ বিন ওয়ালিদের মত বীর হবে, আলী রাঃ এর মত জ্ঞানী হবে, উমর রাঃ এর মত আপোষহীন সত্যবাদী হবে। এ বংশধারা এতটাই পবিত্র রাখতে চাই যেন রব এই সিলসিলা থেকে ক্বিয়ামত পর্যন্ত এমন লোক বের করেন যারা দ্বীন নিয়ে, উম্মাহ নিয়ে কাজ করবে। যাদের থেকে বের হবে ইমাম আল মাহদির প্রত্যক্ষ সৈনিক ইংশাআল্লাহ। অতএব নিজেকে সেই অকুতোভয় বীর সৈনিকের গর্বিত মা হওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে অপাত্রে কোনোদিন আল্লাহ এমন নেক সন্তান দিবেন না। তাই একটু কষ্ট করে হলেও ধরে নিন দুনিয়ার জীবনটা না হয় রবের জন্য ওয়াকফ্(সেক্রিফাইস) করে দিলাম। আর তিনি যেন আমার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে উৎসাহী থাকেন এবং দুনিয়ার অর্থ, সম্পদকে প্রাধান্য না দিয়ে আখেরাতের দৌলত হাসিলে হোন ব্যাকুল। ফলে দুনিয়ার জীবনে থাকা-খাওয়া, লাইফস্টাইল নিয়ে ফ্যাসাদ সৃষ্টি না করে, তৌফিক অনুসারে ভাগ্যে যাই ঝুটে তা খেয়ে-পরেই শুকরিয়া করতে ইচ্ছুক। তাকদিরের ভালো-মন্দে পূর্ণ বিশ্বাস রেখে ধৈর্যশীল। কুরআন-সুন্নাহে বর্ণিত মু'মিনের গুণাবলী ও তাযকিয়াতুন-নাফস তথা আত্মশুদ্ধি অর্জনের চেষ্টাকারিনী। যিনি সকল অভাবে, বিপদকালে এই আয়াত ও হাদিসটি স্বরণ করে সবরে জামিলের পরিচয় দেওয়ার মানসিকতাও রাখবেন।

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ:
«الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ وَجَنَّةُ الْكَافِرِ»
তথা হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“দুনিয়া মুমিনের জন্য একটি কারাগার এবং কাফিরের জন্য একটি জান্নাতস্বরুপ।” (সহীহ্ মুসলিম)

وَلَنَبۡلُوَنَّکُمۡ بِشَیۡءٍ مِّنَ الۡخَوۡفِ وَالۡجُوۡعِ وَنَقۡصٍ مِّنَ الۡاَمۡوَالِ وَالۡاَنۡفُسِ وَالثَّمَرٰتِ ؕ  وَبَشِّرِ الصّٰبِرِیۡنَ ۙ
অর্থাৎ, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব (কখনও) কিছুটা ভয়-ভীতি দ্বারা, (কখনও) ক্ষুধা দ্বারা এবং (কখনও) জান-মাল ও ফল-ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা। সুসংবাদ শোনাও তাদেরকে, যারা (এরূপ অবস্থায়) সবরের পরিচয় দেয়। —আল বাকারা - ১৫৫

🔷 বিঃদ্রঃ অনলাইনে প্রকৃত ভালো, দ্বীনদার পাত্র/পাত্রী পাওয়া যায় বলে অভিভাগণের অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়। তারপরও আমার উপর আস্থা রেখে উনারা এভাবে পাত্রী খোঁজতে সম্মতি দিয়েছেন, তাই আমার রিকোয়েস্ট থাকবে এমন কেউ বায়ো এক্সেপ্ট করবেন না যিনি বিয়ের পরে সবার সাথে মিলেমিশে হাসিখুশি থাকতে পারবেন না! সুখেদুঃখে ধৈর্যশীল থাকতে পারবেন না। কারণ বিয়ের পর মেয়ে ভাল না হলে বা তার আচরণে কেউ সন্তুষ্ট না হলে সব দোষ দিবে আমাকে। তাই আশা করি এই আমানতের খেয়ানত করবেন না কেউ!
সর্বোপরি আমি এমন একজন চাই, যিনি তার রবের সাথে খুব কাছ থেকে অনেক ভালো সম্পর্ক রাখেন, আমার মতই দাওয়াতি খেয়াল রাখেন তাই আমার চাওয়ার মতই একজন জীবনসঙ্গী খোঁজে বেড়াচ্ছেন।
বায়ো পছন্দ হলে প্রস্তাব দিয়ে ইস্তেখারা করার জন্য সময় দিবেন এবং নিজেও ইস্তেখারা করবেন তবে মেইল প্রাপ্তি জানানো হবে সাথে সাথেই ইংশাআল্লাহ আর আমরা প্রস্তাব দিলে ইস্তেখারা সাপেক্ষে উত্তর জানাবেন। তবে মেইল প্রাপ্তির স্বীকার মূলক একটা রেসপন্স করবেন সাথে সাথে।

★ উল্লেখ্য: দীর্ঘদিন সময় নিয়ে, বার বার সম্পাদনা করে সকল তথ্য সঠিকভাবে নিখুঁত করে লেখার চেষ্টা করেছি তারপরও কোনো ভুল/সংশয় থাকলে ক্ষমাপ্রার্থী। আল্লহুম্মাগফিরলী ওয়ার হামনী ওয়াহদিনী.....
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সদর অগ্রগণ্য। এছাড়া অন্যান্য উপজেলা সহ ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, চট্টগ্রাম ও আমাদের আশপাশের জেলা সমূহ। অথবা বায়ো পছন্দ হলে যেকোনো জেলা।
আপনি কি নওমুসলিমা বোনকে বিবাহ করতে আগ্রহী? না, আগ্রহী নই
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 911 ভিউস