male
বায়োডাটা নাম্বার
AH-118875
পাত্র
জন্ম তারিখ(আসল) 1998-03-17
জাতীয়তা বাংলাদেশী
2,642 মোট ভিউ
প্রাথমিক তথ্য
আমি খুঁজছি পাত্রীর বায়োডাটা
জন্ম তারিখ(আসল) 1998-03-17
জাতীয়তা বাংলাদেশী
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? হ্যা
আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: Alim Preparatory Course, 2412
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্মসন (আসল) ১৯৯৮
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা
উচ্চতা ৫'৭''
ওজন ৭৬ কেজি
রক্তের গ্রুপ O-
পেশা মাদ্রাসার শিক্ষক
বর্তমান দেশ বাংলাদেশ
বর্তমান বিভাগ রাজশাহী বিভাগ
বর্তমান জেলা রাজশাহী
বর্তমান থানা/উপজেলা বোয়ালিয়া
স্থায়ী দেশ বাংলাদেশ
স্থায়ী বিভাগ রাজশাহী বিভাগ
স্থায়ী জেলা রাজশাহী
স্থায়ী থানা/উপজেলা বোয়ালিয়া
ঠিকানা
স্থায়ী ঠিকানা মদিনানগর, চন্দ্রিমা থানার মোড়, রাজশাহী সিটি কর্পোরেশন
বর্তমান ঠিকানা মদিনানগর, চন্দ্রিমা থানার মোড়, রাজশাহী সিটি কর্পোরেশন
কোথায় বড় হয়েছেন? (Required) রাজশাহী
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল Golden A+
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১৫
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ বিজ্ঞান বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল Golden A+
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০১৭
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২৩
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা আইওএম, জাদ একাডেমি
পারিবারিক তথ্য
পিতার পেশা স্বাস্থ্য সহকারী ছিলেন, তারপরে ফার্মেসী দিয়েছিলেন, কিছুদিন রিপ্রেজেনটেটিভ ছিলেন, এখন অবসরে
মাতার পেশা নার্সিং সুপারভাইজার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী (অবসরপ্রাপ্ত)
বোন কয়জন? ১জন
ভাই কয়জন? ভাই নেই
বোনদের সম্পর্কে তথ্য বড় বোন, বিবাহিত, ফার্মেসীতে মাস্টার্স, দুলাভাই সিভিল ইঞ্জিনিয়ার
চাচা মামাদের পেশা বড় চাচা হেডমাস্টার ছিলেন(মৃত), মেজচাচা পল্লীচিকিৎসক - ফার্মেসী আছে
বড় মামা কোয়ালিটি এসুরেন্স অফিসার ছিলেন (অবসরপ্রাপ্ত), মেজমামা প্যারালাইজড ছিলেন (মৃত), ছোটমামা প্রবাসী
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা আলহামদুলিল্লাহ, আমরা সামাজিকভাবে সম্মানিত একটি মধ্যবিত্ত পরিবার। রাজশাহী শহরে ৩ কাঠা জায়গার ওপর পাঁচতলা ফাউন্ডেশনের দোতলা বাড়ি রয়েছে। এছাড়া দাদা ও নানার বাড়ির দিকে কিছু জমি রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের পরিবারকে তাঁর অনুগ্রহে যথেষ্ট রিযিক দিয়েছেন।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ণনা করুন ) (Required) আমাদের পরিবারের সবাই সাধারণ শিক্ষায় শিক্ষিত হলেও, দ্বীনের প্রতি টানটা ছোট থেকেই দেখে বড় হয়েছি। বাবা-মাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে দেখেছি সবসময়, আম্মু বাইরে গেলে পর্দা করেই বের হন। দ্বীনের পথে চলতে গিয়ে পরিবার থেকে কখনো নিরুৎসাহিত হইনি — বরং সবসময় উৎসাহ পেয়েছি। হালাল-হারাম আর মানুষের হক নিয়ে পরিবারের সবাই বেশ সচেতন।
পিতা কি জীবিত? হ্যাঁ
মাতা কি জীবিত? হ্যাঁ
ব্যক্তিগত তথ্য
সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) জ্বি
পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) জ্বি
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জ্বী
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) ছোট থেকেই, মসজিদে যাওয়া আসা ২০১২ থেকে
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? মাহরাম-গাইরে মাহরামের বিষয়টি মেনে চলার চেষ্টা করি এবং প্রয়োজনীয় যোগাযোগের ক্ষেত্রে শরিয়াহর সীমারেখা বজায় রাখার চেষ্টা করি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী
ঘরের বাহিরে সাধারণত কী ধরনের পোশাক পরেন? শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, পলো টিশার্ট
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) দ্বীন ও নৈতিক মূল্যবোধকে জীবনের গুরুত্বপূর্ণ ভিত্তি মনে করি এবং ব্যক্তিগত জীবনে সেগুলো অনুসরণ করার চেষ্টা করি।
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? খুবই কম
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) নাই, আলহামদুলিল্লাহ
দ্বীনের কোনো বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) আমরা কিছু বন্ধু সপ্তাহে একদিন বসি - কুরআন, হাদিস, সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। সিরাত প্রতিযোগিতা, কন্টেন্ট ক্রিয়েশনসহ আরো বেশকিছু কাজ করার পরিকল্পনা আছে।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কী? (Required) মাজারকে কেন্দ্র করে প্রচলিত শিরকি ও বিদআতি কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত বলে মনে করি।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) খুশু-খূযু, ধুলিমলিন উপহার রামাদান, উল্টো নির্ণয়
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) খন্দকার ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (র), আহমাদুল্লাহ(হা), ইবনুল কাইয়্যিম (র), আহমাদ বিন হাম্বল(র)
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) নাই
নিজের সম্পর্কে কিছু লিখুন আমি সাদামাটা জীবন পছন্দ করি — জাঁকজমক নয়, শান্তিটাই খুঁজি। বই ভালো লাগে, আর পারফিউমের প্রতি একটা আলাদা টান আছে। শখের তালিকায় কিছু জায়গা ইচ্ছে করেই ফাঁকা রেখেছি, ওগুলো আমার বউয়ের শখের জন্য ইনশাআল্লাহ।
আমি ছোট থেকেই চুপচাপ, শান্ত স্বভাবের। তবে একবার মিশে গেলে সবার আপন হয়ে যাই।ছোটরা আমার কাছে নিজেদের মনের কথা বলে ফেলে, ক্লাসের ছাত্ররাও নির্দ্বিধায় কাছে আসে। মানুষের কথা মন দিয়ে শুনতে আমার ভালো লাগে। আলহামদুলিল্লাহ। রাগ নিয়ন্ত্রণে রাখতে পারি আলহামদুলিল্লাহ। রেগে গিয়ে ভাঙচুর, গালাগালি, মারামারি এমনটা হয়না কখনোই। পরিবারের সাথে বসে গল্প করা, একসাথে সময় কাটানো — এরূপ ছোট ছোট মুহূর্তগুলোতেই আমি সবচেয়ে বেশি প্রশান্তি খুঁজে পাই।
আমি পারফেক্ট নই, আমার মধ্যে অনেক দোষ-ত্রুটি বিদ্যমান। আমি প্রতিনিয়ত আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা চালিয়ে যাই এগুলো ঠিক করার।
আমি আমার রবকে ভালোবাসি, আমার রব আমাকে আরো বেশি ভালোবাসেন।

আমার লক্ষ্য আল্লাহর অনেক কাছের একজন হওয়া। আমার ইচ্ছা- এমন একটা জীবন গড়ে তোলা, যার শেষ প্রান্তে দাঁড়িয়ে ফিরে তাকালে মনে কোনো আফসোস থাকবে না। আমি সুখ-শান্তিপূর্ণ দুনিয়া ও আখিরাত চাই। আল্লাহর সন্তুষ্টির পথে চলতে চলতে, হাসিমুখে যেন পরের যাত্রা শুরু করতে পারি — এটুকুই চাওয়া।
আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন প্রযোজ্য নয়
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) চেষ্টা করি
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? জীবনের প্রতিটি কাজকে ইবাদাতে পরিণত করা।
অবসর সময় কিভাবে কাটান? (Required) পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাই, বই পড়ি এবং প্রয়োজনীয় বিষয় নিয়ে পড়াশোনা করি।
কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) পাঁচ ওয়াক্তই আদায়ের চেষ্টা করি।
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) বাসার টুকটাক কাজগুলো করি মাঝে মাঝে যেমন - বাথরুম পরিষ্কার করা, বাজার করা, ঘর গোছানো
আপনি কি ধুমপান করেন? (Required) না
বিয়ে সংক্রান্ত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? যে কারণে বিয়ে করতে চাই-
1. "আর তাঁর নিদর্শনাবলির মধ্যে একটি হলো, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো। তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।"
(সূরা রূম 30:21)
2. هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ
"তারা তোমাদের পোশাক, আর তোমরা তাদের পোশাক।"
(সূরা বাকারা 2:187)
3. "তোমাদের মধ্যে যারা অবিবাহিত, তাদের বিয়ে দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করবেন।"
(সূরা নূর 24:32)
4. الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُم بِالْفَحْشَاءِ وَاللَّهُ يَعِدُكُم مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا
"শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার আদেশ দেয়। আর আল্লাহ তোমাদের ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন।"
(সূরা বাকারা 2:268)
5. ثَلَاثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمْ... وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ الْعَفَافَ
"তিন ধরনের মানুষকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব… তাদের একজন, যে পবিত্র থাকার উদ্দেশ্যে বিয়ে করে।"
(জামে তিরমিযি 1655, হাসান)
6. "বান্দা যখন বিয়ে করে, সে দ্বীনের অর্ধেক পূর্ণ করে। বাকি অর্ধেকের ব্যাপারে সে যেন আল্লাহকে ভয় করে।"
(বাইহাকি, শুআবুল ঈমান; সহীহুত তারগীব 1916, হাসান)
7. فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي
নবী ﷺ বলেন, যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার দলভুক্ত নয়।" (বিয়ের প্রসঙ্গে)
(সহীহ বুখারী 5063)
8. أَفْضَلُ دِينَارٍ يُنْفِقُهُ الرَّجُلُ دِينَارٌ يُنْفِقُهُ عَلَى عِيَالِهِ
"সবচেয়ে উত্তম দিনার সেটি, যা মানুষ তার পরিবারের জন্য খরচ করে।"
(সহীহ মুসলিম 994)
9. خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ، وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي
"তোমাদের মধ্যে সে-ই উত্তম, যে তার পরিবারের কাছে উত্তম। আর আমি আমার পরিবারের কাছে তোমাদের মধ্যে সর্বোত্তম।"
(জামে তিরমিযি 3895, সহীহ)


আমার কাছে বিয়ে শুধু একটা সামাজিক নিয়ম নয় — এটা দ্বীন ও ঈমান হেফাজতের একটা সুন্দর মাধ্যম, আবার একইসাথে একজন মানুষের সাথে জীবনের প্রতিটা ওঠাপড়া ভাগ করে নেওয়ার সুযোগও। আল্লাহ স্বামী-স্ত্রীকে একে অপরের পোশাকের মতো বলেছেন — একে অপরকে আগলে রাখার, লজ্জা ঢেকে রাখার, শান্তি দেওয়ার সম্পর্ক। ওয়াহব ইবনে মুনাব্বিহ (রহ:) বলেছেন, অবিবাহিত পুরুষ মরুভূমির একটা গাছের মত-যে গাছকে চারিদিক থেকে আসা বাতাস দুলিয়ে দেয়।" অর্থাৎ বিয়ে ছাড়া দুনিয়াবি, আখিরাতি, মানসিক স্থিরতা আসেনা, সেজন্যই বিয়েকে অর্ধেকদ্বীন বলা হয়েছে। নেককার স্ত্রী সবচেয়ে সেরা সম্পদ। একজন নেককার সঙ্গীনী পেলে আমি দ্বীন পালনের ক্ষেত্রে অনেক বাধা, ফিতনা সহজেই পেরিয়ে অগ্রসর হতে পারবো ইনশাআল্লাহ।

আমি এমন একটা সংসার চাই, যেখানে দুজন মানুষ শুধু পাশাপাশি থাকবে না, বরং একে অপরের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠবে। যেখানে একজনের মন খারাপ থাকলে অন্যজন পাশে দাঁড়াবে, আর দুজনে মিলে দ্বীনের পথে একে অপরকে এগিয়ে নিয়ে যাবে — যেন দুনিয়ার এই সম্পর্কটা আখিরাতেও থেকে যায়।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? না।
বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? হ্যা
আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? তার ভরণপোষণ, নিরাপত্তা আর সম্মান রক্ষা করা আমার কাছে শুধু দায়িত্ব নয়, এটা আমার কাছে আমানত। তাকে ভালোবাসা দিতে চাই প্রাণ খুলে, তার পাশে সময় দিতে চাই, তার মনের অবস্থা বুঝে নিতে চাই। আর দ্বীনের পথে চলার ক্ষেত্রে সবসময় তার সহযাত্রী হয়ে থাকতে চাই, ইনশাআল্লাহ।
আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? হ্যা
আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? একক পরিবারে
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) বর্তমানে একটা বেসরকারি মাদ্রাসায় শিক্ষকতা করছি — সাথে সাথে সরকারি চাকরির জন্যও নিজেকে প্রস্তুত করে চলেছি। কিছু প্রাইভেট জবের সুযোগ হাতছাড়া করেছি শুধু এই প্রস্তুতির খাতিরে। ভবিষ্যতে সুযোগ পেলে নিজের একটা ব্যবসাও দাঁড় করানোর ইচ্ছা আছে। পথ যেটাই হোক, আল্লাহ যেটায় বরকত রাখবেন সেটাই বেছে নিতে চাই। যা আমার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হবে আল্লাহ সেটাই দিবেন, ইনশাআল্লাহ।
বিশেষ কিছু যদি জানাতে চান আমি বিশ্বাস করি, রিযিকের মালিক একমাত্র আল্লাহ — কেউ আমাদের ধনী বা গরিব করে না, সবই তাঁর হাতে। তাই বিয়ের ক্ষেত্রেও বাহ্যিক জাঁকজমকের চেয়ে দ্বীনদ্বারিতা, চরিত্র, বিশ্বাস আর মনের মিলটাকেই আমি বেশি গুরুত্ব দিই।
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ১৮-২৪
গাত্রবর্ণ ফর্সা
নূন্যতম উচ্চতা ৫'০"
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা SSC/HSC(pass/ongoing)/hons
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জীবনসঙ্গীর পর্দা সম্পর্কে যেমনটা চান- (Required) পূর্ণ পর্দা করেন, মাহরাম-নন মাহরাম মেনে চলেন
পেশা (Required) ছাত্রী, গৃহিণী
অর্থনৈতিক অবস্থা আমার পরিবারের সাথে সামঞ্জস্যপূর্ণ
পারিবারিক অবস্থা (Required) আমার পরিবারের সাথে সামঞ্জস্যপূর্ণ। শিক্ষিত, নম্র আচরণ, বিনয়ী, হালাল-হারাম বিষয়ে সচেতন।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন আমি এমন একজনকে খুঁজছি, যার অন্তরে আল্লাহর ভয় আছে, যিনি নিজের শালীনতা আর মর্যাদাকে ভালোবাসেন। দ্বীনদারিতা, নম্রতা, ধৈর্য আর আন্তরিকতা এই গুণগুলো আমার কাছে মূল্যবান।
স্বপ্নের সঙ্গী এমন একজন, যিনি হবেন আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, আমার প্রশান্তির জায়গা। জীবনের উত্থান-পতনে যিনি পাশে থাকবেন, আমার বাবা-মাকে আপন মনে সম্মান করবেন, আর দ্বীনের পথে আমাকে এগিয়ে নিতে সাহায্য করবেন। আমরা দুজনে মিলে আমাদের সন্তানদের আল্লাহওয়ালা করে গড়ে তোলার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
আমিও তার জন্য সেরা বন্ধু ও নির্ভরতার জায়গা হওয়ার চেষ্টা করব। কারণ আমি বিশ্বাস করি, ভালো সংসার শুধু একজনের চাওয়ায় হয় না, দুজনের চেষ্টায় হয়।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) রাজশাহী ও এর আশেপাশের জেলা
আপনি কি নওমুসলিমা বোনকে বিবাহ করতে আগ্রহী? না, আগ্রহী নই
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 2642 ভিউস