| আমি খুঁজছি | পাত্রের বায়োডাটা |
|---|---|
| জন্ম তারিখ(আসল) | 2002-09-16 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | হ্যা |
|---|---|
| আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: | আলিম প্রস্তুতিমূলক কোর্স।ব্যাচ-2615(স্থগিত আছে, শুরু করবো ইনশাআল্লাহ) ) |
| বায়োডাটার ধরন | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জন্মসন (আসল) | ২০০২ |
| গাত্রবর্ণ | উজ্জ্বল শ্যামলা |
| উচ্চতা | ৫'৩'' |
| ওজন | ৬২ কেজি |
| রক্তের গ্রুপ | O+ |
| পেশা | ছাত্র/ছাত্রী |
| বর্তমান দেশ | বাংলাদেশ |
| বর্তমান বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| বর্তমান জেলা | চট্টগ্রাম |
| বর্তমান থানা/উপজেলা | হালিশহর |
| স্থায়ী দেশ | বাংলাদেশ |
| স্থায়ী বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| স্থায়ী জেলা | চট্টগ্রাম |
| স্থায়ী থানা/উপজেলা | হালিশহর |
| স্থায়ী ঠিকানা | হালিশহর চট্টগ্রাম |
|---|---|
| বর্তমান ঠিকানা | আর্টিলারি রোড, হালিশহর চট্টগ্রাম |
| কোথায় বড় হয়েছেন? (Required) | জন্ম ও বেড়ে ওঠা হালিশহর, চট্টগ্রামে। আমার মরহুম আব্বু 1972 সাল থেকে হালিশহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং 1976 সালে আম্মুকে বিয়ে করে চট্টগ্রামে নিয়ে আসেন। দাদা ও নানার বাড়ি লক্ষ্মীপুর হলেও চট্টগ্রামকেই স্থায়ী ঠিকানা মনে করি। |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০১৯ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | A |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০২২ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, দ্বিতীয় বর্ষ। |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, কুমিরা, চট্টগ্রাম |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | অনার্স দ্বিতীয় বর্ষ। |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | 1. ইসলামিক অনলাইন মাদরাসা (IOM) বিষয়: আলিম প্রস্তুতিমূলক কোর্স বর্ষ: প্রথম বর্ষ কোর্সটি বর্তমানে স্থগিত রয়েছে। 2. আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (IIUC) বিভাগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বর্ষ: দ্বিতীয় বর্ষ একাডেমিক পড়াশোনায় বর্তমানে কিছুটা বিরতি চলছে। বিষয়গুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, ইনশাআল্লাহ। স্বভাবতই আমি কিছুটা ঘরকুনো ও পরিবারকেন্দ্রিক। ভবিষ্যতেও ইনশাআল্লাহ পরিবারকে প্রাধান্য দিয়ে জীবন গুছিয়ে নিতে চাই। 3. আসলাফ একাডেমি কোর্স: ম্যারেজ প্রিপারেশন কোর্স (ফিমেল) |
| পিতার পেশা | কামমুদ্রাক্ষরিক (ইনকাম টেক্স) সার্কেল-11, 2011 |
|---|---|
| মাতার পেশা | রাব্বাতুল বাইত(গৃহিণী) |
| বোন কয়জন? | ৪জন |
| ভাই কয়জন? | ভাই নেই |
| বোনদের সম্পর্কে তথ্য | 1. বড় বোন পরিচয়: রাব্বাতুল বাইত (গৃহিণী)। শিক্ষাগত যোগ্যতা: বিবিএ ও এমবিএ (মার্কেটিং), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; এমবিএ, অ্যাংলিয়া রাস্কিন বিশ্ববিদ্যালয়, লন্ডন, যুক্তরাজ্য। স্বামীর শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (পদার্থবিজ্ঞান) ও এমএসসি (ইনফরমেশন সিস্টেমস)। স্বামীর পেশা: আইটি টেকনিশিয়ান, হ্যারো হেলথ সিআইসি, লন্ডন, যুক্তরাজ্য। সন্তান: দুই কন্যা ও এক পুত্র সন্তান, আলহামদুলিল্লাহ। 2. বড় বোন পরিচয়: রাব্বাতুল বাইত (গৃহিণী)। শিক্ষাগত যোগ্যতা: বিএ ও এমএ (অর্থনীতি), সরকারি চট্টগ্রাম কলেজ। স্বামীর শিক্ষাগত যোগ্যতা: বিএ ও এমএ (রাষ্ট্রবিজ্ঞান), সরকারি চট্টগ্রাম কলেজ। স্বামীর পেশা: ডেপুটি ম্যানেজার, ইয়ংওয়ান, সিইপিজেড। সন্তান: এক কন্যা ও দুই পুত্র সন্তান, আলহামদুলিল্লাহ। 3. বড় বোন বৈবাহিক অবস্থা: বিবাহিতা। শিক্ষাগত যোগ্যতা: বিএড, এমএড, বিবিএ (অনার্স) ও এমবিএস (ম্যানেজমেন্ট), সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম। পেশা: কোর্স ইন্সট্রাক্টর (UCMAS) ও প্রভাষক, মডার্ন টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রাম। স্বামীর শিক্ষাগত যোগ্যতা: বি.কম, মিরসরাই ডিগ্রি কলেজ। স্বামীর পেশা: সহকারী ব্যবস্থাপক, (QC) বিভাগ, সেলিম অ্যান্ড ব্রাদার্স লিমিটেড, চট্টগ্রাম। সন্তান: দুই পুত্র সন্তান, আলহামদুলিল্লাহ। 4. বড় বোন পরিচয়: রাব্বাতুল বাইত (গৃহিণী)। শিক্ষাগত যোগ্যতা: বিএড, এমএড, বিএসসি ও এমএসসি (গণিত), সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। স্বামীর শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। স্বামীর পেশা: ব্যবসায়ী; বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। |
| চাচা মামাদের পেশা | জেঠাদের পেশা: 4 জন জেঠা ছিলেন, সবাই মরহুম। 3 জন মাওলানা ছিলেন এবং চতুর্থ জন জেঠা সৌদি আরবে IDB ব্যাংকের ম্যানেজার পদে কর্মরত ছিলেন। মামাদের পেশা: 1. বড় মামা - মরহুম 2. মেঝো মামা - অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, ডেমরা, ঢাকা; বর্তমানে নোয়াখালীতে অবস্থান করছেন 3. সেজো মামা - অবসরপ্রাপ্ত র্যাব কর্মকর্তা; বর্তমানে বনশ্রী, ঢাকায় থাকেন। 4. 4র্থ মামা - সাবেক সৌদি প্রবাসী, বর্তমানে নোয়াখালীতে আছেন। 5. সবার ছোট মামা - ব্যবসায়ী, চট্টগ্রামে থাকেন। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা তাঁর অশেষ রহমতে আমাদের পরিবারকে সচ্ছল রেখেছেন। শহরে আমাদের নিজস্ব একটি টিনশেড বাড়ি রয়েছে এবং লক্ষ্মীপুর সদরে আব্বুর নামে কিছু জমি আছে। আব্বুর ইন্তেকালের পর শহরের বাড়িটি ভাড়া দেওয়া হয়েছে। বর্তমানে আমরা একটি ভাড়া বাসায় থাকি। আব্বুর পেনশন ও বাড়িভাড়া থেকে প্রাপ্ত অর্থ দিয়ে আল্লাহর রহমতে আমাদের পরিবারের প্রয়োজনগুলো পূরণ হয়ে যায়। এ জন্য মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া। তাঁর দয়া ও অনুগ্রহ ছাড়া আমাদের পক্ষে এতটা পথ পাড়ি দেওয়া কখনোই সম্ভব হতো না। কিছু কথা— ছোটবেলা থেকেই একটি প্রশ্নের মুখোমুখি অনেকবার হতে হয়েছে—আব্বু নেই, তাহলে আমাদের সংসার কীভাবে চলে? আমি তখন ছোট ছিলাম। তবে একটু বুঝদার হওয়ার পর আম্মু ও আপুদের কাছ থেকে আব্বুর কিছু কথা শুনেছি, যা আজও আমার মনে গভীরভাবে দাগ কেটে আছে। আব্বু নাকি আম্মু ও আপুদের বলতেন, “এই পৃথিবীতে আমি বেঁচে থাকি আর না থাকি, কখনো যদি তোমাদের নিজেদের একা মনে হয়, তোমাদের পাশে কেউ থাকুক বা না থাকুক, মনে রেখো—উপরে একজন আল্লাহ আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলাই তোমাদের দেখে রাখবেন।” আজ পেছনে ফিরে তাকালে আব্বুর সেই কথাগুলো আরও গভীরভাবে উপলব্ধি করি। সত্যিই, আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা আমাদের কখনো অসহায় করে ছেড়ে দেননি। কত প্রতিকূলতা এসেছে, কত কঠিন সময় পেরিয়ে এসেছি—তবুও তাঁর রহমতে আমরা এগিয়ে যেতে পেরেছি। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্যই তাঁর কাছে কৃতজ্ঞ। জীবনে এমন কিছু সময় আসে, যখন আর্থিক সহযোগিতার চেয়েও মানসিক সাহচর্য ও ভরসা অনেক বেশি প্রয়োজন হয়ে পড়ে। আমাদের ছোট মামা সেই জায়গা থেকে সবসময় আমাদের পাশে থেকেছেন এবং এখনো আছেন, আলহামদুলিল্লাহ। তাঁর এই আন্তরিক সহযোগিতার জন্যও আমরা কৃতজ্ঞ। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা আমাদের আম্মুর প্রতি, যিনি এত প্রতিকূলতার মধ্যেও ধৈর্য ও সাহস নিয়ে পরিবারটাকে আগলে রেখেছেন। আর এই পথচলায় আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার রহমতই ছিল আমাদের সবচেয়ে বড় ভরসা। তাঁর অশেষ দয়া ছিল বলেই আম্মুর পক্ষে এত কিছু সামলে আমাদের পরিবারকে আগলে রাখা সম্ভব হয়েছে, এখনো হচ্ছে। আমরা যা পেয়েছি, যা নিয়ে বেঁচে আছি, যা কিছু সামলাতে পেরেছি—সবই আল্লাহর দয়া ও অনুগ্রহ। তাই নিজের কোনো কৃতিত্ব নয়, বরং তাঁর কাছেই আমাদের সব শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা যেন সবসময় আমাদের ওপর তাঁর রহমত ও বরকত বজায় রাখেন, আমাদের পরিবারকে হেফাজত করেন এবং তাঁর দেওয়া নিয়ামতগুলোর যথাযথ কদর করার তাওফিক দেন। আমিন। যাঁরা লেখাটি পড়ছেন, সবার কাছে আমাদের পরিবারের জন্য দোয়া চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে তাঁর প্রতি কৃতজ্ঞ থাকার এবং সব পরিস্থিতিতে তাঁর ওপর ভরসা রাখার তাওফিক দান করেন। আলহামদুলিল্লাহি ‘আলা কুল্লি হাল। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ণনা করুন ) (Required) | আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে দ্বীনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা আছে। আব্বু দ্বীন মেনে চলার চেষ্টা করতেন। ছোটবেলায় নিয়মিত ফজরের সালাতে উঠিয়ে দিতেন, নামাজ পড়ে এসে আমাকে মক্তবেও দিয়ে আসতেন। বড়দের কাছে শুনেছি, আব্বু তাহাজ্জুদের সালাতে আল্লাহর কাছে দোয়া করতেন, যেন তাঁর ঘর সন্তান-সন্ততিতে পূর্ণ হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাঁর সেই ইচ্ছা পূরণ করেছেন। আম্মুও ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করেন এবং আমাদের উৎসাহ দেন। ছোট আপুও তাঁর স্বামীর সহযোগিতায় দ্বীনের বিষয়গুলো পরিপূর্ণভাবে মেনে চলার চেষ্টা করেন। আপু আমাকে প্রায়ই দ্বীনের বিষয়ে নাসিহা করেন, আলহামদুলিল্লাহ। আম্মু ও বোনদের দ্বীনি বই পড়ার আগ্রহ আছে। তবে দ্বীনের অনেক বিষয়েই আমাদের আরও শেখার ও আমল করার সুযোগ রয়েছে। বিশেষ করে মাহরাম-নন-মাহরাম ও পর্দার বিষয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা আমাদের সবাইকে সঠিকভাবে দ্বীন বোঝার, তা মেনে চলার এবং নিজেদের সংশোধন করার তাওফিক দান করুন। আমিন। |
| পিতা কি জীবিত? | না |
| মাতা কি জীবিত? | হ্যাঁ |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | জ্বী, আলহামদুলিল্লাহ পড়া হয়। |
|---|---|
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | দ্বিতীয় শ্রেণি থেকে ধীরে ধীরে এক ওয়াক্ত করে নামাজ পড়ার অভ্যাস গড়ে উঠেছিল। ষষ্ঠ শ্রেণি থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করে আসছি। আল্লাহ যেন কবুল করেন এবং অবিচল থাকার তাওফিক দেন, ইনশাআল্লাহ। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | জ্বী, আলহামদুলিল্লাহ, মেনে চলার চেষ্টা করছি। কিছু ক্ষেত্রে এখনো অপূর্ণতা রয়ে গেছে। আল্লাহ যেন সহজ করে দেন এবং দ্বীনের পথে অবিচল থাকার তাওফিক দান করেন। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | কুরআন তিলওয়াত করতে পারি আলহামদুলিল্লাহ।তবে চেষ্টায় আছি পরিপূর্ণ সহীহ শুদ্ধভাবে শিখার ইনশাআল্লাহ। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরনের পোশাক পরেন? | কালো বোরকা ও হাত পা মোজা সহ নিকাব পরি, আলহামদুলিল্লাহ। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | নেই। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আগের তুলনায় অনেকটাই কমিয়ে এনেছি। ইনশাআল্লাহ, সামনে আরও কমিয়ে আনার চেষ্টা থাকবে। আল্লাহ যেন এই চেষ্টায় বরকত দেন এবং ফিতনা থেকে হিফাজত করেন, আমিন। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। দূরের দৃষ্টি কিছুটা কম হওয়ায় চশমা ব্যবহার করি। ছোটবেলা থেকেই মাঝে মাঝে হাত-পায়ের তালু ঘামে, বিশেষত পরীক্ষার সময়। আর কিছু কাপড়ে অ্যালার্জি হয়। |
| দ্বীনের কোনো বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | না, এখনো যুক্ত হওয়া হয়নি। আল্লাহ যেন দ্বীনের পথে থেকে তাঁর সন্তুষ্টির জন্য কাজ করার তাওফিক দান করেন, ইনশাআল্লাহ |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | না। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কী? (Required) | মাজারকে ঘিরে প্রচলিত বিশেষ বিশ্বাসে আস্থা নেই। ভরসা ও প্রার্থনা একমাত্র আল্লাহর কাছেই। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | আলহামদুলিল্লাহ, পড়া হয়েছে— তিনিই আমার রব, নবিজীবনের গল্প, কুররাতু আইয়ুন, জীবন যেখানে যেমন ও বেলা ফুরাবার আগে। আরও কিছু বই পড়া হয়েছে ও হচ্ছে, আলহামদুলিল্লাহ। বাকিটুকু নাহয় অজানাই থাকুক, ইনশাআল্লাহ। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | উস্তাদ মাওলানা মামুনুর রশিদ, মিজানুর রহমান আজহারী, নোমান আলী খান, ডা. শামসুল আরেফিন শক্তি, শায়েখ ড. মানজুরে ইলাহী, শায়েখ মাহমুদ বিন ক্বাসিম ও মুহাম্মদ নাসীল শাহরুখের আলোচনা শোনা হয়। তাঁদের আলোচনা থেকে দ্বীন সম্পর্কে জানার ও বোঝার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) | ওরিগ্যামি ও কুসুডামার প্রতি আগ্রহ রয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বীনের বিষয়ে শেখা ও নিজেকে গড়ে তোলার চেষ্টা অব্যাহত রাখতে চাই, ইনশাআল্লাহ। এর বাইরে কিছু বিষয় সযত্নে তুলে রাখতে চাই, যা হালালভাবে জীবনে আসা মানুষটির জানার জন্যই থাকুক, ইনশাআল্লাহ। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | নিজের সম্পর্কে লিখতে বসলে ঠিক কোথা থেকে শুরু করব, তা নিয়ে একটু দ্বিধায় পড়ে যাই। কিছু কথা নিজের মধ্যে রাখতেই ভালো লাগে, কিছু স্বপ্ন ও ইচ্ছের কথা সময়ের আগেই প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। কারণ, কোনো কিছু কেবল চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ না রেখে, নীরবে তার পথে এগিয়ে যেতে ভালো লাগে। তবুও যেহেতু নিজের শখ, পছন্দ-অপছন্দ ও স্বপ্নের কথা কিছুটা জানানো প্রয়োজন, তাই মনের কিছু কথা ভাগ করে নিচ্ছি। ছোটবেলার শখগুলো ছিল খুব সাধারণ—নিজের একটা তালাবদ্ধ ডায়েরি, সুন্দর একটা রঙের বাক্স, জলরং আর তুলি। ঈদের সময় প্রিয় শিক্ষিকাদের ও ছোট্ট খেলার সঙ্গীদের কার্ড দিতাম। একটু বড় হয়ে নিজেই কার্ড বানানোর চেষ্টা করতাম। ডায়েরির পাতায় লিখে রাখতাম কাউকে না বলা ছোট ছোট কথা। এখন ভাবলে সেই দিনগুলোর জন্য মায়া হয়। সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, ছোট ছোট কত ইচ্ছের চেয়েও সুন্দরভাবে আল্লাহ আমাকে খুশি করেছেন। কত নিয়ামত যে নীরবে পেয়েছি, তার সবটুকু হয়তো কখনো হিসাব করেও দেখা হয়নি। আলহামদুলিল্লাহ, আমার রবের প্রতি অশেষ কৃতজ্ঞতা। জীবন থেকে এটুকু বুঝেছি, সবকিছু নিজের ইচ্ছেমতো না হলেও তার মধ্যে কল্যাণ থাকতে পারে। আর জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে কিছু না কিছু শেখার থাকে। তাই যা পেয়েছি, তার জন্য শুকরিয়া আদায় করতে চাই; যা পাইনি, তা নিয়েও আল্লাহর ফয়সালার ওপর ভরসা রাখতে চাই। দুনিয়াবি পছন্দ-অপছন্দের বাইরেও কিছু ইচ্ছা আছে, যেগুলো নিজের মধ্যে যত্ন করে রাখতে ভালো লাগে। আল্লাহর সন্তুষ্টির পথে চলা, তাঁর রহমত অনুভব করা, অন্তরকে পরিশুদ্ধ রাখা, জানা বিষয়গুলোর ওপর আমল করা এবং উম্মাহাতুল মুমিনীন (রা.)-এর জীবন থেকে শিখে নিজেদের জীবনকে সুন্দর করে গড়ে তোলা—এমন অনেক কিছুই শিখতে চাই। তবে ইচ্ছা থাকা আর তা বাস্তবে সুন্দরভাবে পালন করতে পারা এক নয়। তাই নিজের সম্পর্কে বড় কোনো দাবি না করে, আল্লাহর কাছে শুধু তাওফিক চাই—যেন ভালো যা কিছু চাই, তা জীবনে ধারণও করতে পারি। মানুষের সঙ্গে সুন্দর আচরণ করতে চাই। নিজের জন্য যা ভালোবাসি, অন্যের জন্যও তা ভালোবাসতে চাই। অল্পে তুষ্ট থাকতে, নিয়ামতের কদর করতে এবং ভুল হলে তা স্বীকার করে ফিরে আসতে শিখতে চাই। আল্লাহ ও তাঁর রাসুল ﷺ যা ভালোবাসেন, তা যেন আমার কাছেও প্রিয় হয়। আর আল্লাহর স্মরণে অন্তর যেন প্রশান্তি খুঁজে পায়, ভুল হলে তাওবার জন্য ফিরে আসে—এই চাওয়াটুকু সবসময় রাখতে চাই। আমার সম্পর্কে এইটুকুই আপাতত থাক। অনেক কথা এখনো নিজের মধ্যে রয়ে গেল। হয়তো সব কথা সবার সঙ্গে ভাগ করে নেওয়ারও প্রয়োজন নেই। কিছু কথা সময়ের জন্য, কিছু অনুভূতি একান্ত নিজের, আর কিছু পরিচয় আল্লাহ যাঁকে আমার জীবনের সঙ্গী হিসেবে নির্ধারণ করবেন, তাঁর সঙ্গে ধীরে ধীরে ভাগ করে নিতে চাই, ইনশাআল্লাহ। সবকিছুর শেষে, আমি যেমনই হই, যতটুকুই পারি—আল্লাহ যেন আমাকে তাঁর ভালোবাসা থেকে দূরে না করেন। আমার অন্তর, নিয়ত ও কাজগুলোকে সুন্দর করে দেন। শুধু সুন্দর কিছু চাওয়ার মধ্যে নয়, সেই চাওয়াগুলো বাস্তবায়নের পথেও যেন তিনি আমাকে পরিচালিত করেন। আলহামদুলিল্লাহি ‘আলা কুল্লি হাল। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন | প্রযোজ্য নয় |
| কোন মাজহাব অনুসরণ করেন? | সালাফি[আহলে হাদিস] |
| নজরের হেফাজত করেন? (Required) | হ্যা |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার সন্তুষ্টি অর্জনের চেষ্টায় নিজেকে প্রতিনিয়ত গড়ে তোলা—আপাতত এটুকুই বলতে চাই। কিছু একান্ত ইচ্ছা আছে, যা নীরবেই নিজের মধ্যে লালন করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। ইনশাআল্লাহ, বাকিটুকু সময়ের কাছেই থাকুক। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | অবসর সময়টা নিজের পছন্দের বিষয়গুলোতে, কখনো একান্ত নিজের মতো করে কাটাতে ভালো লাগে, আলহামদুলিল্লাহ। দ্বীনি আলোচনা ও লেকচার শোনা, মৃদু বাতাস অনুভব করা, আকাশ দেখা, আপুদের কারও সঙ্গে কিছুক্ষণ কথা বলা, টুকটাক সাজগোজ কিংবা হাতের কাজ করতে ভালো লাগে। এভাবেই কেটে যায় অবসর সময়; কিছু কথা না হয় অল্পই থাকুক, ইনশাআল্লাহ। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | আলহামদুলিল্লাহ, বাসায় সাধারণত আম্মুর সঙ্গেই থাকা হয়। ঘর গুছিয়ে রাখা, রান্নাবান্নায় আম্মুকে সঙ্গ দেওয়া, রুটি তৈরি, কাপড় ধোয়া, মশারি টানানোসহ ঘরের টুকটাক কাজগুলো করা হয়। আম্মুর প্রয়োজনের সময় ইনসুলিন দিয়ে দিই। আপুদের বাচ্চারা এলে নাশতা তৈরি করা, মাঝেমধ্যে তাদের খাইয়ে দেওয়াসহ টুকটাক ব্যস্ততা থাকে। রমজানে ইফতার তৈরি করা কিংবা মেহমানদের জন্য কিছু আয়োজনেও আম্মুর পাশে থাকার চেষ্টা করি। কাজ করতে গিয়ে কখনো একটু সময় নিয়ে শুরু করলেও, মনোযোগ এলে যত্নসহকারে করার চেষ্টা থাকে, আলহামদুলিল্লাহ। এখনও শেখার অনেক কিছু আছে। ঘরের দায়িত্বগুলো আরও সুন্দরভাবে পালন করতে পারি—এই চেষ্টাই করে যেতে চাই, ইনশাআল্লাহ। আল্লাহ যেন প্রতিটি কাজে আন্তরিকতা ও ইখলাস দান করেন। |
| নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) | ইসলামের দৃষ্টিতে নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা উভয়কেই স্বতন্ত্র মর্যাদা ও অধিকার দিয়েছেন, আর দায়িত্বের ক্ষেত্রে রেখেছেন ভিন্নতা। এ বিষয়ে কুরআন-সুন্নাহর আলোকে আরও জানার ও শেখার আগ্রহ রাখি। আল্লাহর বিধানের হিকমাহর ওপর সন্তুষ্ট থেকে বিষয়গুলো আরও গভীরভাবে উপলব্ধি করতে চাই, ইনশাআল্লাহ। |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | জ্বী আলহামদুলিল্লাহ রাজি আছে। |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | আমার কাছে বিয়ে একসঙ্গে জীবন কাটানোর পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আখিরাতের পথে একে অপরের সঙ্গী হওয়ার একটি সুন্দর মাধ্যম। আমার ইচ্ছা, যিনি জীবনে আসবেন, তাঁকে আল্লাহর জন্য ভালোবাসতে চাই।যেখানে থাকবে দ্বীনের পথে একসঙ্গে চলা, একে অপরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া এবং জান্নাতের পথে এগিয়ে যাওয়ার আন্তরিক চেষ্টা, ইনশাআল্লাহ। আল্লাহর তাওফিকে এমন একটি পরিবার গড়তে চাই, যেখানে দ্বীন হবে পথচলার মূল ভিত্তি এবং নেক আমলের মাধ্যমে কল্যাণের ধারা অব্যাহত থাকবে। দোয়া করি, আল্লাহ যেন এই চাওয়াগুলো কবুল করেন এবং এমন জীবনসঙ্গী নসিব করেন, যাঁর সঙ্গে দুনিয়ার জীবন হবে প্রশান্তির, আর আখিরাতের প্রস্তুতি হবে আরও সুন্দর। আমিন। |
| আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? | না, ইনশাআল্লাহ, বিয়ের পর চাকরি করার ইচ্ছা নেই.. দ্বীন ও পারিবারিক জীবনকে প্রাধান্য দিয়ে চলতে চাই। তাই যিনি স্ত্রীকে চাকরি করাতে ইচ্ছুক, বিনয়ের সঙ্গে বলব— আমি তাঁর প্রত্যাশার সঙ্গে মানানসই নই। আল্লাহ আমাদের সবার জন্য কল্যাণকর ফয়সালা করুন। আমিন। |
| বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) | ইনশাআল্লাহ, অনার্স সম্পন্ন করার ইচ্ছা আছে। আপাতত একাডেমিক পড়াশোনায় একটু বিরতি রয়েছে। সত্যি বলতে, বর্তমানে দুনিয়াবি পড়াশোনার চেয়ে দ্বীনি ইলম অর্জনের প্রতিই বেশি আগ্রহ অনুভব করি। তবে আম্মু ও পরিবারের বড়রা চান, পড়াশোনাটা চালিয়ে যাই। আল্লাহর কাছে আশা করি, তিনি এমন একজন জীবনসঙ্গী নসিব করবেন, যিনি আমার মনের এই দিকটি বুঝবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবেন। একাডেমিক পড়াশোনা চালিয়ে গেলে যেমন তাঁর আপত্তি থাকবে না, তেমনি পরিস্থিতি অনুযায়ী তা আর এগিয়ে না নিলেও তিনি বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখবেন। তাঁর সহযোগিতায় যেন দ্বীন শেখা, নিজের আমলকে সুন্দর করা এবং আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে জীবন গড়ার চেষ্টা করতে পারি। সবকিছুই আল্লাহর ইচ্ছা ও কল্যাণের ওপর ছেড়ে দিতে চাই। তিনি যেন আমার জন্য উত্তম ফয়সালা করেন এবং এমন জীবনসঙ্গী দান করেন, যাঁর সঙ্গে দ্বীনের পথে চলা সহজ হয়। আমিন। |
| বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে) | না, ইনশাআল্লাহ। |
| বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? | ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে |
| আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার সন্তুষ্টির জন্য স্বামীর হক আদায় করা, তাঁর খেদমত করা, তাঁর প্রতি যত্নশীল থাকা এবং সুখে-দুঃখে তাঁর পাশে থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ। স্বামী-স্ত্রীর সম্পর্কের মাঝে আল্লাহ যে মায়া, মমতা ও প্রশান্তি রেখেছেন, তা সুন্দরভাবে ধারণ করতে চাই। একজন স্ত্রী হিসেবে নিজের দায়িত্বগুলো আন্তরিকতার সঙ্গে পালন করতে পারি—আল্লাহর কাছে সেই তাওফিক চাই। বাকি কিছু অনুভূতি ও ইচ্ছা সময়ের সঙ্গে প্রকাশ পাক, ইনশাআল্লাহ। |
| বিয়ের পর কোথায় থাকতে চান? | স্বামীর বাড়ি |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | ..... |
|---|---|
| বিশেষ কিছু যদি জানাতে চান | কিছু কথা ও অনুভূতি জীবনসঙ্গীর জন্যই সযত্নে তুলে রাখতে চাই। সময় হলে, ইনশাআল্লাহ, তিনিই জানার সুযোগ পাবেন। |
| গাত্রবর্ণ | গাত্রবর্ণ শ্যামলা, কালো কিংবা ফর্সা—যেকোনো হতে পারে। চেহারায় স্নিগ্ধতা ও একটুখানি মায়া, কথাবার্তায় ভদ্রতা, আচার-আচরণে উত্তম আখলাক আর অন্তরে আল্লাহভীতি থাকুক। বাহ্যিক সৌন্দর্যের আড়ালে ব্যক্তিত্বের এমন কিছু সৌন্দর্যও থাকুক, যা সময়ের সঙ্গে আরও সুন্দরভাবে প্রকাশ পাবে, ইনশাআল্লাহ। |
|---|---|
| নূন্যতম উচ্চতা | 5'8"–6'3" প্রত্যাশা, তবে আল্লাহ আমার জন্য যা উত্তম মনে করেন, তাতেই সন্তুষ্ট। |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | দ্বীনি জ্ঞানকে বিশেষ গুরুত্ব দিই। এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি, যাঁর কাছ থেকে দ্বীন সম্পর্কে শেখার এবং তাঁর সঙ্গে দ্বীনের পথে এগিয়ে যাওয়ার সুযোগ হবে, ইনশাআল্লাহ।একাডেমিক যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়েছেন—এমন কাউকে প্রত্যাশা করি। পাশাপাশি CSE অথবা ইঞ্জিনিয়ারিংয়ের কোনো বিষয়ে পড়াশোনা করেছেন বা করছেন, এমন হলে ভালো লাগবে। এতে একাডেমিক পড়াশোনার ক্ষেত্রেও তাঁর কাছ থেকে সহযোগিতা পাওয়ার সুযোগ থাকবে, ইনশাআল্লাহ। আমার চাওয়াগুলো আল্লাহর কাছেই পেশ করি। তিনি যেন আমার জন্য যা কল্যাণকর, তা-ই সহজ করে দেন এবং এমন জীবনসঙ্গী নসিব করেন, যাঁর সঙ্গে দুনিয়া ও আখিরাতের পথে একসঙ্গে এগিয়ে যাওয়া সম্ভব হয়। আমিন |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) | সুন্নতি পদ্ধতিতে দাড়ি থাকা এবং উপার্জন সম্পূর্ণ হালাল হওয়া প্রত্যাশা করি, ইনশাআল্লাহ। উপার্জন ভালো হলে আলহামদুলিল্লাহ, তবে পরিমাণের চেয়ে তাতে হালাল ও বরকত থাকাকেই বেশি গুরুত্ব দিই। কেননা, হালাল রিজিকের মধ্যেই আল্লাহর ইচ্ছায় বরকত ও কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ যেন তাঁর সন্তুষ্টির পথে থেকে হালাল রিজিক অর্জন ও তাতে বরকত লাভের তাওফিক দান করেন, আমিন। |
| পেশা (Required) | ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার অথবা শিক্ষক—এমন কাউকে প্রত্যাশা করি, যিনি হালাল উপার্জনকে গুরুত্ব দেন এবং আল্লাহভীতি নিয়ে জীবন পরিচালনার চেষ্টা করেন, ইনশাআল্লাহ। বিশেষভাবে, হালাল উপার্জনের পাশাপাশি আল্লাহর সন্তুষ্টির আশায় বিনা পারিশ্রমিকে কোনো দ্বীনি খেদমতে নিয়োজিত আছেন—এমন কাউকে প্রত্যাশা করি। আল্লাহ আমার এই প্রত্যাশাগুলোর মধ্যে যা কল্যাণকর, তা-ই আমার জন্য নির্ধারণ করুন। আমিন। |
| অর্থনৈতিক অবস্থা | মধ্যবিত্ত বা উচ্চ-মধ্যবিত্ত পরিবার হলে ভালো হয়, ইনশাআল্লাহ। তবে আর্থিক অবস্থানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকা এবং সামর্থ্য নিয়ে অহংকার না করে বিনয়ী জীবনযাপনের চেষ্টা করা। আল্লাহ আমার জন্য যা কল্যাণকর, তা-ই নির্ধারণ করুন। আমিন। |
| পারিবারিক অবস্থা (Required) | আল্লাহর কাছে এমন একটি পরিবারে যাওয়ার দুআ করি, যেখানে দ্বীন পালনে সহযোগিতা, পর্দার প্রতি শ্রদ্ধা এবং ইবাদতের সুন্দর পরিবেশ থাকবে, ইনশাআল্লাহ। বাহ্যিক আড়ম্বরের চেয়ে প্রশান্তিময় একটি ঘর, হালাল ও বরকতময় রিজিক, ইলম অর্জনের সুযোগ এবং পারস্পরিক মায়া, সম্মান ও উত্তম আখলাক বেশি কাম্য। এমন একটি পরিবার চাই, যেখানে সম্পর্কগুলো যত্নে আগলে রাখা হয়, আত্মীয়তার বন্ধন অটুট থাকে এবং কথায় ও আচরণে একে অপরের জন্য প্রশান্তির কারণ হওয়া যায়। আমার চাওয়াগুলো আল্লাহর কাছেই বেশি থাকুক। তিনি আমার জন্য যা কল্যাণকর, তা-ই নসিব করুন এবং আমাকেও একটি পরিবারের জন্য রহমত ও প্রশান্তির কারণ বানান, ইনশাআল্লাহ। আমিন। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি, যিনি আল্লাহভীরু এবং কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করেন। যিনি নিজের রাগ, অভিমান কিংবা ইচ্ছার চেয়েও আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে চান। যাঁর সঙ্গে একে অপরকে দ্বীনের পথে চলতে সাহায্য করা যাবে, তাহাজ্জুদে একে অপরকে জাগিয়ে দেওয়া যাবে এবং একসঙ্গে আল্লাহর আরও কাছাকাছি হওয়ার চেষ্টা করা যাবে, ইনশাআল্লাহ। যিনি দায়িত্বশীল, যত্নশীল ও কোমল মনের মানুষ হবেন। ছোট ছোট আনন্দ, স্নেহ আর ভালোবাসার মধ্য দিয়ে একটি সুন্দর সংসার গড়ে তুলতে চাইবেন। আমার ছোট ছোট শখ ও সৃজনশীল কাজগুলোকে উৎসাহ দেবেন। যাঁর সঙ্গে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা, জীবনের সাধারণ মুহূর্তগুলো ভাগ করে নেওয়া এবং সামর্থ্য হলে একসঙ্গে আল্লাহর ঘর কাবা শরিফ জিয়ারতের স্বপ্ন দেখা যাবে, ইনশাআল্লাহ। আমরা কেউই তো নিখুঁত নই, প্রত্যেকেই নিজের মতো করে ভালো হওয়ার চেষ্টা করছি। তাই এমন একজন মানুষ প্রত্যাশা করি, যাঁর সঙ্গে একে অপরকে বুঝে, ভুলগুলো শুধরে দিয়ে, দ্বীনের পথে একসঙ্গে এগিয়ে যাওয়া যাবে। আমিও যেন তাঁর জন্য প্রশান্তির কারণ হতে পারি, আর দুজন মিলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে পারি, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের জন্য যা উত্তম, তা-ই নির্ধারণ করুন এবং তাঁর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকার তাওফিক দিন। নিশ্চয়ই তিনি আমাদের জন্য কী কল্যাণকর, তা সবচেয়ে ভালো জানেন। সময় নিয়ে আমার লেখাটি পড়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহর ইচ্ছায় কেউ আগ্রহী হলে, যোগাযোগের আগে দুই রাকাত সালাতুল ইস্তিখারা আদায় করে আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করার অনুরোধ রইল। সম্ভব হলে প্রথমে ই-মেইলে বায়োডাটা পাঠালে প্রাথমিকভাবে ধারণা নেওয়ার সুবিধা হবে, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও মিরসরাই; চট্টগ্রাম বিভাগকে প্রাধান্য দিচ্ছি। তবে অন্যান্য বিষয় অনুকূলে থাকলে এ ক্ষেত্রে ভিন্নতাও গ্রহণযোগ্য হবে, ইনশাআল্লাহ। বিশেষত, চট্টগ্রাম বিভাগে বেড়ে উঠেছেন, বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন এবং পরিবারও চট্টগ্রামে—এমন কাউকে প্রত্যাশা করি, ইনশাআল্লাহ। |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
Unlock this biodata contact information with 1 gem.
Login to unlock contactসর্বমোট ভিউ: 789 ভিউস