| আমি খুঁজছি | পাত্রের বায়োডাটা |
|---|---|
| জন্ম তারিখ | 2003-01-25 |
| জাতীয়তা | বাংলাদেশী |
| আপনি কি আইওএমের স্টুডেন্ট? | হ্যা |
|---|---|
| আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: | Alim Preparatory Course 2514 |
| বায়োডাটার ধরন | পাত্রীর বায়োডাটা |
|---|---|
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জন্মসন (আসল) | ২০০৩ |
| গাত্রবর্ণ | ফর্সা |
| উচ্চতা | ৫'১'' |
| ওজন | ৬০ কেজি |
| রক্তের গ্রুপ | AB+ |
| পেশা | ছাত্র/ছাত্রী |
| মাসিক আয় | 0000 |
| বর্তমান দেশ | বাংলাদেশ |
| বর্তমান বিভাগ | খুলনা বিভাগ |
| বর্তমান জেলা | খুলনা |
| স্থায়ী দেশ | বাংলাদেশ |
| স্থায়ী বিভাগ | খুলনা বিভাগ |
| স্থায়ী জেলা | খুলনা |
| স্থায়ী ঠিকানা | মুজগুন্নী, খালিশপুর খুলনা এবং পিরোজপুর জেলা, বরিশাল। |
|---|---|
| বর্তমান ঠিকানা | মুজগুন্নী, খালিশপুর খুলনা। |
| কোথায় বড় হয়েছেন? (Required) | খুলনা। |
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) | জেনারেল |
|---|---|
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল | A |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন | ২০২০ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? | হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল | B |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন | ২০২৩ |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা | অনার্স চলমান |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | সরকারি খুলনা পাইনিওর মহিলা কলেজে। |
| পাসের সন | চলমান |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | HSC |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা | IOM (Alim Preparatory Course 2514) |
| পিতার পেশা | তিনি পূর্বে পোশাক ব্যবসায় নিয়োজিত ছিলেন। পরে আর্থিক সমস্যার কারণে ব্যবসা পরিচালনা স্থগিত করেন। বর্তমানে অসুস্থতার কারণে কর্মহীন অবস্থায় আছেন |
|---|---|
| মাতার পেশা | গৃহিণী |
| বোন কয়জন? | বোন নেই |
| ভাই কয়জন? | ১জন |
| ভাইদের সম্পর্কে তথ্য | এইসএসসি ১ম বর্ষ |
| চাচা মামাদের পেশা | চাচা : পোশাক, অপটিক্যাল পন্যব্যাবসায়ী। ফুফু : সরকারি মৎস অফিসার। বড়মামা : ব্যাংকার। মেজমামা: বেসরকারি কম্পানির ডেলিভারি সুপারভাইজার। ছোট মামা : বেসরকারি এনজিও আকাউন্ট্যান্ট। দুই খালা : গৃহিণী। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা | মধ্যবিত্ত এবং সম্মানিত। |
| আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) | দ্বীনি অবস্থার দিক থেকে আমাদের পরিবার বিশেষভাবে উন্নত নয়; বরং বাংলাদেশে সাধারণ মুসলিমদের মতোই। পরিবারের জ্ঞান সীমিত এবং দ্বীনের পালনেও কিছু গাফিলতি রয়েছে। তবে আলহামদুলিল্লাহ, আগের তুলনায় অনেক পরিবর্তন ঘটেছে। তারা কখনো আমার দ্বীন পালন করতে বাধা দেয় না। আমি আমার জ্ঞান অনুযায়ী তাদেরকে দ্বীনের বিষয়ে বোঝানোর চেষ্টা করি। যদিও সবাই এখনও পুরোপুরি পালন করে না, তবে বোঝার চেষ্টা করছে এবং ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা চাইলে তারা একদিন হেদায়েত পাবেন। আম্মু এবং ভাই আগের থেকে অনেকটা পরিবর্তিত হয়েছেন এবং দ্বীনের বিষয়ে হালাল–হারাম মেনে চলার চেষ্টা করেন। যদিও এখনো তারা নন-মাহরাম সম্পর্কের পরিপূর্ণ অনুসরণ করেন না, তবুও বোঝার এবং মানার চেষ্টা করছেন,এবং দ্বীন পালনে আগ্রহী। |
| পিতা কি জীবিত? | হ্যাঁ |
| মাতা কি জীবিত? | হ্যাঁ |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? | হ্যা, আলহামদুলিল্লাহ। |
|---|---|
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) | ৫+ বছর। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? | হ্যা, আলহামদুলিল্লাহ। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | হ্যা আলহামদুলিল্লাহ ব্যাসিক শুদ্ধ , নাজেরা শুনাচ্ছি আরও শিখছি। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? | ঘরে লং কামিজ, খিমার। বাহিরে বোরকা,জিলবাব,নিকাব, হাত মোজা ও পা মোজা। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) | একমাত্র শরিয়াহ। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? | দেখা বা শোনা থেকে বিরত থাকা হয়। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) | -১.২৫ পাওয়ারের চশমা পরা হয়। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) | বিশেষত নয়। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) | আহলে সুন্নাহ ওয়াল জামাআত ফলো করি, নির্দিষ্ট কোন ব্যাক্তি কেন্দ্রীক মুরিদ হওয়া বা অন্ধভক্তি নেই। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) | মাজার শুধু মাত্রই মৃত ব্যক্তির কবর। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) | সীরাহ, সুইটহার্ট কুরআন, ইতহাফুল ই'বাদ, তাসাউফ ও আত্মশুদ্ধি, চিন্তাযুদ্ধ। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) | দ্বীনে ফেরার পর থেকে এ পর্যন্ত আমি সরাসরি কোনো আলেম বা বুজুর্গ ব্যক্তির সহবত লাভ করিনি। বই পড়ে, ইতিহাস জেনে এবং উম্মাহর প্রতি তাঁদের ফিকির ও দরদ দেখে কিছু আলেম ও উম্মাহর মহীরুহদের অনুসরণীয় মনে করেছি। অনুসরণের ক্ষেত্রে প্রয়াত বিশিষ্ট আলেমদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় হলেন আল্লামা ইবনুল কাইয়্যিম আল-জাওযিয়্যাহ (রহিমাহুল্লাহ), শাইখ শহীদ আবদুল্লাহ আযযাম (রহিমাহুল্লাহ), মাওলানা আবুল হাসান আলী নাদভী (রহিমাহুল্লাহ) এবং ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহিমাহুল্লাহ)। এছাড়াও উল্লেখযোগ্য আরও অনেক বিশিষ্ট আলেম রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তাঁদের সবাইকে কল্যাণের সঙ্গে কবুল করুন এবং আখিরাতে সম্মানিত করুন। আমীন। বর্তমানে যাঁদের প্রতি আমার সবসময় সুধারণা কাজ করে, যাঁদেরকে অনুসরণীয় মনে করি এবং যাঁদের থেকে ইলম ও আমলের নসীহত পেয়েছি, তাঁদের মধ্যে অন্যতম হলেন মাওলানা উস্তাদ যুবাইর হাফিঃ, শাইখ আহমাদুল্লাহ হাফিঃ, শাইখ হারুন ইযহার হাফিঃ, মুফতি আতীকউল্লাহ এবং আমাদের আইওএম ইনস্টিটিউটের উস্তাদগণ। তাঁদের সকলের নাম আমার জানা নেই। তবে দ্বীনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাঁদের অবদান আমার জীবনে সবচেয়ে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তাঁদের সবাইকে দুনিয়া ও আখিরাতে উচ্চ মর্যাদা দান করুন, আমীন। |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) | নেই। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন | আমি একজন খুবই সাধারণ মানুষ। দ্বীন বা দুনিয়ার কোনো বিশেষ যোগ্যতা নিজের মধ্যে দেখি না। জীবনের দীর্ঘ একটি সময় গাফেল অবস্থায় কাটিয়েছি। ২০২০ সালে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার অশেষ দয়ায় হিদায়াত লাভ করি। এরপর থেকেই জাহিলিয়াতপূর্ণ জীবন থেকে দূরে থেকে দ্বীনের ওপর অটল থাকার চেষ্টা করছি। আমার পরিবারের দ্বীন সম্পর্কে জ্ঞান সীমিত ছিল। শুরুতে তারা আমার পরিবর্তন সহজভাবে মেনে নিতে পারেনি। তবে আলহামদুলিল্লাহ, বর্তমানে তারা আমার দ্বীন পালনের ক্ষেত্রে কোনো বাধা দেন না। শিক্ষাজীবনের বিষয়ে বলতে গেলে, বর্তমানে জেনারেল শিক্ষাব্যবস্থায় অনার্সে অধ্যয়নরত আছি। অনার্স সম্পন্ন করার ইচ্ছা রয়েছে, তবে এ নিয়ে ভবিষ্যতে কোনো কর্পোরেট চাকরিতে যাওয়ার ইচ্ছা নেই। পাশাপাশি আমি আইওএম-এর শর্ট আলিম কোর্সে অধ্যয়ন করছি এবং তাজবিদের ওপর একটি অ্যাডভান্সড কোর্সেও ভর্তি হয়েছি। ভবিষ্যতে এ বিষয়ে আরও কয়েকটি কোর্স সম্পন্ন করে দ্বীনি শিক্ষা বা দাওয়াহ সংশ্লিষ্ট কোনো কাজে নিজেকে নিয়োজিত করার ইচ্ছা রয়েছে, ইনশাআল্লাহ। এর পাশাপাশি হিফজ করার নিয়ত ও দুআ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা যেন তা কবুল করেন। ভবিষ্যতে দ্বীনের ইলম অর্জনের জন্য নিজেকে আরও প্রস্তুত করতে চাই। সে উদ্দেশ্যেই মূলত আইওএম-এর প্রিপারেটরি আলিম কোর্সে যুক্ত হয়েছি। এ পথের জন্য হয়তো দীর্ঘ সময়ের প্রয়োজন হবে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা চাইলে সবই সহজ হবে, ইনশাআল্লাহ। তাই আমি চাই, আমার জীবনে যিনি আসবেন, তিনি যেন এ পথচলায় আমাকে সহযোগিতা করেন। এছাড়া কিছু ব্যক্তিগত তথ্য দেওয়া হলো, যতটুকুতে একজন মানুষকে বাহ্যিকভাবে বোঝা যায়। আমি সাধারণত ঘরকুনো মানুষ। প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া হয় না। বই পড়তে ভালো লাগে। খুব যে পড়ুয়া, এমন নয়; তবে নিয়মিত পড়া হয়। পরিবারের সাথে সময় কাটাতে ভালো লাগে। নতুন বিষয় জানা এবং এক্সপ্লোর করার প্রতি আগ্রহ কাজ করে। এভাবেই নিজের জীবন সাধারণভাবে পার করছি। আমি খুবই মিশুক মানুষ। যাদের সাথে নিজের চিন্তাধারা ও মন-মানসিকতার মিল, তাদের সাথে বন্ডিং ভালো হয়। বলতে গেলে, তাদের কাছে আমি খুবই এক্সট্রোভার্ট। আর যাদের সাথে আমার চিন্তাভাবনার মিল নেই, বা বুঝতে পারি যে তারা আমার এক্সিস্টেন্সকে ইগনোর করছে, তাদের কাছে আমি ইন্ট্রোভার্ট বা দুরত্ব বজায় রেখে চলি। নিজের সম্পর্কে মোটামুটি এটাই। বায়োডাটার জন্য এর চেয়ে বেশি কিছু জানার প্রয়োজন আছে বলে মনে করি না। [ বিশেষভাবে উল্লেখ্য: হিদায়াত লাভের আগে গাফেল অবস্থায় থাকলেও এবং পরিপূর্ণ পর্দা না করলেও, আলহামদুলিল্লাহ কখনো কোনো হারাম সম্পর্কে জড়িত ছিলাম না। আমার প্রত্যাশা, আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা যাঁকে আমার জীবনসঙ্গী হিসেবে নির্ধারণ করবেন, তাঁর অতীতেও যেন এমন কোনো হারাম সম্পর্ক না থাকে। তবে যদি অতীতে কোনো ভুল হয়ে থাকে, তাহলে তিনি যেন সেটিকে গুনাহ হিসেবে উপলব্ধি করে আন্তরিক তাওবার মাধ্যমে সম্পূর্ণভাবে তা পরিত্যাগ করে আল্লাহর দিকে ফিরে এসে থাকেন। আর যারা এখনো এমন হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারেননি বা তা পরিত্যাগ করার ইচ্ছা রাখেন না, তাঁদের প্রতি বিনীত অনুরোধ এই বায়োডাটা যেন বিবেচনা না করেন, নাহলে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কাছে জবাবদিহি করতে হবে ইংশা-আল্লাহ। ] |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন | |
| কোন মাজহাব অনুসরণ করেন? | হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) | হ্যা |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? | পরিপূর্ণ ভাবে দ্বীনের পথে চলা, সাহাবায়ে কেরাম (রাঃ)দের পথের অনুসরণীয় হিসাবে নিজেদের তৈরি করা। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) | বইপড়ি, আম্মুর সাথে গল্প করি,রান্না করি। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) | আম্মুকে সাহায্য করি, ঘরের টুকটাক কাজ করা হয়। |
| নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) | এ বিষয়টি ইসলামী শরীয়াহর নীতির সঙ্গে সাংঘর্ষিক। নারী ও পুরুষ উভয়ই ভিন্ন ভিন্ন ফিতরতের অধিকারী। তাদের অধিকার ও দায়িত্বও ভিন্ন ভিন্ন। তারা কখনো একে অপরের সমান বা প্রতিদ্বন্দ্বী নয়; বরং পরস্পরের পরিপূরক। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা যাকে যতটুকু অধিকার ও দায়িত্ব দিয়েছেন, সেটাই প্রকৃত প্রাকৃতিক বিধান। আমি কেবল এ বিশ্বাসই ধারণ করি। |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | হ্যা |
|---|---|
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | আল্লাহ সন্তুষ্টি, সুন্নাহ পালন, ব্যক্তিগত পবিত্রতা রক্ষা এবং একটি শান্তিপূর্ণ, সম্মানজনক জীবন গড়ার জন্য বিবাহের জন্য ইচ্ছুক। |
| আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? | না |
| বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) | হ্যা। |
| বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে) | না |
| বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? | ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে |
| আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? | স্বামীর প্রতি স্ত্রীর প্রধান দায়িত্ব হলো তার প্রতি আনুগত্য করা (যেখানে শরিয়তের খিলাফ নয়), স্বামীর সম্মান রক্ষা করা, তার মান-ইজ্জত ও সম্পদ নিরাপদ রাখা, তার কথা মান্য করা, তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা এবং সংসার সুন্দরভাবে গুছিয়ে রাখা। |
| বিয়ের পর কোথায় থাকতে চান? | স্বামীর বাড়ি |
| পেশা সম্পর্কিত তথ্য (Required) | নেই |
|---|---|
| বিশেষ কিছু যদি জানাতে চান | আপাতত নয়। |
| বয়স (Required) | ২৪-৩১ |
|---|---|
| গাত্রবর্ণ | ফর্সা,শ্যামলা, উজ্জ্বল শ্যামলা |
| নূন্যতম উচ্চতা | ৫'৬ - ৬'৩ |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | স্নাতক, স্নাতকোত্তর, বা লেখাপড়া চলমান। |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) | দাড়ি সুন্নাহ অনুযায়ী এবং ভরনপোষণ বহন করার মতো সচ্ছল ইনকাম। |
| পেশা (Required) | সম্মানজনক হালাল পেশা। |
| অর্থনৈতিক অবস্থা | মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। |
| পারিবারিক অবস্থা (Required) | সম্মানিত, দ্বীনদার। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন | বিয়ে আমাদের জীবনের সবথেকে বড় সিদ্ধান্তগুলোর একটি। তাই জীবনসঙ্গী নির্বাচন সহজ কোনো বিষয় নয়। এখানে ভালো-মন্দ সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার ফয়সালা। তবুও নিজের চিন্তা ও সচেতনতা থেকে কিছু বিষয় জানিয়ে রাখা প্রয়োজন। আমি আমার জীবনের দীর্ঘ সময় পর হিদায়াত পেয়েছি। বয়সের সাথে সাথে ম্যাচিউরিটিও বেড়েছে। হিদায়াত পাওয়ার পর থেকে সবথেকে বড় যে ভয়টি কাজ করে, তা হলো দ্বীনহীন, হিদায়াত বিবর্জিত জীবনে আবার ফিরে যাওয়া। আমার পরিবার পরিপূর্ণভাবে দ্বীন পালন না করলেও তারা আমাকে আমার মতো থাকতে দিয়েছেন। আমার পথ, চিন্তাভাবনা কিংবা সিদ্ধান্তে কখনো হস্তক্ষেপ করেননি। তাই বিয়ের জন্যও এমন একটি পরিবার এবং এমন একজন মানুষকে চাই, যারা আমার জন্য ইন্সপিরেশন হিসেবে কাজ করবেন, আমার ভুলগুলো ধরিয়ে দিতে পারবেন। বরং এমন কেউ না, যিনি আমাকে ডিমোটিভেট করবেন অথবা আমার পর্দা, ইলম অর্জন ও দাওয়াহমূলক কাজে বাধা দেবেন। জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে চাই, যিনি বর্তমান ফিতনার সময়ে দ্বীন ও উম্মাহ নিয়ে ফিকির করেন। উম্মাহর স্বর্ণযুগ ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী, দাওয়াহর সঙ্গে সম্পৃক্ত এবং দ্বীনি ইলম অর্জনে আমার থেকে উত্তম, অন্তত আগ্রহী এবং চেষ্টারত। এমন কেউ নন, যিনি শুধু হিদায়াত পাওয়ার পর ব্যক্তিগত আমল নিয়েই সীমাবদ্ধ থাকেন। আমি একজন মুসলিমাহ হিসেবে খিলাফাহর স্বপ্ন দেখি এবং ভবিষ্যৎ প্রজন্মকে খিলাফাহর উত্তরসূরি হিসেবে গড়ে তোলার আশা রাখি। তার দ্বীনি ও দুনিয়াবি লক্ষ্যও যেন এমন হয়। তিনি যেন শুধু দুনিয়াবি ফিকিরে সীমাবদ্ধ একজন প্র্যাকটিসিং মুসলিম না হন। এমন চিন্তাধারারও না হন যে, আমি একা হয়ে আর কীই বা করতে পারি? তিনি যেন সাহাবায়ে কেরামের আদর্শের অনুসারী হন। আত্মসমালোচনা ও আত্মশুদ্ধি নিয়ে ফিকির করেন। পাশাপাশি একটি পরিবার গঠনে দায়িত্বশীল, প্রতিটি সম্পর্কের প্রতি সম্মান প্রদানকারী, অন্যায়ের ব্যাপারে কঠোর এবং গায়রতবান ও সাহসী ব্যক্তি হন। দ্বীন নিয়ে এত কিছু বলেছি, এগুলোকে যেন কেউ কেবল ফ্যান্টাসি ভেবে আগ্রহ প্রকাশ না করেন। বর্তমানে আমাদের অনেক ভাই-বোনের মধ্যেই এমনটি দেখা যায় দ্বীনের জাযবার কথাগুলো শুনে আবেগ সৃষ্টি হয়, কিন্তু কর্মক্ষেত্রে তা শূন্য, এমনকি নিজেদের নফস ও আত্মনিয়ন্ত্রণ নিয়েও কাজ করা হয় না। সেক্ষেত্রে অনুরোধ, এমন কেউ যোগাযোগ করবেন না। নিজের উপলব্ধি থেকেই বলছি এমন মানুষদের নিজেকে প্রোপারলি তৈরি করার জন্য হয়তো আরও কিছু সময় প্রয়োজন। যদিও এত বড় কথা বলার মতো আমি কেউ নই। আমি নিজেও অপূর্ণ, আমার নিজেরই অনেক কিছু সুধরাবার বাজী । তবে বিবাহের ক্ষেত্রে নিজের থেকে উত্তম চিন্তা ও আমলের একজন মানুষকে প্রত্যাশা করাটা স্বাভাবিক বলেই মনে করি। এত বড় লেখা পড়ার জন্য আফওয়ান। ধৈর্য্য সহকারে পড়ার জন্য জাযাকুমুল্লাহু খাইরান। |
| জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) | সকল তবে খুলনার আশেপাশে হলে ভালো হয়। |
| বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? | হ্যা |
|---|---|
| আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? | হ্যা |
| কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? | হ্যা |
সর্বমোট ভিউ: 872 ভিউস